Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্টার্কের আগুন ঝরানো বোলিং, ১৫৯ রানেই গুটিয়ে গেল হায়দরাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রত্যাশা পূরণ না করতে পারায় সমালোচনার মুখে পড়েছিলেন অজি বোলার মিচেল স্টার্ক। মঙ্গলবার হায়দরাবাদের বিরুদ্ধে আগুন ঝরানো বোলিং করে নিন্দুকদের মুখ বন্ধ করে দিলেন আইপিএলের চলতি আসরের সবচেয়ে দামী খেলোয়াড়। তাঁর বিধ্বংসী বোলিংয়ে ১৯.৩ ওভারে ১৫৯ রানেই গুটিয়ে গেলেন প্যাট কামিন্সরা। হায়দরাবাদের চার ব্যাটার খাতাই খুলতে পারেননি। রাহুল ত্রিপাঠী ও হাইনরিখ ক্লাসেন খানিকটা প্রতিরোধ না গড়ে তুললে চরম লজ্জায় পড়তে হতো হায়দরাবাদকে।

আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কামিন্স।লক্ষ্য ছিল, প্রথমে ব্যাট করে বড় রানের ইনিংস দাঁর করানো। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। শুরু থেকেই বল হাতে আগুন ঝরান মিচেল স্টার্ক। ইনিংসের দ্বিতীয় বলেই স্বদেশীয় ট্র্যভিস হেডকে শূন্য রানে সাজঘরে ফিরিয়ে দেন। হায়দরাবাদ সেই ধাক্কা সামলে ওঠার আগেই পরের ওভারে বল করতে এসে অভিষেক শর্মাকে (৩) ফেরান বৈভব অরোরা। পঞ্চম ওভারে বল করতে এসে ফের হায়দরাবাদকে জোড়া ধাক্কা দেন স্টার্ক। পর পর দুই বলে ফিরিয়ে দেন নীতীশ রেড্ডি (৯) ও শাহবাজ আহমেদকে (০)।৩৯ রানে চার উইকেট খুঁইয়ে চরম বিপাকে পড়ে হায়দরাবাদ।

পঞ্চম উইকেটে জুটি বেঁধে সতর্ক হয়ে খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে টেনে তোলেন রাহুল ত্রিপাঠী ও হাইনরিখ ক্লাসেন। দুজনে ৬২ রান যোগ করে দলকে একশো রানের গণ্ডি পার করিয়ে দেন। ১১তম ওভারে বল করতে এসে ক্লাসেনকে (৩২) ফিরিয়ে জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী। একা কুম্ভ হয়ে লড়াই করেন রাহুল ত্রিপাঠী। ১৪ তম ওভারে তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনিও (৩৫ বলে ৫৫)। আর তার পরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে হায়দরাবাদের ব্যাটিং অর্ডার। দলের স্কোর বোর্ডে পাঁচ রান যোগ হতে না হতেই পর পর আউট হয়ে ফিরে যান সনবীর সিংহ (০), আব্দুল সামাদ (১৬), ভুবনেশ্বর কুমার (ও)। ফের চাপে পড়ে যায় হায়দরাবাদ। শেষ তথা দশম উইকেটে বিজয়কান্ত ব্যাসকান্তকে নিয়ে ৩৩ রান গড়ে দলকে খানিকটা ভদ্রস্থ জয়গায় পৌঁছে দেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। যদিও শেষ ওভারে আন্দ্রে রাসেলের বলে রহমানুল্লাহ গুরবাজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কামিন্স (৩০)। ১৯.৩ ওভারে ১৫৯ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ। ব্যাসকান্ত ৭ রানে অপরাজিত থাকেন। কলকাতার পক্ষে মিচেল স্টার্ক ৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৬ রান খরচ করে দুই উইকেট নিয়েছেন।

১৪.৩ ওভারে মাত্র ২৭ রানেই অলআউট হয়ে লজ্জার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের

২০৭ রানে শেষ অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস, টেস্ট বিশ্বকাপ জিততে দক্ষিণ আফ্রিকার চাই ২৮২

মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ে ১৬৩ রানেই গুটিয়ে গেল হায়দরাবাদ

অস্ট্রেলিয়া ক্রিকেটে শুরু গৃহযুদ্ধ, বিশ্বকাপে ব্যর্থতা নিয়ে বিস্ফোরক স্টার্ক

ওয়ানডে ও টি ২০ বিশ্বকাপে নয়া রেকর্ড মিচেল স্টার্কের

কোহলির সমালোচনা করায় খুনের হুমকি পেয়েছেন, প্রাক্তন কিউই ক্রিকেটারের দাবি নিয়ে শোরগোল

১২৬০টি ছয়, নয়া রেকর্ড এবারের আইপিএলে

একদিনের ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত স্টার্কের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00