জ্বলে উঠলেন আর্শদীপ-জেমিসন, ১৯০ রানে শেষ বিরাটরা

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: আইপিএলের শিরোপা দখলের মহাযুদ্ধে মুখ থুবড়ে পড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর্শদীপ সিংহ ও কাইল জেমিসনের দাপটে মঙ্গলবার (৩ জুন) রাতে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৯০ রান তুলতে সক্ষম হলেন রজত পাতিদাররা। আরসিবির হয়ে বিরাট কোহলি (৪৩) ছাড়া আর কোনও ব্যাটারই বড় রানের ইনিংস খেলতে পারেননি। পঞ্জাবের হহয়ে আর্শদীপ ৪০ রানে তিনটি এবং কাইল জেমিসন ৪৮ রানে তিনটি উইকেট নিয়েছেন। প্রথমবার শিরোপা জিততে শ্রেয়স আইয়ারদের চাই ১৯১ রান।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স। ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন আরসিবির ওপেনার ফিল সল্ট। বড় শট খেলতে গিয়ে কাইল জেমিসনের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ইংলিশ ব্যাটার। আউট হওয়ার আগে করেন ১৬ রান। তিন নম্বরে নামা ময়ঙ্ক আগরওয়ালও প্রথম থেকে হাত খুলে মারতে থাকেন। তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। যুজবেন্দ্র চহলের বলে ফেরেন (১৮ বলে ২৪)। আরসিবি অধিনায়ক রজত পাতিদার ও বিরাট কোহলি তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছিলেন। ১১তম ওভারে রজতকে (২৬) ফিরিয়ে ধাক্কা দেন জেমিসন।

চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন বিরাট ও লিয়াম লিভিংস্টোন। মনে হচ্ছিল দলকে শক্ত ভিতের উপরে দুজনে দাঁড় করাবেন। কিন্তু ১৫তম ওভারে কোহলিকে (৪৩) লেগগ বিফোরের ফাঁদে ফেলে বেঙ্গালুরুকে জোর ধাক্কা দেন আজমাতুল্লাহ ওমরজাই। ছয় নম্বরে নামা জিতেশ শর্মা ধুমধাড়াক্কা ব্যাট করতে শুরু করেন। লিভিংস্টোনের সঙ্গে জুটি বেঁধে দলকে ১৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। মনে হচ্ছিল, অনায়াসেই ২০০ রানের গণ্ডি পেরিয়ে যাবে আরসিবি। কিন্তু ১৭তম ওভারে লিভিংস্টোনকে (১৫ বলে ২৫) ফিরিয়ে জেমিসন ফের ধাক্কা দেন। পরের ওভারে বিজয়কুমারের বলে সাজঘরের পথ ধরেন জিতেশ শর্মা-ও (১০ বলে ২৪)। ১৯তম ওভারে আজমাতুল্লাহের ওভারে ১৪ রান নিয়ে ২০০ রানের গণ্ডি পেরিয়ে যাওয়ার সম্ভাবনা জাগিয়েছিলেন রোমারিও শেফার্ড। কিন্তু শেষ ওভারে বল করতে এসে কার্যত আরসিবির নিচের সারির ব্যাটারদের তুর্কি নাচন নাচান আর্শদীপ সিংহ। এক ওভারেই তিনবার ধাক্কা দেন বেঙ্গালুরুকে। দ্বিতীয় বলে ফেরান শেফার্ডকে (১৭)। চতুর্থ বলে সাজঘরের পথ দেখান ক্রুণাল পাণ্ড্যকে (৪)। শেষ বলে ভুবনেশ্বর কুমারকে (১) আউট করে আরসিবির ২০০ রান পেরনোর স্বপ্নকে ভেঙে চুরমার করে দেন।

রোহিত শর্মা-বিরাট কোহলিকে ‘চরম ভুল’ শুধরে নিল আইসিসি

ওয়াংখেড়েতে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলবেন মেসি!

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

আইপিএল ফাইনালে জনবিস্ফোরণ, নয়া ইতিহাস গড়েছে দর্শক সংখ্যা

গিল বা রাহুল নয়, বিরাট কোহলির উত্তরসূরি কে? জানালেন ইংল্যান্ডের প্রাক্তন খেলোয়াড়

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও বিরাট কোহলির নাম! কিন্তু কেন?

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

চিকুর হাতে ট্রফি উঠলে তবেই হবেন বাবা, ছেলের নাম বিরাট রাখার সিদ্ধান্ত আরসিবি ভক্তের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]