সিরাজ-প্রসিদ্ধদের আগুনে বোলিংয়ে ২৪৭ রানে থামল ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: অল্প পুঁজি নিয়েও দুর্দান্ত লড়াই করলেন মোহাম্মদ সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণারা। আর দুই ভারতীয় পেসারের দুরন্ত বোলিংয়েই ২৪৭ রানে গুটিয়ে গেল ইংল্যান্ডের প্রথম ইনিংস। ২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওভাল টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ২ উইকেট হারিয়ে ৭৫। ক্রিজে রয়েছেন যসস্বী জয়সোয়াল (৫১) ও আকাশদীপ (৪)।

শুক্রবার (১ অগস্ট) প্রথম ইনিংসে ভারতকে ২২৪ রানে থামানোর পর ব্যাট করতে নেমেই ঝড় তোলেন দুই ইংরেজ ওপেনার বেন ডাকেট এবং জাক ক্রলি। ভারতের বোলারদের ছন্দ নষ্ট করে দেওয়ার লক্ষ্য নিয়ে টি টোয়েন্টির মতোই মাঠে ঝড় তুলতে থাকেন। দুই ইংরেজ ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে অসহায় দেখাচ্ছিল মোহাম্মদ সিরাজ-প্রসিদ্ধ কৃষ্ণাদের। ভারতীয় বোলারদের দেখে বোঝা গিয়েছে তাঁরা ডিউক বল সামলাতেই পারছেন না।

শেষ পর্যন্ত বেন ডাকেটকে (৪৩) ফিরিয়ে ৯২ রানের জুটি ভাঙেন আকাশদীপ। খানিকটা হলেও স্বস্তি এনে দেন ভারতীয় শিবিরে। যদিও অন্য প্রান্তে থাকা ক্রলিকে অপ্রতিরোধ্যই মনে হচ্ছিল। অনায়াসে অর্ধশতরান করেন তিনি। ১২টি বাউন্ডারির সাহায্যে ৪২ বলেই অর্ধশতরানের গণ্ডি পেরিয়ে যান। ভারতের কোনও বোলারই তাঁকে বিপদে ফেলতে পারছিলেন না। মাত্র ১৬ ওভার ব্যাট করেই ১০৯ রান তুলে ফেলে ইংল্যান্ড। প্রসিদ্ধকে তুলে মারতে গিয়ে রবীন্দ্র জাদেজার তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন ক্রলি (৬৪)।

তিন নম্বরে নামা অলি পোপের ভাগ্য সুপ্রসন্ন ছিল। প্রসিদ্ধের বলে সাই সুদর্শনের হাতে ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু সেই সহজ ক্যাচ ফেলে দেন তরুণ ভারতীয় ব্যাটার। তবে জীবন ফিরে পেয়েও বেশিদূর এগোতে পারেননি পোপ। মোহাম্মদ সিরাজের বলে ২২ রান করে সাজঘরে ফিরে যান। এর পর জো রুট ও হ্যারি ব্রুক জুটি বেঁধে দলকে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন।

এদিন ব্যাট হাতে প্রতিরোধ গড়ার পাশাপাশি ভারতের বিরুদ্ধে টেস্টে ২০০০ রানের গণ্ডি টপকে গিয়েছেন জো রুট। যদিও ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি তিনি। মোহাম্মদ সিরাজের বল ঠিকমতো খেলতে না পেরে লাইন মিস করে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যান। আউট হওয়ার আগে করেন ২৯ রান। এর পর ব্রুকের সঙ্গে জুটি বাঁধেন জেকব বেথেল। তিনিও সিরাজের ইয়র্কারে লেগ বিফোরের ফাঁদে পড়ে ৬ রান করে ফিরে যান। ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন ব্রুক ও জেমি স্মিথ। তবে নিজের ১২তম ওভারে বল করতে এসে ইংল্যান্ডকে জোর ধাক্কা দেন প্রসিদ্ধ কৃষ্ণা। প্রথম বলে ফিরিয়ে দেন জেমি স্মিথকে (৮)। পঞ্চম  বলে ফেরান জেমি ওভারটনকে। চা পানের বিরতির সময়ে ইংল্যান্ডের রান ছিল সাত উইকেট হারিয়ে ২১৫। চা-বিরতি থেকে ফিরে আসার পরেই হ্যারি ব্রুক ও গাস অ্যাটকিনসন ঠান্ডা মাথায় খেলে প্রথম ইনিংসে ভারতের রান টপকে যান। তবে লিড নেওয়ার খানিকক্ষণের মধ্যেই অ্যাটকিনসনকে (১১) সাজঘরের পথ ধরান প্রসিদ্ধ কৃষ্ণা। তার পরেই নেমে আসে বৃষ্টি। খেলা বন্ধ রাখতে বাধ্য হন আম্পায়াররা। খেলা শুরুর পরেই অর্ধশতরান পূর্ণ করেন ব্রুক। আর তার পরেই আউট হয়ে যান সিরাজের বলে।

 

পারলেন না শুভমন, অল্পের জন্য রক্ষা পেল ৫৪ বছর আগে করা গাভাসকরের রেকর্ড

ওভালে অর্ধশতরান করে ১৪ বছর আগের রেকর্ড ছুঁলেন বাংলার আকাশদীপ

প্রথম ইনিংসে ভারতকে টপকে গেল ইংল্যান্ড, বল হাতে লড়াই চালাচ্ছেন সিরাজ-প্রসিদ্ধরা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২২৪ রানে শেষ শুভমনদের প্রথম ইনিংস

গাভাসকরের ৪৬ বছরের রেকর্ড ভেঙে দিলেন শুভমন গিল

ভারতের বিরুদ্ধে ওভাল টেস্ট থেকে ছিটকে গেলেন বেন স্টোকস

ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ‘মরণ-বাঁচন’ টেস্টে খেলছেন না বুমরা

ছিটকে যাওয়া পন্থের জায়গায় সুযোগ পাওয়া বিশ্বরেকর্ডধারী ক্রিকেটারকে চেনেন?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]