Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিডনিতে ফের ব্যাটিং বিপর্যয়, ১৮৫ রানে গুটিয়ে গেলেন বুমরারা

Share:

নিজস্ব প্রতিনিধি: মেলবোর্নে হেরে সিরিজে পিছিয়ে পড়েছিল ভারত। তাই সিরিজ রক্ষায় সিডনি টেস্ট টিম ইন্ডিয়ার কাছে ‘ডু আর ডাই’ ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু শুক্রবার (৩ জানুয়ারি) সিডনি টেস্টের প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল গৌতম গম্ভীরের শিষ্যরা। দায়িত্বজ্ঞানহীন শট খেলে একের পর এক ব্যাটার সাজঘরে ফিরলেন। ফলস্বরূপ ১৮৫ রানেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ রান ঋষভ পন্থের (৪০)। অস্ট্রেলিয়ার হয়ে স্কট বোলান্ড ৩১ রানে ৪ এবং মিচেল স্টার্ক ৪৯ রানে ৩ উইকেট নিয়েছেন।

টসে জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক যশপ্রীত বুমরা। রোহিত শর্মা বাদ পড়ায় এদিন ভারতের হয়ে ওপেন করতে নামেন যশস্বী জয়সোয়াল ও লোকেশ রাহুল। কিন্তু অজি বোলারদের আগুন ঝরানো বোলিং সামলাতে গিয়ে প্রথম থেকেই নাস্তানাবুদ হন দুজনে। মিচেল স্টার্কের বল লেগ সাইডে চিপ করতে গিয়ে ফরওয়ার্ড স্কোয়ার লেগে দাঁড়ানো কনস্টাসের হাতে ক্যাচ তুলে সাজঘরের পথ ধরেন রাহুল (৪)। খানিকবাদে স্কট বোলান্ডের বলে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন যশস্বীও (১০)। চার নম্বরে ব্যাট করতে নামা বিরাট কোহলি প্রথম বলেই আউট হচ্ছিলেন। বোলান্ডের বলে অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে স্লিপে স্টিভ স্মিথের তালুবন্দি হন তিনি। অজি শিবিরের আউটের আবেদনে সাড়া দেননি মাঠের আম্পায়ার। তিনি প্রযুক্তির সাহায্য নেন। তৃতীয় আম্পায়ার বাংলাদেশের শরিফুদৌল্লার কাছে জানতেন চান আদৌ ঠিক মতো ক্যাচ নেওয়া হয়েছে কি না। কিন্তু আউট না দেওয়ার সিদ্ধান্ত দেন তৃতীয় আম্পায়ার। মধ্যাহ্নভোজের আগে শেষ বলে অস্ট্রেলিয়ার স্পিনার নেথন লায়নের বলে ক্রিজ ছেড়ে এগিয়ে এসে খোঁচা দিয়ে স্লিপে স্মিথের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন শুভমন গিল। তিনি ৬৪ বলে ২০ রান করে আউট হন।

অবিশ্বাস্যভাবে জীবন পেয়েও বড় রানের ইনিংস খেলতে পারেননি ভারতের অন্যতম ভরসা বিরাট। অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে তৃতীয় স্লিপে দাঁড়ানো ওয়েবস্টারের হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি। বছরের প্রথম ইনিংসে তিনি করেন ৬৯ বলে ১৭ রান। দ্রুত চার উইকেট খোয়ানোর পরে পঞ্চম উইকেটে জুটি বেঁধে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা। ৫৭ তম ওভারে ভারতকে জোড়া ধাক্কা দেন বোলান্ড। চতুর্থ বলে ফেরান পন্থকে (৪০)। পরের বলে ফিরিয়ে দেন আগের ম্যাচে শতরান করা নীতীশ কুমার রেড্ডিও (০)। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালালেন তিনি। স্লিপে ক্যাচ নিলেন স্মিথ। খানিকবাদে মিচেল স্টার্কের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন রবীন্দ্র জাদেজা (২৬)। এর পর ওয়াশিংটন সুন্দরকে (১৪) ফেরান প্যাট কামিন্স। প্রসিদ্ধ কৃষ্ণের অবদান মাত্র তিন রান। শেষের দিকে ভারত অধিনায়ক যশপ্রীত বুমরা খানিকটা চালিয়ে খেলে অস্ট্রেলিয়ার বোলারদের দমানোর চেষ্টা করেন। কিন্তু সফল হননি। প্যাট কামিন্সের বলে চালিয়ে খেলতে গিয়ে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে পেরেন ভারত অধিনায়ক। আউট হওয়ার আগে করেন ১৬ বলে ২২। মহম্মদ সিরাজ ১৬ বল খেলে তিন রানে অপরাজিত থাকেন।

ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ‘মরণ-বাঁচন’ টেস্টে খেলছেন না বুমরা

ভাঙা পা নিয়ে হাফ সেঞ্চুরি পন্থের, ৩৫৮ রানে থামল ভারতের প্রথম ইনিংস

চতুর্থ টেস্টের আগে বড় স্বস্তি ভারতীয় দলে, চোট সারিয়ে পুরোপুরি ফিট মারকুটে ব্যাটার

লর্ডসে ইতিহাস পন্থের, ভেঙে দিলেন ভিভ রিচার্ডসের রেকর্ড

কপিল দেবের রেকর্ড ভেঙে দিলেন বুমরা, কী নজির গড়লেন ভারতের স্পিডস্টার?

লর্ডসে বুমরার পাঞ্জা, ৩৮৭ রানে শেষ ইংল্যান্ডের প্রথম ইনিংস

ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া শতরান করে বড় পুরস্কার পেলেন পন্থ

শাস্তি পেলেন ঋষভ পন্থ, কী দোষ ভারতীয় উইকেটরক্ষকের?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00