শ্যামপুরে জমজমাট জেলার একমাত্র তাল শাঁসের মেলা, চলবে টানা ৩ দিন

নিজস্ব প্রতিনিধি,শ্যামপুর: তাল কোয়া বা তাল শাঁস। বিশুদ্ধ মিনারেল আর বেশ কিছুটা কার্বহাইড্রেট সমৃদ্ধ গ্রাম্য একটি ফল।বাংলার পরিচিত তাল গাছের কাঁচা কোয়া।কোয়াগুলি বড় হয়ে পূর্নাঙ্গ তালের আঁটিতে পরিনত হয়। কিন্তু আষাঢ় মাসে তাল পাকার আগেই তালের কোয়াকে(Ice Apple) সম্বল করে জমজমাট একটি মেলা অনুষ্ঠিত হচ্ছে হাওড়ার শ্যামপুর থানার শ্রীকোল গ্রামে। জানা গিয়েছে, আড়াইশো বছরের ও […]
অনলাইনে পাকিস্তানি পতাকা বিক্রি বন্ধ করুন, অ্যামাজন-ফ্লিপকার্টকে নির্দেশ কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গোটা দেশ যখন পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার আগুনে ফুটছে, ঠিক তখনই ‘মুনাফা’ লুটতে অনলাইনে শত্রু দেশের পতাকা বিক্রি করছে ই-কমার্স সংস্থাগুলি। আর ব্যবসায়ী সংগঠনগুলির কাছ থেকে ওই মারাত্মক অভিযোগ পেয়েছে নড়েচড়ে বসেছে কেন্দ্র। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষের তরফে (সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি) বা সিপিপিএ’র তরফে একাধিক ই-কমার্স বা অনলাইন শপিং প্ল্যাটফর্মকে নোটিশ […]
ছাত্র আন্দোলনে ফের অগ্নিগর্ভ ঢাকা, পড়ুয়াদের রক্তে ভিজল রাজপথ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আন্দোলন ঘিরে ফের অগ্নিগর্ভ হয়ে উঠল ঢাকা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড-কোনও কিছুই ব্যবহার করতে বাকি রাখেনি ‘জুনিয়র ভুট্টো’ রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। পুলিশের নৃশংস আক্রমণে জখম হয়েছেন শতাধিক পড়ুয়া-শিক্ষক-সাংবাদিক। রক্তে ভেসেছে ঢাকার রাজপথ। পাকিস্তানি জমানা ফিরিয়ে আনা মোল্লা ইউনূসের পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সাধারণ […]
ফের ভাগীরথী নদীতে কুমির আতঙ্ক, ভয়ে নদীতে স্নান করতে নামছেন না পুণ্যার্থীরা

নিজস্ব প্রতিনিধি,নদিয়া:আবারো কুমির আতংক নদিয়ায়। ভাগীরথী নদীতে বিশাল আকৃতির কুমির দেখা দেওয়ায় আবারো নতুন করে চাঞ্চল্য ছড়াল নদিয়ার নবদ্বীপে। নবদ্বীপ ভাগীরথী নদীর রানীর ঘাটের ঘটনা। জানা যায়, পূর্ণ্যার্থীরা যখন স্নান করছিল তখন এই বিশাল আকৃতির কুমির(Cocodial) খুবই কাছ থেকে দেখতে পায় তারা। এরপর নদী তীরবর্তী এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। জানা যায়, ইতিমধ্যে খবর দেওয়া […]
পাকিস্তানে গণতন্ত্র ফেরাতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি ইমরান খানের দুই ছেলের
নিজস্ব প্রতিনিধি, লন্ডন: পাকিস্তান সেনার মদতে কুর্সি দখল করা শাহবাজ শরিফের বিরুদ্ধে প্রকাশ্যেই বিদ্রোহ ঘোষণা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলে সুলেমান খান ও কাশিম খান। জেল থেকে ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের বর্তমান সরকারের উপরে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের চাপ সৃষ্টি করার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি পাকিস্তানে যাতে গণতন্ত্র ফেরে তার জন্য সেনার মদতপুষ্ঠ […]
‘অপারেশন সিঁদুর’ অভিযানে শহিদ সেনাদের শ্রদ্ধা জানাতে বিশেষ কর্মসূচি তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে শহিদ সেনা জওয়ানদের শ্রদ্ধা জানাতে বিশেষ কর্মসূচি নিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) জানান, শনি ও রবিবার প্রতিটি ব্লক ও শহরের ওয়ার্ডে বিকেল তিনটা থেকে ৫ টা পর্যন্ত শহিদ জওয়ানদের প্রতি সম্মান জানিয়ে এবং ভারতীয় […]
দিল্লি ক্যাপিটালসের হয়ে মোস্তাফিজের খেলা অনিশ্চিত?

