রঘুবংশী-বেঙ্কটেশের চওড়া ব্যাটে হায়দরাবাদকে ২০১ রানের লক্ষ্য দিল কলকাতা

Share:

নিজস্ব প্রতিনিধি: অঙ্গকৃশ রঘুবংশী-বেঙ্কটেশ আইয়ারের চওড়া ব্যাটে ভর করে হায়দরাবাদের বিরুদ্ধে লড়াই করার মতো রান সংগ্রহ করল কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০০ রান তুলেছেন অজিঙ্ক রাহানেরা। হায়দরাবাদের হয়ে কামিন্দু মেন্ডিজ ৪ রানে এক উইকেট নিয়েছেন।

টসে জিতে এদিন প্রথমে কলকাতাকে ব্যাট করতে পাঠান হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। দলে একটা পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বর্তমান চ্যাম্পিয়নরা। স্পেনসার জনসনের জায়গায় দলে এসেছেন মইন আলি। ঘরের মাঠে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় নাইটরা। দ্বিতীয় ওভারে কামিন্সের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কুইন্টন ডি’কক (১)। পরের ওভারে মহম্মদ শামির বলে ফেরেন অপর ওপেনার সুনীল নারাইন।  তিনি করেন ৭ রান। পর পর উইকেট হারালেও তৃতীয় উইকেটে জুটি বেঁধে আগ্রাসী মেজাজে  খেলতে থাকেন অজিঙ্ক রাহানে ও অঙ্গকৃশ রঘুবংশী। প্রথম পাওয়ার প্লেতে ৫৩ রান তোলে নাইটরা।  ৩০ বলে ৫০ রানের পার্টনারশিপ গড়েন দুজনে। দ্রুত রান তোলার চেষ্টা করেন।

১১তম ওভারে স্পিনার জীশানের বলে ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অজিঙ্ক রাহানে। ২৭ বলে ৩৮ রান করে আউট হন নাইট অধিনায়ক। রঘুবংশীর সঙ্গে ৮১ রানের জুটি গড়ে দলকে খানিকটা ভদ্রস্থ জায়গায় নিয়ে যান। রাহানে ফেরার পরে বেঙ্কটেশকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান রঘুবংশী। ৩০ বলে ৫টি চার ও দুটি ছক্কার সাহায্যে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। তবে পরের বলেই কামিন্দু মেন্ডিজের শিকার হয়ে সাজঘরে ফেরেন।

এর পরে বেঙ্কটেশের সঙ্গে জুটি বাঁধেন রিঙ্কু সিংহ। প্রথম দিকে দুজনে খানিকটা খোলসের মধ্যে ছিলেন। ফলে কেকেআরের রানের গতি কমে গিয়েছিল। ১৫ ওভারে দলের রান ছিল ১২২। ১৬তম ওভার থেকেই তাণ্ডব শুরু করেন দুই ব্যাটার। ১৯তম ওভারে প্যাট কামিন্সের ওভারে ২০ রান নিয়ে নিজের অর্ধশতরানে পৌঁছন ২৩.৭৫ কোটির বেঙ্কটেশ। তবে শেষ ওভারের তৃতীয় বলে সাজঘরে ফিরে যান তিনি। আউটের আগে সাতটি চার ও তিন ছক্কার সাহায্যে ২৯ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। শেষ বলে রান আউট হয়ে ফেরেন আন্দ্রে রাসেল (১)। রিঙ্কু সিংহ ১৭ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন।

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

সপা সাংসদকে বিয়ের সিদ্ধান্তই কাল, ভোটার সচেতনতা প্রচার থেকে রিঙ্কুকে বাদ দিল নির্বাচন কমিশন

আইপিএল ফাইনালে জনবিস্ফোরণ, নয়া ইতিহাস গড়েছে দর্শক সংখ্যা

মাত্র ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্যারিবীয় ক্রিকেটার

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

আরসিবির জয়কে পরবর্তী নির্বাচনের জন্য ব্যবহার করাই কাল, ঘোর বিপদে কংগ্রেস

কোহলিদের সংবর্ধনা অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু

চিকুর হাতে ট্রফি উঠলে তবেই হবেন বাবা, ছেলের নাম বিরাট রাখার সিদ্ধান্ত আরসিবি ভক্তের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]