লখনউয়ের বিরুদ্ধে অগ্নিপরীক্ষা কোহলিদের, প্রথম দুইয়ে জায়গা করতে পারবে বিরাট বাহিনী?

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের শেষ ম্যাচে আজ মঙ্গলবার (২৭ মে) লখনউ সুপার জায়ান্টসের (LSG) মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজকের ম্যাচ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ, যদিও তাদের লক্ষ্য ভিন্ন। এক দল চাইবে লিগ টেবিলে শীর্ষ দুইয়ে স্থান দখল করতে, আর এক দল চাইবে জয় দিয়ে নিজেদের মরশুম শেষ করতে।

দুই দলের বর্তমান ফর্ম

ঋষভ পন্থের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস এবারের আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে। ১৩টি ম্যাচ খেলে মাত্র ৬টিতে জিতেছে এবং ৭টিতে হেরেছে। তবে গত সপ্তাহে আমদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৩ রানের দুর্দান্ত জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এই ম্যাচে তারা তাদের মরসুম শেষ করতে চাইবে জয় দিয়ে।

অন্যদিকে, আরসিবি (RCB) পয়েন্ট টেবিলে এখন ৩ নম্বরে রয়েছে। তারা ১৩টি ম্যাচের মধ্যে ৮টিতে জয় পেয়েছে এবং চারটিতে হারের মুখ দেখেছে। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। আগেই প্লে-অফে জায়গা করে নিয়েছে। তবে আজকের ম্যাচে জয় পেলে শীর্ষস্থানে পৌঁছে যাবে। যদিও শেষ ম্যাচে লখনউতে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৪২ রানে হেরে কিছুটা চাপে রয়েছে। আজকের ম্যাচে তারা ফিরতে চাইবে জয়ের পথে।

একানা ক্রিকেট স্টেডিয়াম পিচ রিপোর্ট

একানা ক্রিকেট স্টেডিয়ামে চলতি আইপিএলের সাতটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে ৫টিতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জিতেছে। এখানে প্রথম ইনিংসের গড় রান প্রায় ১৮৮। পিচটি ব্যাটিংয়ের জন্য ভাল, যদিও মাঠের সীমানা বেশ বড়। দ্বিতীয় ইনিংসে শিশিরের কারণে ব্যাটিং আরও সহজ হয়ে যায়। তাই টস জিতে দলগুলো হয়তো প্রথমে বোলিং করতে চাইবে।

হেড-টু-হেড রেকর্ড

আইপিএলে লখনউ (LSG) এবং বেঙ্গালুরু (RCB) মোট পাঁচবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে আরসিবি (RCB) ৩টি ম্যাচ জিতেছে। আর লখনউ (LSG) জিতেছে ২টি ম্যাচে। প্রথমবার দুই দল মুখোমুখি হয়েছিল ২০২২ সালের  ১৯ এপ্রিল। শেষ  বার মুখোমুখি হয়েছিল গত বছর  ২ এপ্রিল। চলতি  আইপিএলে প্রথমবার মুখোমুখি হচ্ছে দুই দল।

সম্ভাব্য একাদশ

লখনউ সুপার জায়ান্টস :

  • আইডেন মার্করাম, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), আব্দুল সামাদ, আয়ুষ বাদোনি, হিম্মত সিংহ, শাহবাজ আহমেদ, আকাশ দীপ, দিগভেশ সিং রাঠি, আবেশ খান ও উইলিয়াম ও’রুর্ক
  • ইমপ্যাক্ট প্লেয়ার: মিচেল মার্শ

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:

  • বিরাট কোহলি, ফিল সল্ট, ময়াঙ্ক আগরওয়াল, জিতেশ শর্মা (অধিনায়ক ও উইকেটকিপার), রোমারিও শেফার্ড, টিম ডেভিড, ক্রুণাল পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, লুঙ্গি এনগিডি ও সুয়াশ শর্মা
  • ইমপ্যাক্ট প্লেয়ার: রজত পাতিদার

কে জিতবে?

আরসিবি (RCB) এই ম্যাচে ফেভারিট। তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ এবং বোলিং আক্রমণ তাদের এগিয়ে রাখছে। তবে লখনউ (LSG) প্লে-অফের চাপ ছাড়া খেলবে, তাই তারা খোলা মনে খেলে চমক দেখাতে পারে। একানা স্টেডিয়ামে শিশিরের কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং সহজ হবে, তাই টস গুরুত্বপূর্ণ হতে পারে।

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

আইপিএল ফাইনালে জনবিস্ফোরণ, নয়া ইতিহাস গড়েছে দর্শক সংখ্যা

মাত্র ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্যারিবীয় ক্রিকেটার

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

আরসিবির জয়কে পরবর্তী নির্বাচনের জন্য ব্যবহার করাই কাল, ঘোর বিপদে কংগ্রেস

কোহলিদের সংবর্ধনা অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু

চিকুর হাতে ট্রফি উঠলে তবেই হবেন বাবা, ছেলের নাম বিরাট রাখার সিদ্ধান্ত আরসিবি ভক্তের

‘আমি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারব না’, অবসরের জল্পনা উস্কে দিলেন বিরাট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]