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অস্ট্রেলিয়ার ক্রিকেটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসাবে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। ৬ কোটি টাকায় সই করিয়েছে ২৯ বছর বয়সী পেসারকে। যদিও মোস্তাফিজুরের আইপিএল ডাক পাওয়ার কথা ছড়িয়ে পড়ার পরেই বাগড়া দিতে আসরে নেমেছেন ভারত বিদ্বেষী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের একাংশ। ফলে ২৯ বছর বয়সী পেসারের আইপিএল খেলা […]
বৃহস্পতিবার কলকাতায় গরম সঙ্গে অস্বস্তি বাড়বে, শুক্র ও শনি সন্ধ্যায় কালবৈশাখীর সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার তাপপ্রবাহ পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।বৃহস্পতিবার এবং শুক্রবার কালবৈশাখীর সতর্কতা ।উত্তরবঙ্গে(North Bengal) ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে ঝড় – বৃষ্টির সম্ভাবনা বেশি। আগাম […]
৩০ বছর ইন্ডাস্ট্রিতে, আজও দিতে হয় অডিশন! ক্ষোভ উগরে দিলেন ‘ভুল ভুলাইয়া ৩’ অভিনেতা

পার্টনার ছবিতে কাজ করছিল, সে মরে গিয়েছে, কিন্তু আমি সেখানে গিয়ে জানাই আমি বেঁচে আছি। আমার খারাপ লাগে না, আমার মনে হয় এটাই ঠিক।
১০ বছর পর Logo পাল্টে গেল Google-এর! কেমন দেখতে নয়া লোগো?

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল (Google) প্রায় ১০ বছর পর তাদের বিখ্যাত ‘G’ লোগোতে বড় ধরনের পরিবর্তন এনেছে। ২০২৫ সালের মে মাসে এই নতুন লোগো প্রকাশিত হয়েছে, আর এটি ইতিমধ্যেই টেক জগতে আলোচনার ঝড় তুলেছে। নতুন লোগোটি এসেছে একটি আকর্ষণীয় গ্রেডিয়েন্ট ডিজাইন নিয়ে, যেখানে লাল, হলুদ, সবুজ, এবং নীল রঙের মিশ্রণ একটি […]
জগৎবল্লভপুরে নাবালিকার বিয়ে আটকাতে গিয়ে আক্রান্ত মহিলা পুলিশ কর্মী

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: নাবলিকার বিয়ে আটকাতে গিয়ে ছেলের বাড়ির লোকের কাছে আক্রান্ত মহিলা পুলিশ কর্মী। হাওড়ার জগৎবল্লভপুরের(Jagatballavpur) গোয়ালপোতার ঘটনায় গ্রেফতার চারজন। উদ্ধার খানাকুলের(Khanakul) বাসিন্দা নাবালিকা। মঙ্গলবার রাতে বিয়ের সময় পুলিশ অভিযান চালায় বিয়ে বাড়িতে। নাবালিকার দিয়ে আটকাতে গেলে পুলিশকে বাধার সম্মুখীন হতে হয়। শুরু হয় পুলিশকে লক্ষ্য করে বিয়ে বাড়ির ভেতর থেকে ইট – পাথর ছোড়া। […]
বাংলার “গু” বাঙালি নয়, জেনে নিন অজানা ইতিহাস

