Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ICC: সেপ্টেম্বরের সেরা খেলোয়াড় হরমনপ্রীত, মহম্মদ রিজওয়ান

খুশি দুই ক্রিকেটার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সেপ্টেম্বরের সেরা মহিলা ও পুরুষ খেলোয়াড়ের নাম ঘোষণা করল আইসিসি। সেরা মহিলা খেলোয়াড়ের শিরোপা জিতে নিয়েছেন হরমনপ্রীত কঔর। সেরা পুরুষ খেলোয়াড়ের খেতাব অর্জন করেছেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। দুইজনের এই সম্মানের নেপথ্যে রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স। মহিলা বিভাগে এই পুরস্কার প্রাপকের তালিকায় নাম ছিল স্মৃতি মান্ধানা এবং বাংলাদেশের নিগর সুলতানার। শেষ পর্যন্ত সেরা মহিলা খেলোয়াড়ের সম্মান জয় করলেন হরমনপ্রীত।

প্রাথমিক প্রতিক্রিয়ায় হরমনপ্রীত জানিয়েছেন, আইসিসির সম্মান প্রাপকের তালিকায় নাম নথিভুক্ত হওয়া  গর্বের। পুরস্কার প্রাপ্তি আরও বেশি গর্বের। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা সেপ্টেম্বরের সেরা খেলোয়াড় হিসেবে তাকে মনোনীত করায় সে খুশি।

এই প্রসঙ্গে হরমনপ্রীত কঔর জানিয়েছেন- ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজ জয়ের প্রসঙ্গ। ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই ব্যাটার জানিয়েছেন, দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে ভালো লাগছে। আরও ভালো লাগছে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পেরে। এই জয় নিঃসন্দেহে ঐতিহাসিক। আমি মনে করি আমার ক্রিকেটের কেরিয়ারে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় মাইল ফলক হয়ে থাকবে।

উল্লেখ করা যেতে পারে, ২৩ বছর পর ইংল্যান্ড সে দেশের মাটিতে পরাজিত করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। শেষবার ভারত জয় পেয়েছিল ১৯৯৯-তে। তিন ম্যাচের সিরিজে হরমনপ্রীতের মোট রান ২২১। স্ট্রাইকিং রেট ১০৩.২৭।

সেপ্টেম্বরের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় খুশি রিজওয়ান। সম্মান প্রাপ্তির প্রাথমিক প্রতিক্রিয়ায় রিজওয়ান বলেন, এই সম্মান আমার কাছে যে প্রাপ্তি তা নিয়ে কোনও সন্দেহ নেই। আমি বিশ্বাস করি, এই সম্মান স্কোয়াডের বাকি সদস্যদেরও অনুপ্রাণিত করবে।

ওভাল টেস্ট শুরুর মুখে ইংল্যান্ডকে বাড়তি সুবিধার অভিযোগে নালিশ ভারতের

উঠে গেল আইসিসির নিষেধাজ্ঞা, ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ৩৯ বছর বয়সী ক্রিকেটার

ICC-র জুনের সেরা দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম

শাস্তি পেলেন ঋষভ পন্থ, কী দোষ ভারতীয় উইকেটরক্ষকের?

লিডস টেস্টে চরম ভুল করলেন শুভমন গিল, নেমে আসতে পারে আইসিসির শাস্তির খাঁড়া

ট্রাম্প প্রশাসনের যথেচ্ছাচার অব্যাহত, আইসিসির ৪ বিচারকের উপর জারি নিষেধাজ্ঞা

হিন্দু লিটন দাসকে অধিনায়ক করায় বিসিবি সভাপতিকে সরিয়ে দিল ইউনূস সরকার

বর্তমান সময়ের সেরা অলরাউন্ডার কে, খোলসা করলেন হরভজন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00