Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টসে জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠালেন কামিন্স

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স বেঙ্গালুরু। বৃহস্পতিবার (৩ এপ্রিল) টসে জিতে প্রথমে কলকাতাকে ব্যাট করতে পাঠিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। মূলত রাতের দিকে শিশির পড়ার কারণেই ওই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

চলতি আইপিএলে ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হার দিয়ে অভিযান শুরু করেছিল কেকেআর। দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে জয়ের মুখ দেখলেও তৃতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছে। এখনও পর্যন্ত ধারাবাহিকতা দেখাতে পারেনি চন্দ্রকান্ত পণ্ডিতের শিষ্যরা। প্রথম ম্যাচে অধিনায়ক অজিঙ্ক রাহানে ও সুনীল নারাইন ছাড়া কারও ব্যাটে রান ছিল না। দ্বিতীয় ম্যাচে রান পেয়েছিলেন কুইন্টন ডি’কক। তৃতীয় ম্যাচে কোনও ব্যাটারই রান পাননি। বেঙ্কটেশ আইয়ার-আন্দ্রে রাসেল-রিঙ্কু সিংহদের অতীতের ছায়া বলেই মনে হচ্ছে। গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বোলারেরা দাপট দেখালেও বাকি দুই ম্যাচে প্রত্যাশার ধারেকাছে পৌঁছতে পারেননি স্পেনসার জনসন-বরুণ চক্রবর্তী-হর্ষিত রানারা। ঘরের মাঠেও যদি তাঁরা বল হাতে জ্বলে উঠতে না পারেন, তাহলে ভাগ্যে যে  ফের চরম লজ্জা জুটবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

অন্যদিকে একই অবস্থা সানরাইজার্স হায়দরাবাদেরও। জয় দিয়েই আইপিএল অভিযান শুরু করেছিলেন প্যাট কামিন্সরা। কিন্তু তার পরেই পর পর দুই ম্যাচে মুখ থুবড়ে পড়েছে। অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিশন, হেনরিখ ক্লাসেন, নীতীশ রেড্ডির মতো অভিজ্ঞ ব্যাটাররা ধারাবাহিকতা দেখাতে পারছেন না। তাদের কাছে যা প্রত্যাশা তার ছিটেফোঁটাও পূরণ হয়নি। তবে আগের ম্যাচে তরুণ অনিকেত বর্মা নজর কেড়েছেন। হায়দরাবাদের টপ অর্ডারের কোনও ব্যাটার দাঁড়িয়ে গেলে কী হতে পারে তা প্রথম ম্যাচেই বোঝা গিয়েছে।  ধারাবাহিকভাবে রান না পাওয়া অভিষেক-হেডরা কলকাতার বিরুদ্ধে জ্বলে উঠতে মরিয়া। বল হাতে মহম্মদ শামি, প্যাট কামিন্সরা এখনও পর্যন্ত বিপক্ষের ব্যাটারদের কাছে ত্রাস হয়ে উঠতে পারেননি। আজকের ম্যাচে নিজেদের সেরা ফর্ম উজাড় করে দিতে মরিয়া হয়ে ঝাঁপাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান কলকাতা নাইট রাইডার্সের জন্য যথেষ্টই স্বস্তিজনক। এখনও পর্যন্ত মোট ২৮ বার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে কলকাতা জিতেছে ১৯ বার। পক্ষান্তরে হায়দরাবাদ জিতেছে মার ৯ বার। ২০২৪ সালে আইপিএলে তিন বার মুখোমুখি হয়েছিল দুই দল। তিন বারই জিতেছে কলকাতা।

কলকাতার প্রথম একাদশ:

অজিঙ্ক রাহানে (অধিনায়ক), সুনীল নারাইন, কুইন্টন ডি’কক, অঙ্গকৃশ রঘুবংশী, বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, রমনদীপ সিংহ, মইন আলী বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা

হায়দরাবাদের প্রথম একাদশ

অভিষেক শর্মা, ট্রেভিস হেড, ঈশান কিশন, নীতীশ রেড্ডি হেনরিখ ক্লাসেন, অনিকেত বর্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স, হর্ষল পটেল মোহাম্মদ শামি ও রাহুল চহার।

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

আইপিএল ফাইনালে জনবিস্ফোরণ, নয়া ইতিহাস গড়েছে দর্শক সংখ্যা

মাত্র ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্যারিবীয় ক্রিকেটার

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

আরসিবির জয়কে পরবর্তী নির্বাচনের জন্য ব্যবহার করাই কাল, ঘোর বিপদে কংগ্রেস

কোহলিদের সংবর্ধনা অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু

চিকুর হাতে ট্রফি উঠলে তবেই হবেন বাবা, ছেলের নাম বিরাট রাখার সিদ্ধান্ত আরসিবি ভক্তের

‘আমি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারব না’, অবসরের জল্পনা উস্কে দিলেন বিরাট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00