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : বাংলায় এমন অনেক শব্দ আছে, যা চলতে ফিরতে উঠতে বসতে আমরা ব্যবহার করলেও আদতে কিন্তু সেই শব্দগুলি মোটেও বাংলা নয়। এমনই এক বহু প্রচলিত বহু সমাদৃত শব্দ হল “গু”, যা মূলত মলের একটি প্রচলিত শব্দ। এটি এমন একটি শব্দ যা’র সাথে বর্জ্য, কৌতুক, ঘৃণা, সবই ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে। বিষ্ঠা, মল, পুরীষ, […]
ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কবে যাচ্ছেন, কী কর্মসূচি?
নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ফের উত্তরবঙ্গে সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৯ মে উত্তরবঙ্গে সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ৩দিনে সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁরা। ১৯ মে উত্তরবঙ্গে পৌঁছে বৈঠক করার কথা রয়েছে তাঁর। ২০ মে ওথলাবাড়িতে পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে। ২১ মে রয়েছে পর্যালোচনা বৈঠক। জানা গিয়েছে, উত্তরবঙ্গে গিয়ে প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে পর্যালোচনা […]
টেরিটোরিয়াল আর্মির লেফটেন্যান্ট কর্নেল পদ পেলেন ‘সোনার ছেলে’ নীরজ

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ভারতীয় সেনাবাহিনীতে বিশেষ দায়িত্ব পেলেন অলিম্পিকে স্বর্ণপদকজয়ী নীরজ চোপড়া। টেরিটোরিয়াল আর্মিতে লেফটেন্যান্ট কর্নেল সম্মানে ভূষিত করা হয়েছে নীরজকে। নীরজ চোপড়া বিশ্বের সেরা জ্যাভলিন থ্রোয়ারদের মধ্যে একজন। ২০২১ সালের টোকিও অলিম্পিকে ভারতের হয়ে জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক জেতেন নীরজ। ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদা দেওয়া হয়েছে তাঁকে। টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক জিতে […]
বিহারে হাড়হিম ঘটনা! রেলস্টেশনে বসেই ৪ সন্তানকে নিয়ে বিষ পান মায়ের

রেলওয়ে স্টেশনে বসে চার শিশুকে নিয়ে কাতরাচ্ছে মা, যা দেখে স্বাভাবিকভাবেই জড়ো হয়ে যান চারপাশে থাকা লোকজন।
‘জঙ্গি ডেরা’ বানাতে মাসুদ আজহারকে ১৪ কোটি, নিহত জঙ্গিদের পরিবারকে ১ কোটি দিচ্ছে পাকিস্তান

নিকেশ হওয়া ১০০ জঙ্গি পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেবে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানের প্রধান কার্যালয় থেকে এই প্রেস বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।
সিবিএসই’র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯৫ শতাংশ নম্বর পেয়ে চমকে দিয়েছে অ্যাসিড হামলার শিকার কাইফি

