Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিডনিতে বড় ধাক্কা ভারতের, চোট পেয়ে হাসপাতালে বুমরাহ

Share:

নিজস্ব প্রতিনিধি: সিডনি টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ভারতীয় শিবিরে জোর ধাক্কা। চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে অধিনায়ক যশপ্রীত বুমরাকে। ইতিমধ্যেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বুমরার পরিবর্তে আপাতত অধিনায়কত্ব সামলাচ্ছেন বিরাট কোহলি। চলতি টেস্টে আদৌ ভারতের বোলিংয়ের প্রধান স্তম্ভ খেলতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। যদিও এ বিষয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

শুক্রবার থেকে শুরু হয়েছে সিডনি টেস্ট। বর্ডার-গাভাস্কার ট্রফিতে সমতা ফেরাতে হলে এই টেস্ট জিততে হবে ভারতীয় দলকে। যদিও ব্যাটিং বিপর্যয়ের কারণে টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস মাত্র ১৮৫ রানেই গুটিয়ে গিয়েছিল। জবাবে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল এক উইকেট হারিয়ে ৯। দলকে ম্যাচে ফেরানোর দিকে ভারতীয় সমর্থকরা হা-পিত্যেশ নয়নে তাকিয়েছিলেন রোহিত শর্মার পরিবর্তে দলকে নেতৃত্ব দেওয়া যশপ্রীত বুমরার দিকে। সকালে মার্নুস লাবুশানেকে সাজঘরে ফিরিয়ে অজি শিবিরে জোর ধাক্কা দিয়েছিলেন তিনি।

মধ্যাহ্নভোজের বিরতির পরে সতীর্থদের সঙ্গে মাঠেই  নেমেছিলেন বুমরা। কিন্তু মাত্র এক ওভার বল করেই মাঠ ছাড়েন। সূত্রের খবর, ডান হাতের পেশিতে টান ধরার কারণে মাঠেই যন্ত্রণা অনুভব করেন টিম ইন্ডিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক। সাজঘরে ফেরার পরে তাঁকে পরীক্ষা করেন ভারতীয় দলের ফিজিও ও চিকি‍ৎসক। সঙ্গে সঙ্গেই স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চোটের জায়গায় স্ক্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্ক্যানের রিপোর্ট দেখার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে ভারতীয় অধিনায়ককে আদৌ সিডনি টেস্টে খেলানো হবে কিনা।

রোহিত শর্মা-বিরাট কোহলিকে ‘চরম ভুল’ শুধরে নিল আইসিসি

ওয়াংখেড়েতে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলবেন মেসি!

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

গিল বা রাহুল নয়, বিরাট কোহলির উত্তরসূরি কে? জানালেন ইংল্যান্ডের প্রাক্তন খেলোয়াড়

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও বিরাট কোহলির নাম! কিন্তু কেন?

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

চিকুর হাতে ট্রফি উঠলে তবেই হবেন বাবা, ছেলের নাম বিরাট রাখার সিদ্ধান্ত আরসিবি ভক্তের

‘আমি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারব না’, অবসরের জল্পনা উস্কে দিলেন বিরাট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00