Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৬ কোটি টাকায় ‘বাংলাদেশি’ মোস্তাফিজুরকে দলে নিল দিল্লি ক্যাপিটালস

Share:

নিজস্ব প্রতিনিধি: একেই বলে উপরওয়ালা যব ভি দেতা, দেতা ছপ্পড় ফড়কে। নিলামে ভিত্তিমূল্য ছিল ২ কোটি। কিন্তু কোনও দলই ওই বিশাল টাকা খরচ করে তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি। কিন্তু ভারত ও পাক যুদ্ধে কপাল খুলল বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের। অস্ট্রেলিয়ার খেলোয়াড় জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক চোট পাওয়ায় পরিবর্ত খেলোয়াড় হিসাবে তাঁকেই দলে টানল দিল্লি ক্যাপিটালস। তাও আবার ভিত্তিমূল্যের তিনগুণ বেশি দাম দিয়ে। অর্থা‍ৎ ৬ কোটি টাকা খরচ করে। মোস্তাফিজই এখন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি টাকায় আইপিএলে ডাক পাওয়া ক্রিকেটার। ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স।

আগামী ১৭ মে ফের শুরু হচ্ছে আইপিএল। দিল্লি ক্যাপিটালস এই মুহুর্তে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। প্লেঅফে পৌঁছতে হলে অক্ষর পটেলদের পরবর্তী তিন ম্যাচ জিততেই হবে। কিন্তু ডু অর ডাই ম্যাচগুলোতে নামার আগে ধাক্কা খেয়েছেন অক্ষর পটেলরা। কেননা চোটের কারণে চলতি মরশুমে আইপিএলে আর খেলতে পারবেন না জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। তার বিকল্প হিসাবেই তাই বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বেছে নেওয়া হয়েছে।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের জার্সি গায়েই আইপিএলে অভিষেক ঘটেছিল ২৯ বছর বয়সী বাংলাদেশি পেসারের। ২০২২ এবং ২০২৩ সালে দিল্লি ক্যাপিটালসের জার্সি গায়ে খেলেছিলেন। গত বছর দল বদল করে চলে যান মহেন্দ্র সিংহ ধোনিদের চেন্নাই সুপার কিংসে। যদিও খুব একটা নজর কাড়তে পারেননি। যে কারণে গত বছর আইপিএল নিলামে নাম থাকা সত্বেও কোনও ফ্র্যাঞ্চাইজি মোস্তাফিজুরকে কিনতে আগ্রহ দেখায়নি। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস মিলিয়ে আইপিএলে মোট ৫৭ ম্যাচ খেলে ৬১ উইকেট নিয়েছেন বাঁহাতি বাংলাদেশি পেসার।  

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

আইপিএল ফাইনালে জনবিস্ফোরণ, নয়া ইতিহাস গড়েছে দর্শক সংখ্যা

মাত্র ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্যারিবীয় ক্রিকেটার

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

আরসিবির জয়কে পরবর্তী নির্বাচনের জন্য ব্যবহার করাই কাল, ঘোর বিপদে কংগ্রেস

কোহলিদের সংবর্ধনা অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু

চিকুর হাতে ট্রফি উঠলে তবেই হবেন বাবা, ছেলের নাম বিরাট রাখার সিদ্ধান্ত আরসিবি ভক্তের

‘আমি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারব না’, অবসরের জল্পনা উস্কে দিলেন বিরাট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00