লর্ডসে ইতিহাস পন্থের, ভেঙে দিলেন ভিভ রিচার্ডসের রেকর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: লর্ডস টেস্টের তৃতীয় দিনেই ইতিহাস গড়লেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ। ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে ছক্কা হাঁকানোর নিরিখে ছাপিয়ে গেলেন কিংবদন্তী ক্যারিবীয় ক্রিকেটার স্যার ভিভ রিচার্ডসকে। ইংরেজ স্পিনার শোয়েব বশিরের বলে ছক্কা হাঁকিয়েই ওই নজির গড়েন ঋষভ।

অথচ লর্ডস টেস্টে আদৌ ব্যাটিং করতে পারবেন কিনা ভারতের উইকেটরক্ষক ব্যাটার তা নিয়ে সংশয় ছিল। গত বৃহস্পতিবার (১০ জুলাই) প্রথম দিন ফিল্ডিং করার সময়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল ঋষভকে। তাঁর পরিবর্তে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছিলেন ধ্রুব জুরেল। তবে চোট গুরুতর না হওয়ায় শুক্রবার (১১ জুলাই) পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। লোকেশ রাহুলের সঙ্গে অপরাজিত থেকেই সাজঘরে ফিরেছিলেন। শনিবার (১২ জুলাই) ম্যাচের তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ধীরে-সুস্থেই খেলছিলেন মারকুটে ব্যাটার হিসাবে পরিচিত ঋষভ। তবে মারার বল ফেলেই বড় শট খেলছিলেন। ইংরেজ অধিনায়ক বেন স্টোকসকে পুল করে ছয় মেরে অর্ধশতরানে পৌঁছন তিনি। সেই সঙ্গে রাহুলের সঙ্গে শতরানের জুটি গড়ে দলকে ভাল জায়গায় পৌঁছেও দেন।

শোয়েব বশিরের বলে ছক্কা হাঁকিয়েই এক বিরল কীর্তি গড়েন ঋষভ। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ৩৫ ছক্কা হাঁকানোর মালিক হন। এত দিন ক্যারিবীয় ক্রিকেটার ভিভ রিচার্ডস ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ৩৪ ছক্কা হাঁকিয়ে সর্বাধিক ওভার বাউন্ডারি মারার মালিক ছিলেন। লর্ডসে প্রথম ইনিংসে ব্যাট করতে নামার আগে ইংরেজদের বিরুদ্ধে টেস্টে ৩৩ ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল ঋষভের। প্রথম ছক্কা হাঁকিয়ে ভিভের গড়া মাইলফলক স্পর্শ করেন। পরের ছক্কা হাঁকিয়ে সর্বাধিক ছক্কা হাঁকানোর মালিক হয়ে যান। যেভাবে খেলছিলেন তাতে মনে হচ্ছিল শতরান করার লক্ষ্য নিয়েই ক্রিজে নেমেছেন ঋষভ। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে অহেতুক ঝুঁকি নিলেন। তার  খেসারত দিতে হল রান আউট হয়ে। স্টোকসের থ্রোয়ে সাজঘরে ফিরে যান। আউট হওয়ার আগে ১১২ বলে আটটি চার ও দুটি ছক্কার সাহায্যে করেন ৭৪।

ভাঙা পা নিয়ে হাফ সেঞ্চুরি পন্থের, ৩৫৮ রানে থামল ভারতের প্রথম ইনিংস

চতুর্থ টেস্টের আগে বড় স্বস্তি ভারতীয় দলে, চোট সারিয়ে পুরোপুরি ফিট মারকুটে ব্যাটার

ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া শতরান করে বড় পুরস্কার পেলেন পন্থ

শাস্তি পেলেন ঋষভ পন্থ, কী দোষ ভারতীয় উইকেটরক্ষকের?

রাহুল-পন্থের জোড়া শতরান সত্বেও ৩৬৪ রানে গুটিয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস

৪১ রানে সাত উইকেট খুঁইয়ে ৪৭১ রানে শেষ ভারতের প্রথম ইনিংস

লিডসে শতরান করে ধোনিকে ছাড়িয়ে গেলেন পন্থ, কোন রেকর্ড গড়লেন?

ঋষভ পন্থের বিশাল ছক্কায় অতিষ্ঠ কেন্ট গ্রাউন্ডের প্রতিবেশীরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]