Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্যাটিং বিপর্যয় হায়দরাবাদের, খেতাব জিততে শ্রেয়সদের চাই ১১৪

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: একপেশে বললেও কম বলা হবে। রবিবার ধুন্ধুমার লড়াইয়ের আশায় যারা টিভির পর্দায় আইপিএল ফাইনাল দেখার জন্য বসেছিলেন, তারা হতাশ হলেন। কলকাতার বোলারদের আগুইন ঝরানো বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করলেন সানরাইজার্স হায়দরাবাদের নামী-দামী ব্যাটাররা। ১৮.৩ ওভারে মাত্র ১১৩ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ। দুই অঙ্কের রান করতে পেরেছেন মাত্র চার ব্যাটার। সর্বোচ্চ রান করেছেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিংস (২৪)।

প্রথম কোয়ালিফায়ারে কলকাতার মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়ে মিচেল স্টার্কের আগুন ঝরানো বোলিংয়ের সামনে ১৫৯ রানে গুটিয়ে গিয়েছিল। এদিন চিপক স্টেডিয়ামে ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়ে নিজেদের পায়ে কুডুল মারার কাজটা করলেন হায়দরাবাদ অধিনায়ক। ইনিংসের পঞ্চম বলেই শুরু হয় হায়দরাবাদের উইকেট পতন। মিচেল স্টার্কের বলে সাজঘরে ফেরেন অভিষেক শর্মা (২)। সেই ধাক্কা আর সামাল দেওয়া যায়নি। ট্র্যাভিস হেড (০), রাহুল ত্রিপাঠী (৮), আব্দুল সামাদ (৪), জয়দেব উনাদকটরা কলকাতার বোলারদের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করে ফাইনালে দলকে চরম বিপদে ফেলে সাজঘরের পথ ধরেন। আইডেন মার্করাম (২০), নীতীশ কুমার রেড্ডি (১৩), হাইনরিখ ক্লাসেনরা (১৬) দলের বিপদের দিনে বুক চিতিয়ে লড়াই করতে পারেননি। শেষের দিকে খানিকটা মরিয়া চেষ্টা চালিয়েছিলেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিংস (২৪)। যদিও তাঁর ক্যাচ ফেলে দিয়েছিলেন মিচেল স্টার্ক। না হলে হায়দরাবাদ ১০০ রানের গণ্ডি টপকাতে পারত কিনা, তা নিয়ে সংশয় ছিল।

শুরুতেই অভিষেক শর্মাকে সাজঘরে ফিরিয়ে হায়দরাবাদের উপরে যে চাপ সৃষ্টি করেছিলেন মিচেল স্টার্ক, তা ধরে রাখলেন বৈভব অরোরা, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, সুনীল নারাইনরা। হায়দরাবাদের ব্যাটাররা নাকানি-চোবানি খেয়ে গেলেন সারাক্ষণ। আন্দ্রে রাসেল মাত্র ১৯ রান খরচ করে তিন উইকেট নিয়েছেন। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় স্টার্ক ১৪ রান খরচ করে নিয়েছেন দুই উইকেট। হর্ষিওত রানা ২৪ রানে দুই উইকেট ঝুলিতে পুরেছেন। একটি করে উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা ও সুনীল নারাইন।

শেষ ম্যাচে হায়দরাবাদের মুখোমুখি রাহানেরা, খলনায়ক হবে বৃষ্টি?

শেষ ৩ বলে ৩ উইকেট খুঁইয়ে ২০৪ রানে থামল কলকাতা

সুপার ওভারে রাজস্থানকে হারিয়ে বাজিমাত দিল্লির

রঘুবংশী-বেঙ্কটেশের চওড়া ব্যাটে হায়দরাবাদকে ২০১ রানের লক্ষ্য দিল কলকাতা

টসে জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠালেন কামিন্স

বুমরার ৫ উইকেট, ১০৪ রানে থামল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস

হায়দরাবাদকে ট্রফি এনে দিতে পারলে নজির গড়বেন কামিন্স

ফাইনালের আগের দিন আচমকাই প্র্যাকটিশ বাতিল করলেন প্যাট কামিন্সরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00