সেমির ছাড়পত্র পেতে শনিতে ইংল্যান্ডের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা

ভিন লক্ষ্য নিয়ে আজ শনিবার (১ মার্চ) চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। এক দলের লক্ষ্য জিতে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে পৌঁছনো।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিন লক্ষ্য নিয়ে আজ শনিবার (১ মার্চ) চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। এক দলের লক্ষ্য জিতে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে পৌঁছনো। অন্য দলের লক্ষ্য, জিতে মুখরক্ষা করা। তবে মাঠে না থেকেও আজকের ম্যাচের দিকে নজর থাকছে আর এক দল আফগানিস্তানের। অত্যাশ্চর্য কোনও ঘটনা ঘটলে শেষ চারে ওঠার সুবর্ণ সুযোগ আসতে পারে হাশমাতুল্লাহ শাহিদিদের।

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১০৭ রানে হারিয়ে জয় দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হয়ে যাওয়ায় এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে টেম্বা বাভুমাদের। দুই ম্যাচে তিন পয়েন্ট পেয়ে নেট রান রেটের নিরিখে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে প্রোটিয়ারা। আজকের ম্যাচ জিতলে হেসেখেলেই সেমিফাইনালে পৌঁছবে। বৃষ্টির জন্য ম্যাচ পণ্ড হলেও এক পয়েন্ট পাওয়ার সুবাদে চার পয়েন্ট নিয়ে শেষ চারে পৌঁছবেন বাভুমারা। হেরে গেলেও শেষ চারে যাওয়ার সুযোগ থাকবে। তবে ২০৭ রানে হেরে গেলে ছিটকে যাবেন। সেক্ষেত্রে সেমির টিকিট পাবেন আফগানরা। ফলে আজকের ম্যাচকে ‘বাঁচা-মরার’ লড়াই হিসাবেই দেখছেন রায়ান রিকেলটন-আইডেন মার্করামরা।

অন্যদিকে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের কাছে পর পর দুই ম্যাচ হেরে আগেই প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মুখরক্ষার জন্যই বাইশ গজে নামছেন জস বাটলাররা। প্রোটিয়াদের প্রতিযোগিতা থেকে বিদায় করাতে হলে অবাস্তব এবং অসম্ভব কাজ করতে হবে ইংলিশদের। কী সেই সমীকরণ? যদি ইংল্যান্ড আগে ব্যাট করে তাহলে অন্তত ২০৭ কিংবা তার বেশি রানের ব্যবধানে জিততে হবে। আর যদি দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করে সেক্ষেত্রে প্রোটিয়াদের ৫০ রানে গুটিয়ে দিতে হবে। ওই রান মাত্র ৩৪ বলে তাড়া করে জিততে হবে। প্রোটিয়ারা ১০০ করলে ইংল্যান্ডকে ৬০ বলে লক্ষ্য ছুঁতে হবে। বাভুমারা ১২৫ রান করলে জস বাটলারদের ওই রান টপকাতে হবে ৭১ বলে।

জঙ্গিদেশে নিরাপত্তা নেই, পাকিস্তান লিগ ছেড়ে আইপিএলে যোগ দিলেন শ্রীলঙ্কান তারকা

ঘরের মাঠে লড়াই করেও শ্রেয়সদের কাছে হেরে গেলেন শুভমনরা

IPL 2025: জস বাটলারের বিদায়ে আবেগপ্রবণ  সঞ্জু স্যামসন, বললেন— ‘যদি আমি পারতাম…’

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে রোহিতদের মুখোমুখি কিউইরা

টানা ১১ ম্যাচে টসে হার রোহিতদের,অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে বল করবে ভারত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৫ বছর জয় অধরা টিম ইন্ডিয়ার

১৭৯ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড, আফগানদের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

বৃষ্টিতে ধুয়ে গেল অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ, সেমিতে অজিরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]