Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগ চেলসি কোচের

Share:

নিজস্ব প্রতিনিধি : ব্যর্থতার দায় মাথায় নিয়ে এবার চেলসির কোচ হিসাবে পদত্যাগ করেন মরিচিও পচেত্তিনো। এবারে ইংলিশ প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে থেকে মরশুম শেষ করে চেলসি। চলতি মরশুমে একটিও শিরোপা জিতে পারেনি চেলসি। শেষ পর্যন্ত কোচের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন আর্জেন্টাইন কোচ।

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে মোটেই ভালো পারফরমেন্স করতে পারেনি চেলসি। পাশাপাশি কারাবাও কাপের ফাইনালে গেলেও লিভারপুলের কাছে ১-০ গোলে হারতে হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবকে। ম্যানচেস্টার সিটির কাছে এই একই ব্যবধানে হেরে এফ এ কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল চেলসিকে। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে শেষ করায় আগামী মরশুমে চ্যাম্পিয়ান্স লিগেও কোয়ালিফাই করতে পারেনি চেলসি। এই পরিস্থিতিতে কোচের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। চেলসির ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত বেহদাদ এগবেলির সঙ্গে সাক্ষাত হয় পচেত্তিনো। এরপরই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।

পচেত্তিনোর পদত্যাগের পর চেলসির তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। পদত্যাগের পর কোচ পচেত্তিনো জানান, চেলসির ফুটবল ক্লাসের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দেওয়ার জন্য ক্লাবের মালিকানার দায়িত্বে থাকা সকলকে ধন্যবাদ।

ফিরেই স্বমহিমায় মেসি, জোড়া গোল করে মায়ামিকে ফাইনালে তুললেন

ফেরা হল না, নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

শক্তিবৃদ্ধি মোহনবাগানের, পাঁচ বছরের চুক্তিতে যোগ দিলেন মেহতাব

‘শিশু ও সাধারণ মানুষকে হত্যা বন্ধ কর’, ইজরায়েলকে বার্তা উয়েফার

৯ বছরে সর্বনিম্ন! ক্রমতালিকায় ১৩৩ নম্বরে ভারতীয় ফুটবল, ফিফাকেই দায়ী করলেন কল্যাণ

ফের চোট পেয়ে মাঠ ছাড়লেন লিওনেল মেসি

এক ম্যাচে নিষিদ্ধ মেসি-আলবা, ক্ষুব্ধ মায়ামির‌ সমর্থকরা

ফের ব্রাজিলিয়ান জাদু, বিদায় ইন্টার মিলানের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00