নিজস্ব প্রতিনিধিঃ ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছাল মোহনবাগান। শুক্রবার জামশেদপুরে পঞ্জাবকে হারিয়ে জয়ী হল সবুজ- মেরুন। পঞ্জাব এফসিকে টাইব্রেকারে হারিয়ে ম্যাচ জয় ৬-৫ গোলে। এদিন ম্যাচে শুরু থেকেই আক্রমণে ঝড় তুলতে থাকে মোহনবাগান সুপার জায়েন্ট। তবে গোল রক্ষণ বেশ ভালই ছিল পঞ্জাব এফসির।
ডুরান্ড কাপে অতিরিক্ত সময় নেই। ৯০ মিনিট পর মোহনবাগান এবং পঞ্জাবের ফলাফল ছিল ৩-৩। এরপরেই শুরু হয় টাইব্রেকার। আর সেখানেই বিশাল কায়েথের গোলে জয়ী হয় মোহনবাগান। এদিন প্রথমার্ধে ম্যাচ শেষ হয়েছিল ১-১ গোলে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় মোহনবাগান ৷ বিরতির পরেই মনবীর সিংয়ের গোলে এগিয়ে যায় সবুজ মেরুন ৷ তবে ৬৩ মিনিটের মাথায় গোল শোধ করে দেয় পঞ্জাব ৷ গোল করেন ফিলিপ মার্জলজাক ৷ এরপরেই ৮০ মিনিটের মাথায় ৩-২ গোলে পিছিয়ে থাকলেও ক্রমাগত বিপক্ষের বক্সে হানা দিচ্ছিলেন দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংসরা ৷ শেষ পর্যন্ত ৯০ মিনিটের মাথায় ৩-৩ থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে ৷ আর সেই টাইব্রেকারে গোল করে জয়ী হয় মোহনবাগান। এরপর সেমিফাইনালে পৌঁছিয়ে যায় সবুজ – মেরুন। এবার কেরল ব্লাস্টার্স বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচের বিজয়ীর সঙ্গে লড়াই করতে হবে মোহনবাগানকে।