গাভাসকরের ৪৬ বছরের রেকর্ড ভেঙে দিলেন শুভমন গিল

Share:

নিজস্ব প্রতিনিধি, ওভাল: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে একের পর এক মাইলফলক গড়ছেন ভারত অধিনায়ক শুভমন গিল। ভেঙে দিচ্ছেন পূর্বসূরিদের একের পর এক রেকর্ড। বৃহস্পতিবার (৩১ জুলাই) থেকে ওভালে শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ডের শেষ তথা পঞ্চম টেস্ট ম্যাচ। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছে টিম ইন্ডিয়া। আর প্রথম দিনেই মধ্যাহ্ন ভোজের বিরতির আগে কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকরের দখলে থাকা রেকর্ড ভেঙে দিলেন ভারত অধিনায়ক। এক টেস্ট সিরিজে অধিনায়ক হিসাবে সর্বাধিক রানের রেকর্ড নিজের নামে করে নিলেন গিল।

১৯৭৮-৭৯ মরসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ৬ টেস্টের ৯ ইনিংসে ৭৩২ রান করেছিলেন ত‍ৎকালীন ভারতীয় দলের অধিনায়ক সুনীল গাভাসকর। চার টেস্টে ৭২২ রান নিয়ে এদিন মাঠে নেমেছিলেন গিল। গাভাসকরকে টপকে যেতে দরকার ছিল মাত্র ১১ রানের। মাথা ঠাণ্ডা করেই ২২তম ওভারে জেমি ওভারটনের অফ স্টাম্পের বাইরের বল চমৎকার কভার ড্রাইভে মাঠের বাইরে পাঠিয়ে গাভাসকরকে টপকে যান ভারত অধিনায়ক। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের আরও এক রেকর্ড ভাঙার হাতছানি রয়েছে গিলের কাছে। ভারতের হয়ে এক সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি ৫৪ বছর ধরেই লিটল মাস্টার গাভাসকরের কাছে। ১৯৭১ সালে অভিষেক সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ ইনিংসে ৭৭৪ রান করেছিলেন ‘লিটল মাস্টার’। তাকে ছাড়িয়ে যেতে গিলকে ইনিংস খেলতে হচ্ছে বেশি। তবে ওভালে ৫৩ রান করলেই রেকর্ডটি হয়ে যাবে টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়কের।

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টে একটি দ্বিশতরান ও দুটি শতরানের সুবাদে ৫৮৫ রান করে হইচই ফেলে দেন গিল। তবে তৃতীয় টেস্টে লর্ডসে তাঁকে বেশ নিষ্প্রভই দেখিয়েছে। দুই ইনিংসে করেন যথাক্রমে ১৬ ও ৬ রান। চতুর্থ টেস্টে ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম ইনিংসে ১২ রানে ফিরলেও দ্বিতীয় ইনিংসে শতরান করে আবার নাম লেখান কয়েকটি রেকর্ডে।

 

ICC ODI Rankings: অবসরের জল্পনার মধ্যেই বিরাট লাফ রোহিতের

পারলেন না শুভমন, অল্পের জন্য রক্ষা পেল ৫৪ বছর আগে করা গাভাসকরের রেকর্ড

ওভালে অর্ধশতরান করে ১৪ বছর আগের রেকর্ড ছুঁলেন বাংলার আকাশদীপ

সিরাজ-প্রসিদ্ধদের আগুনে বোলিংয়ে ২৪৭ রানে থামল ইংল্যান্ড

প্রথম ইনিংসে ভারতকে টপকে গেল ইংল্যান্ড, বল হাতে লড়াই চালাচ্ছেন সিরাজ-প্রসিদ্ধরা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২২৪ রানে শেষ শুভমনদের প্রথম ইনিংস

ভারতের বিরুদ্ধে ওভাল টেস্ট থেকে ছিটকে গেলেন বেন স্টোকস

ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ‘মরণ-বাঁচন’ টেস্টে খেলছেন না বুমরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]