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: ছোটবেলায় অ্যাসিড আক্রমণের শিকার হয়েছিল কাইফি। অ্যাসিডে নষ্ট হয়ে গিয়েছিল চোখ। মুখ সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। অ্যাসিড তার বহিরঙ্গকে নষ্ট করতে পেরেছিল, পারেনি আত্মাকে বিনষ্ট করতে। সদ্য সিবিএসই বোর্ডের ফলাফল প্রকাশিত হয়েছে। তাতে কাইফি ৯৫.৬% নম্বর পেয়ে ইনস্টিটিউট ফর দ্য ব্লাইন্ডে দ্বাদশ শ্রেণিতে শীর্ষস্থান অর্জন করেছে। দশম শ্রেণিতেও কাইফি ৯৫.২% নম্বর পেয়ে প্রথম […]
‘সিন্ধু জলচুক্তি স্থগিত রাখবেন না’, মোদি সরকারের কাছে কাতর আর্জি শাহবাজের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও ইসলামাবাদ: দম শেষ। সিন্ধু জলচুক্তি স্থগিত না করার অনুরোধ জানিয়ে দিল্লিকে চিঠি পাঠাল ইসলামাবাদ। ভারতের জলশক্তি মন্ত্রকের সচিব দেবশ্রী মুখোপাধ্যায়ের কাছে পাঠানো চিঠিতে পাকি্স্তানের জলসম্পদ মন্ত্রকের সচিব সৈয়দ আলী মুর্তজা এক চিঠি পাঠিয়ে কাতর অনুরোধ জানিয়েছেন, দিল্লি যেন সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার মতো কঠিন পদক্ষেপ না নেয়। কেননা সিন্ধুর জল না […]
গ্রুপ সি ও ডি চাকরিহারাদের অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : চাকরিহারাদের পাশে থাকার কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার চাকরিহারা গ্রুপ সি (group c) গ্রুপ ডি (group d)-র জন্য নতুন স্কিম ঘোষণা রাজ্য সরকারের। বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) ঘোষণা করে বলেছেন, শ্রম দফতরের অধীন ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড সোস্যাল সিকিউরিটি স্কিমের আওতায় ১ এপ্রিল ২০২৫ থেকে গ্রুপ সি […]
রিঙ্কু পুত্রের মৃত্যু: গোলাপী জামা পরিহিতা তরুণী নিয়ে রহস্য দানা বাঁধছে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : নিউটাউনে নিজের বাড়িতেই অস্বাভাবিক মৃত্যু হয়েছে দিলীপ ঘোষের সৎ ছেলে সৃঞ্জয় দাশগুপ্তের। তাঁর মৃত্যুর পর থেকেই একাধিক বিষয় নিয়ে জলঘোলা হয়েছে। কখনো উঠে এসেছে তাঁর একাকিত্বের কথা, কখনও উঠে এসেছে ব্যক্তিগত সম্পর্কের কথা। তাঁর মৃত্যুর দিন গোলাপী জামা পরিহিতা এক তরুণীকে নিয়ে শুরু হয়েছে জল্পনা। একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জল্পনা […]
৬ কোটি টাকায় ‘বাংলাদেশি’ মোস্তাফিজুরকে দলে নিল দিল্লি ক্যাপিটালস

নিজস্ব প্রতিনিধি: একেই বলে উপরওয়ালা যব ভি দেতা, দেতা ছপ্পড় ফড়কে। নিলামে ভিত্তিমূল্য ছিল ২ কোটি। কিন্তু কোনও দলই ওই বিশাল টাকা খরচ করে তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি। কিন্তু ভারত ও পাক যুদ্ধে কপাল খুলল বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের। অস্ট্রেলিয়ার খেলোয়াড় জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক চোট পাওয়ায় পরিবর্ত খেলোয়াড় হিসাবে তাঁকেই দলে টানল দিল্লি ক্যাপিটালস। তাও […]
নিউটাউনে ২৫ একর জমিতে তৈরি হবে তথ্য-প্রযুক্তির বিনোদন পার্ক, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে শিল্পায়নের বার্তা মুখ্যমন্ত্রীর। পুরুলিয়ায় রঘুনাথপুরে দশটি জমি শিল্পের জন্য চিহ্নিত করা হয়েছে। পুরুলিয়া, দুর্গাপুর, পানাগড়ে একাধিক জমি চিহ্নিত হয়েছে। লক্ষ্য শিল্পায়ন ইন্ডাস্ট্রিয়াল পার্কে একাধিক সংস্থাকে জমি দেওয়া হবে রাজ্যের তরফে। রাজ্যে কয়েকশো কোটি টাকার বিনিয়োগ হচ্ছে দাবি মুখ্যমন্ত্রীর। কোচবিহার হাওড়া , মুর্শিদাবাদ,ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর প্রত্যেকটি জেলাতে হবে নয়া শিল্প।পুরুলিয়া, দুর্গাপুর […]