Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টসে জিতে প্রথমে ব্যাটের সিদ্ধান্ত হায়দরাবাদের

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মঙ্গলবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। নিশ্চিন্ত মনে প্রথমে ব্যাট করে বড় রানের ইনিংস দাঁড় করিয়ে কেকেআরের উপরে মনস্তাত্ত্বিক চাপ তৈরির জন্যই তাঁর এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবারের ম্যাচে যারা জিতবেন তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। যারা হারবে তাদের ফাইনালে যাওয়ার আরও একটা সুযোগ থাকবে। কেননা, আগামিকাল বুধবার এলিমেনিটারে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে যারা জিতবে তাদের সঙ্গে খেলার সুযোগ থাকছে। যদিও কলকাতা এবং হায়দরাবাদ- দু’দলেরই লক্ষ্য হচ্ছে আজকের ম্যাচ জিতে সরাসরি ফাইনালে খেলার ছাড়পত্র জোগাড় করে নেওয়া। বিশেষজ্ঞদের মতে, প্যাট কামিংস ও শ্রেয়স আইয়ারদের মূল শক্তি হচ্ছে ব্যাটিং। ফলে এদিন যে দলের ব্যাটাররা ব্যাট হাতে জ্বলে উঠতে পারবেন না, তারাই বাজিমাত করবে।

ইতিমধ্যেই দুই দলের তরফে প্রথম একাদশ জানিয়ে দেওয়া হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের প্রথম একাদশ-

কলকাতা: রহমানুল্লাহ গুরবাজ, সুনীল নারাইন, বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, বৈভব অরোরা, রমনদীপ সিংহ, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী ও মিচেল স্টার্ক।

ইমপ্যাক্ট খেলোয়াড়–অনুকুল রায়, নীতীশ রানা, কে এস ভরত, মণীশ পাণ্ডে, শ্যারফেন রাদারফোর্ড

হায়দরাবাদ: ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, রাহুল ত্রিপাঠী, হাইনরিখ ক্লাসেন, আব্দুল সামাদ, শাহবাজ আমেদ, প্যাট কামিংস (অধিনায়ক), টি নটরাজন, ভুবনেশ্বর কুমার ও বিজয়কান্ত ব্যাসকান্ত।

 

শেষ ম্যাচে হায়দরাবাদের মুখোমুখি রাহানেরা, খলনায়ক হবে বৃষ্টি?

রঘুবংশী-বেঙ্কটেশের চওড়া ব্যাটে হায়দরাবাদকে ২০১ রানের লক্ষ্য দিল কলকাতা

টসে জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠালেন কামিন্স

কোহলির সমালোচনা করায় খুনের হুমকি পেয়েছেন, প্রাক্তন কিউই ক্রিকেটারের দাবি নিয়ে শোরগোল

১২৬০টি ছয়, নয়া রেকর্ড এবারের আইপিএলে

ব্যাটিং বিপর্যয় হায়দরাবাদের, খেতাব জিততে শ্রেয়সদের চাই ১১৪

আইপিএল জয়ী দল পাবে মোটা অঙ্কের টাকা

আইপিএল ফাইনাল কি ভেস্তে যাবে বৃষ্টিতে? জানাল আবহাওয়া দফতর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00