মুম্বইকে হারিয়ে প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করল পঞ্জাব

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: জস ইংলিস আর প্রিয়াংশ আর্যের দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেল পঞ্জাব কিংস। সোমবার রাতে জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ১৮৪ রান তুলেছিলেন হার্দিক পাণ্ড্যরা। ৯ বল বাকি থাকতেই তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে গেলেন শ্রেয়স আইয়াররা। এদিনের জয়ের ফলে প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করে নিল। মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হারলেই লিগ টেবিলে শীর্ষ স্থান ধরে রাখতে সফল হবে পঞ্জাব।

এদিন টস জিতে প্রথমে মুম্বইকে ব্যাট করতে পাঠান পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন মুম্বইয়ের দুই ওপেনার রায়ান রিকেলটন ও রোহিত শর্মা। পাওয়ার প্লে-র শেষ ওভারে বল করতে এসে রিকেলটনকে (২০ বলে ২৭) ফিরিয়ে জুটি ভাঙেন মার্কো জানসেন। এর পর রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব দলকে এগিয়ে নিয়ে যান। ভালই খেলছিলেন দুজনে। দশম ওভারে হরপ্রীত ব্রারের বলে নেহাল ওয়াধেরার হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন রোহিত (২১ বলে ২৪)। চার নম্বরে নামা তিলক ভার্মা ব্যাট হাতে তেন জ্বলে উঠতে পারেননি। তিনি ফেরেন বৈশ্যক বিজয়কুমারের বলে। আউট হওয়ার আগে করেন মাত্র এক রান। পর পর দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় মুম্বই।

চতুর্থ উইকেটে সূর্য ও উইল জ্যাকস দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। নিজের তৃতীয় ওভারে বল করতে এসে জ্যাকসকে (১৭) ফিরিয়ে ফের ধাক্কা দেন বিজয়কুমার। একা কুম্ভ হয়ে লড়াই করে যান সূর্য যাদব। দলকে বড় রানের ভিতের উপরে দাঁড় করাতে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ১৭ তম ওভারে মার্কো জানসেনের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে দলকে ১৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। কিন্তু পরের বলেই খোঁচা মারতে গিয়ে উইকেটরক্ষক জস ইংলিসের তালুবন্দি হয়ে সাজঘরের পথ ধরেন। আউটের আগে ১৪ বলে দুটি চার ও দুটি ছক্কার সাহায্যে ২৬ রান করেন হার্দিক। এর পর সূর্য ও নমন ধীর জুটি বেঁধে দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যান। ১৯তম ওভারে বিজয় কুমারের বলে ২৩ রান তোলেন দুজনে। দুটি ছক্কা ও পাঁচটি চারের সাহায্যে ৩৪ বলে ব্যক্তিগত অর্ধশতরান তুলে নেন সূর্য। যদিও ইনিংসের শেষ ওভারে দুর্দান্ত বল করেন আর্শদীপ। প্রথম বলেই নমনকে (২০)প্যাভিলিয়নে ফেরান। পরের বলে এক রান দেন। পরের দুটি বলে কোনও রানই নিতে পারেননি সূর্য। পঞ্চম বলে নেন মাত্র দুই রান। শেষ বলে ফিরিয়ে দেন সূর্যকে (৫৭)

জয়ের জন্য ১৮৫ রান তাড়া করতে নেমে শুরুটা খুব একটা ভাল হয়নি পঞ্জাবের। পঞ্চম ওভারে যশপ্রীত বুমরাহর বলে অশ্বনী কুমারের হাতে ক্যাচ তুলে আউট হন প্রভসিমরান সিংহ (১৩)। তবে সেই ধাক্কায় ততটা ক্ষতি হয়নি পঞ্জাবের। দ্বিতীয় উইকেটে প্রিয়াংশ আর্য ও জস ইংলিস মুম্বইয়ের বাঘা-বাঘা বোলারদের শাসন করে রান মেশিন সচল রাখেন। ১০.৪ ওভারেই দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ২৯ বলেই ব্যক্তিগত অর্ধশতরানে পৌঁছ যান ইংলিস। খানিক বাদে প্রিয়াংশও অর্ধশতরান করেন। অর্ধশতরান করত তিনি নিয়েছেন ২৭ বল। ১৫ তম ওভারে প্রিয়াংশকে (৩৫ বলে ৬২) ফেরান মিচল সান্তনার। ততক্ষণে অবশ্য পঞ্জাব শক্ত ভিতের উপরে দাঁড়িয়ে গিয়েছে।

প্রিয়াংশ সাজঘরে ফেরার পরে ইংলিসের সঙ্গে জুটি বাঁধেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স। দুজনে দেখেশুনে খেলতে থাকেন। দল যখন জয়ের দোরগোড়ায় ঠিক তখনই সান্তনারের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ইংলিস। তাঁর ৪২ বল ৭ রানের ইনিংস সাজানো ছিল ৯টি চার ও তিনটি ছক্কায়। ইংলিস ফিরে যাওয়ার পরে নেহাল ওয়াধেরাকে সঙ্গে নিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন শ্রেয়স। ট্রেন্ট বোল্টের বল ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন। ১৬ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন পঞ্জাব অধিনায়ক।

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

আইপিএল ফাইনালে জনবিস্ফোরণ, নয়া ইতিহাস গড়েছে দর্শক সংখ্যা

মাত্র ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্যারিবীয় ক্রিকেটার

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

আরসিবির জয়কে পরবর্তী নির্বাচনের জন্য ব্যবহার করাই কাল, ঘোর বিপদে কংগ্রেস

কোহলিদের সংবর্ধনা অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু

চিকুর হাতে ট্রফি উঠলে তবেই হবেন বাবা, ছেলের নাম বিরাট রাখার সিদ্ধান্ত আরসিবি ভক্তের

‘আমি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারব না’, অবসরের জল্পনা উস্কে দিলেন বিরাট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]