ম্যাচ হারলে সমস্যা আরও বাড়বে, শ্রীলঙ্কার বিরুদ্ধে কোমর বাঁধেছে ভারতের মেয়েরা

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানকে বধ করে বুধবার দুবাইয়ের মাটিতে শ্রীলঙ্কার চামারী অথাপাথুরদের বিরুদ্ধে আক্রমন শানাবেন ভারতের মেয়েরা। আইসিসি মরশুমের শুরুটা তেমন শুভকর না হলেও দ্বিতীয় ম্যাচেই জয় পেয়েছে ভারত। তবে পয়েন্ট টেবিলে সংখ্যা বাড়িয়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচ হরমনপ্রীতদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে পাকিস্তানের কাছে 20 ওভারের প্রথম দিনে হেরে শ্রীলঙ্কা চাইবে তাদের নিজেদের এগিয়ে দিতে। সব মিলিয়ে, যথেষ্ট উত্তেজনার সাথে যে বুধবারের ম্যাচ শুরু হবে একথা প্রায় নিশ্চিত।

গত ম্যাচের 106 রানের লক্ষ্য পূরণ করলেও পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে টিকে থাকতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল রদ্রিগেজদের। যার প্রমাণ 108 রানের ম্যাচ 19 ওভারে টেনে নিয়ে যাওয়া। যদিও 6 উইকেটে জিতেছে ভারত। তবে এবার তাদের সামনে দুই কঠিন পরীক্ষা। যার মধ্যে প্রথম শ্রীলঙ্কার ম্যাচ উতরে ফেলতে হবে ভারতকে। কারণ ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া। আগামী 13 অক্টোবর সেদেশের মেয়েদের মুখোমুখি হতে হবে রিচা ঘোষদের।

যদিও এরই মধ্যে ভয় ধরাচ্ছে ভারতের মহিলা বাহিনীর ব্যাটিং। টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মহিলা ব্যাটসম্যানের সেভাবে পারফর্ম করতে দেখা যাচ্ছে না। রদ্রিগেজ মোটামুটি ছন্দে থাকলেও শেফালি বর্মা এবং সহ-অধিনায়ক স্মৃতি মান্ধনা এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক অংশীদারিত্ব তৈরি করতে পারেননি। 20 ওভারের প্রথম দুই ম্যাচে শেফালি মাত্র 2 এবং 32 রান অন্যদিকে মান্ধানা 12 ও 7 রান করে মাঠ ছেড়েছেন। কাজেই দেশের মহিলাদের ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে দেখেনি বিদেশের খেলোয়াড়রা। তবে আজকের ম্যাচে সেই সুযোগ রয়েছে।

আরও পড়ুন:পুজোর মাঝেই জেনে নিন দেবীর সিংহবাহিনী হয়ে ওঠার গল্প

আশা করা হচ্ছে আসন্ন ম্যাচটিতে অধিনায়ক সহ শেফালি, স্মৃতি ও রদ্রিগেজরা ভাল খেলা দেখাতে পারেন। তাদের সঙ্গ দিতে পিছু পা হবে না রিচা ঘোষ থেকে শুরু করে রেনুকারা। যদিও পাকিস্তানের বিরুদ্ধে খেলার দিন ঘাড়ে গুরুতর চোট পেয়েছিলেন হরমনপ্রীত। তবে তাকে আজকের ম্যাচে খেলতে দেখা যাবে বলেই আশা। সামগ্রিকভাবে বলা যায়, শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় আনতে ব্যাট ও বল হতে দায়িত্ব কাঁধে নিতে হবে ভারতের মহিলা বাহিনীকে। কারণ সামনের পথ আরও জটিল। কী হবে এখন সেটাই দেখার।

ওভাল টেস্ট শুরুর মুখে ইংল্যান্ডকে বাড়তি সুবিধার অভিযোগে নালিশ ভারতের

উঠে গেল আইসিসির নিষেধাজ্ঞা, ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ৩৯ বছর বয়সী ক্রিকেটার

ICC-র জুনের সেরা দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম

শাস্তি পেলেন ঋষভ পন্থ, কী দোষ ভারতীয় উইকেটরক্ষকের?

লিডস টেস্টে চরম ভুল করলেন শুভমন গিল, নেমে আসতে পারে আইসিসির শাস্তির খাঁড়া

ট্রাম্প প্রশাসনের যথেচ্ছাচার অব্যাহত, আইসিসির ৪ বিচারকের উপর জারি নিষেধাজ্ঞা

হিন্দু লিটন দাসকে অধিনায়ক করায় বিসিবি সভাপতিকে সরিয়ে দিল ইউনূস সরকার

বর্তমান সময়ের সেরা অলরাউন্ডার কে, খোলসা করলেন হরভজন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]