‘বাটারফিঙ্গারস’, বাংলাদেশ ম্যাচে রোহিতের ক্যাচ মিস নিয়ে খোঁচা আমুলের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: চ্যাম্পিয়ন্স ট্রফিতে গতকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের ব্যাটার জাকের আলির ক্যাচ মিস করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ওই ক্যাচ মিসের ফলে অক্ষর পটেল যে হ্যাটট্রিক থেকে বঞ্চিত হয়েছেন তাই নয়, টিম ইন্ডিয়াকে চরম খেসারত দিতে হয়েছে। মাঠেই ওই ক্যাচ মিসের জন্য হাত জোড় করে সতীর্থ অক্ষরের কাছে ক্ষমা চেয়েছিলেন রোহিত। কিন্তু তাতেও সমালোচনার হাত থেকে নিস্তার নেই টিম ইন্ডিয়ার অধিনায়কের। এবার ওই ক্যাচ মিসের বিষয়টি বিজ্ঞাপনেও তুলে আনল দেশের অন্যতম দুগ্ধ  ও দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান আমুল।

গতকাল বৃহস্পতিবার দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। ওই ম্যাচে নবম ওভারে স্পিনার অক্ষর পটেলকে আক্রমণে নিয়ে আসেন টিম ইন্ডিয়া অধিনায়ক রোহিত শর্মা। অধিনায়কের সেই ভরসার মূল্যও দিয়েছিলেন অক্ষর। দ্বিতীয় বলে ফেরান মেহেদী হাসান মিরাজকে। পরের বলে ফিরিয়ে দেন তানজিদ হাসান। পর পর দুই বলে দুই ব্যাটারকে ফিরিয়ে হ্যাটট্রিকের মুখে দাঁড়ান অক্ষর। সাত নম্বরে ব্যাট করতে নামা জাকের আলিকেও ঘুর্ণির ফাঁদে ফেলেছিলেন। বল বুঝতে না পেরে রোহিত শর্মার হাতে ক্যাচ তুলে দিয়েছিলেন। কিন্তু অবিশ্বাস্যভাবে সেই ক্যাচ মাটিতে ফেলে দেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ফলে নিশ্চিত হ্যাটট্রিক হাতছাড়া হয় অক্ষরের। গোটা স্টেডিয়ামের দর্শক হাঁ হয়ে গিয়েছিল রোহিতের ক্যাচ মিসে।  সাঙ্ঘাতিক অপরাধ করেছেন বুঝতে পেরে মাঠেই হাত জোড় করে সতীর্থের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। যদিও তাতে সমালোচনার হাত থেকে রেহাই পাননি।

রোহিতের অবিশ্বাস্য ক্যাচ মিসের ওই দৃশ্যকেই বিজ্ঞাপন হিসাবে তুলে ধরেছে আমুল। তাতে দেখা যাচ্ছে রোহিতের হাত থেকে বল ফস্কে যাচ্ছে। আর সেই দৃশ্য অবাক হয়ে দেখছেন অক্ষর। তার ডান হাত মুখে। আর বাঁ হাত মাথা চুলকাচ্ছে। কী প্রতিক্রিয়া জানাবেন তা ভেবেই পাচ্ছেন না। আমুলের বিজ্ঞাপনে লেখা হয়েছে, ‘অ্যায়সা আকসার নেহি হোতা হ্যায় (আকসার শব্দ ব্যবহারে অক্ষরের নামের বানান উল্লেখ করা হয়েছে)।’

টানা ১১ ম্যাচে টসে হার রোহিতদের,অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে বল করবে ভারত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৫ বছর জয় অধরা টিম ইন্ডিয়ার

সেমির ছাড়পত্র পেতে শনিতে ইংল্যান্ডের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা

বৃষ্টিতে ধুয়ে গেল অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ, সেমিতে অজিরা

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে যাওয়া বিদেশিদের অপহরণের ছক কষছে সন্ত্রাসীরা

রবিতে দুবাইয়ে ভারত-পাকিস্তান ‘মহাযুদ্ধ’, পরিসংখ্যানে কারা এগিয়ে?

ইতিহাস গড়লেন ডাকেট, অস্ট্রেলিয়াকে ৩৫২ রানের লক্ষ্য দিল ইংল্যান্ড

রিকেলটনের দুরন্ত শতরান, আফগানদের ৩১৬ রানের লক্ষ্য দিল প্রোটিয়ারা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]