Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কোহলির সমালোচনা করায় খুনের হুমকি পেয়েছেন, প্রাক্তন কিউই ক্রিকেটারের দাবি নিয়ে শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্যই শেষ হয়েছে আইপিএল। আর বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ শেষ হতে না হতেই বিস্ফোরক দাবি করেছেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডল। আইপিএলের সম্প্রচারকারী সংস্থার হয়ে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করা প্রাক্তন কিউই ক্রিকেটারের দাবি, ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ক্রিকেটার বিরাট কোহলির সমালোচনা করায় তিনি খুনের হুমকি পেয়েছেন।’ ডলের ওই বিস্ফোরক দাবি নিয়ে ক্রিকেট মহলে শোরগোল পড়ে গিয়েছে।

আইপিএল চালুর পর থেকে প্রতি বছরই সম্ভাব্য বিজয়ীর তালিকায় থাকলেও ট্রফি অধরাই থেকে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে। এবারেও টানা ছয় ম্যাচ জিতে প্লে অফে জায়গা করে নিয়েছিলেন ফ্যাপ ডুপ্লেসি-বিরাট কোহলিরা। যদিও এলিমিনিটরে রাজস্থান রয়্যালসের কাছে হেরে ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে তাঁদের কাছে। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলের শিরোপা না জিততে পারলে কী হবে, প্রতিযোগিতায় সর্বোচ্চ রান করার সুবাদে কমলা টুপি জিতে নিয়েছেন আরসিবির তারকা ক্রিকেটার তথা প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ১৫ ম্যাচে ৭৪১ রান করেছেন তিনি। গড় ১৫৪.৭।

তবে আইপিএলে সর্বোচ্চ রান করলেও ধীর গতির ব্যাটিংয়ের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে কোহলিকে। সাইমন ডল-সহ একাধিক ধারাভাষ্যকার আরসিবির তারকা ক্রিকেটারের ব্যাটিংয়ের সমালোচনা করেছেন। যদিও সেই সমালোচনা মুখ বুজে হজম করেননি কিং কোহলি। সমালোচকদের পাল্টা জবাব দিয়ে বলেছেন, ‘আমার কীভাবে ব্যাট করা উচিত, কোন বল মারা উচিত আর কোন বল মারা উচিত নয়, তা নিয়ে মাঠের বাইরে থাকা বিশেষজ্ঞদের কাছ থেকে কোনও পরামর্শ শুনতে রাজি নই। আমি আমার নিজের মতো করেই খেলে যাব।’

১২৬০টি ছয়, নয়া রেকর্ড এবারের আইপিএলে

আইপিএল জয়ী দল পাবে মোটা অঙ্কের টাকা

আইপিএল ফাইনাল কি ভেস্তে যাবে বৃষ্টিতে? জানাল আবহাওয়া দফতর

আইপিএলে সফল কোচদের মধ্যে বিদেশিদের দাপট বেশি

হায়দরাবাদকে হারিয়ে আইপিএল জয়ের লক্ষ্যে নামছে কেকেআর

আইপিএলের ফাইনালে থাকা কেউ নেই ভারতের বিশ্বকাপ দলে

বৃষ্টিতে আইপিএল ফাইনাল ভেস্তে গেলে চ্যাম্পিয়ান হবে কে, জেনে নিন

দীনেশের পর অবসরের পথে আরও এক ভারতীয় ক্রিকেটার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00