নূরের ঘূর্ণিতে ধরাশায়ী সূর্যরা, ১৫৫ রানেই থামল মুম্বই

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: খলিল আমেদ-নূর আহমদদের দুরন্ত বোলিংয়ের সুবাদে ঘরর মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস। সূর্য যাদবদের হয়ে সর্বোচ্চ রান করেছেন তিলক ভার্মা (৩১)। চেন্নাইয়ের হয়ে আফগানিস্তানের নূর আহমদ ৪ ওভার বল করে ১৮ রানে চার উইকেট নিয়েছেন। আর খলিল আমেদ ৪ ওভারে ২৯ রান দিয়ে ঝুলিতে পুরেছেন ৩ উইকেট।     

রবিবার (২৩ মার্চ) ঘরের মাঠ চিপক স্টেডিয়াম টসে জিতে প্রথমে মুম্বইকে ব্যাট করতে পাঠান চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। শুরু থেকেই আগুনে বোলিং করতে থাকেন দলের পেসাররা। প্রথম ওভারের চতুর্থ বলেই শূন্য রান আউট হন রোহিত শর্মা। সেই ধাক্কা সামাল দেওয়ার আগে খলিল আমেদের বলে সাজঘরে ফেরেন রায়ান রিকেলটনও। তিনি করেন ৭ বল ১৩ রান। উইল জ্যাকসও দলের প্রয়োজনে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। রবিচন্দ্রন অশ্বিনের বলে শিভম দুবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আউট হওয়ার আগে করেন ৭ বলে ১১। চতুর্থ উইকেটে দলকে বিপর্যয় থেকে টেনে তোলার চেষ্টা চালান মুম্বই অধিনায়ক সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা। দুজনে ৫১ রান যোগ করেন। ১১তম ওভারে বল করতে এসে সূর্যকে ফিরিয়ে জুটি ভাঙেন আফগান বোলার নূর আহমদ। নিজের পরের ওভারে বল করতে এসে ফের মুম্বইকে জোড়া ধাক্কা দেন তিনি। চতুর্থ বলে ফেরান রবিন মিনজকে (৩)। শেষ বলে তিলক ভার্মার (৩১)স্ট্যাম্প ছিটকে দেন। ১০০ রানের আগে ৬ উইকেট খুঁইয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে মুম্বই।

সে্ই ধাক্কা সামলে ওঠার জন্য কোনও একজনকে ‘পরিত্রাতা’ হিসাবে আবির্ভূত হতে হতো। কিন্তু মুম্বই দলের নিচের সারির কোনও ব্যাটারই সেই ‘পরিত্রাতা’ হয়ে অবতীর্ণ হতে পারেননি। নিজের শেষ ওভারে বল করতে এসে নমন ধীরের স্ট্যাম্প উড়িয়ে দেন নূর আহমদ। ১২ বলে ১৭ রান করেন নমন। পরের ওভারে মিচেল সান্তনারকে (১১) প্যাভিলিয়নের পথ দেখান নাথান এলিস। ১৯তম ওভারে ট্রেন্ট বোল্টকে (১) ফেরান খলিল আমেদ। ৯ নম্বরে ব্যাট করতে নামা দীপক চহার শেষের দিকে চালিয়ে খেলে দলকে ১৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। তিনি ১৫ বলে ২৮ রানে অপরাজিত থাকেন।

ফের ভারতীয় দলে সামিল হচ্ছেন ধোনি? T20 বিশ্বকাপ দলের মেন্টর হওয়ার প্রস্তাব দিল বোর্ড

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

ওয়াংখেড়েতে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলবেন মেসি!

আইপিএল ফাইনালে জনবিস্ফোরণ, নয়া ইতিহাস গড়েছে দর্শক সংখ্যা

মাত্র ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্যারিবীয় ক্রিকেটার

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

আরসিবির জয়কে পরবর্তী নির্বাচনের জন্য ব্যবহার করাই কাল, ঘোর বিপদে কংগ্রেস

কোহলিদের সংবর্ধনা অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]