বাপ কা বেটা, পর্তুগাল দলে ডাক পেলেন রোনাল্ডো পুত্র Cristiano dos Santos

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে ‘বাপ কা বেটা, সিপাহি কি ঘোড়া…’। পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছেলের ক্ষেত্রে ওই কথা একশো শতাংশ সত্যি। পর্তুগাল জাতীয় ফুটবল দলে গত কয়েক বছর ধরেই দাপিয়ে খেলছেন সি আর সেভেন (ফুটবল ভক্তদের কাছে এই নামেই পরিচিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো)। এবার পর্তুগালের অনূর্ধ্ব ১৫ দলে ডাক পেলেন রোনাল্ডো পুত্র  ক্রিশ্চিয়ানো জুনিয়র (Cristiano dos Santos)। আর দেশের হয়ে খেলার জন্য ছেলে ডাক পাওয়ায় খুশ সিআর সেভেন।

পাঁচ দেশের হয়ে ফুটবল খেলার যোগ্যতা রয়েছে রোনা্ল্ডো পুত্র ক্রিশ্চিয়ানো জুনিয়রের (Cristiano dos Santos)। চাইলে পর্তুগালের পাশাপাশি ইংল্যান্ড, স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও কেপ ভার্দের হয়ে খেলতে পারবে। রোনালদোর ছেলে হলেও জর্জিনা রদ্রিগুয়েজের সন্তান নয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। যে কারণে আর্জেন্টিনার হয়ে খেলতে পারবে না সে। আগামী জুনেই ১৫ বছর পূর্ণ হবে তার। আর তার আগেই পর্তুগাল জাতীয় দলে ডাক পেয়েছে। এই মুহুর্তে সৌদি ক্লাব আল নাসরের হয়ে চুটিয়ে খেলছেন সিআর সেভেন। ওই ক্লাবেরই ফুটবল আকাদেমিতে বিশেষ প্রশিক্ষণ নিচ্ছে ক্রিশ্চিয়ানো জুনিয়র। সেখানে নিজের প্রতিভার ছাপ রাখাতেই পর্তুগাল দলে ডেকে নেওয়া সিআর সেভেনের পুত্রকে।

ছেলে প্রথমবার পর্তুগাল দলে ডাক পাওয়ায় খুশিতে ডগমগ পর্তুগিজ তারকা ফুটবলার। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সিআর সেভেন লিখেছেন, ‘আমি তোমাকে নিয়ে গর্বিত, বাবা।’ এর আগে এক সাক্ষাতকারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানিয়েছিলেন, ‘ছেলের সঙ্গে সুযোগ পেলে খেলতে চাই। আমি ক্রিশ্চিয়ানো জুনিয়রের সঙ্গে খেলতে পছন্দ করব। যদিও ছেলের সঙ্গে খেলার স্বপ্নে ঘুম নষ্ট করছি না, তবে এটা হলে ভালই লাগবে। সবকিছু নির্ভর জুনিয়র কেমন খেলছে তার ওপর।’

 

রেকর্ড গড়ার দিনেই স্বপ্নভঙ্গের যন্ত্রণায় বিদ্ধ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

সৌদি সুপার কাপে আল নাসরের হয়ে গোলের সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন রোনাল্ডো

রোনাল্ডোর প্রপোজের আংটি নিয়ে বিতর্ক, কী ভুল করলেন সিআর সেভেন

১০ জন নিয়ে খেলেও সৌদি সুপার কাপের ফাইনালে রোনাল্ডোর আল নাসর

পর্তুগালের হয়ে কাপ জেতার আগেই বন্ধু মেসির উদ্দেশ্যে কী বার্তা দিয়েছিলেন রোনাল্ডো?

রাতে মিউনিখে ‘মহাযুদ্ধ’, শিরোপা দখলের দ্বৈরথে রোলান্ডো-ইয়ামাল

শাপমুক্তি, ২৫ বছর পর জার্মানির বিরুদ্ধে জয় পেল পর্তুগাল

ডুবন্ত আল নাসেরের কাণ্ডারি সেই রোনাল্ডো

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]