বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের,দলে নেই নেইমার

Share:

নিজস্ব প্রতিনিধি : বিশ্বকাপ বাছাইপর্বে খুব একটা ভালো অবস্থানে নেই ব্রাজিল। কোপা আমেরিকায় ব্যর্থতার পর এই মাসে বাছাইপর্বে হেরেছে প্যারাগুয়ের বিপক্ষেও। তবে দল হাল ছাড়ছে না এখনই। এমন পরিস্থিতিতে অনেকেই ভেবেছে একমাত্র হাল ফেরাতে পারে নেইমার। কিন্তু তা যেন এখন দুঃস্বপ্ন। নেইমারকে বাদ দিয়েই আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল ঘোষণা করেছে ডোরিভাল জুনিয়র। তবে নেইমারের শতভাগ সেরে উঠে ফেরা নিয়ে ধৈর্য ধরতে চান ডোরিভাল।

চোটের কারণে প্রায় এক বছর ধরে মাঠের বাইরে আছেন ব্রাজিলের অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়র।তাঁর অনুপস্থিতিতে হাড়ে হাড়ে টের পাচ্ছে ব্রাজিল। আগামী মাসে বাছাইপর্বের স্কোয়াডেও নেই তিনি।কবে নেইমারকে পাওয়া যাবে এই নিয়ে সমর্থকদের মধ্যে আছে উদ্বিগ্ন অপেক্ষা।তবে ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়র জানিয়েছেন, ‘নেইমারের পুরোপুরি সেরে উঠা পর্যন্ত ধৈর্য হারালে চলবে না।’

নেইমারের জন্য সবাইকে আরেকটু ধৈর্য ধরতে বলে অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছেন ডোরিভাল।কদিন আগে নেইমারের ক্লাব আল হিলালের কোচ হোর্হে জেসুসও বলেছেন, নেইমার এখনো মাঠে ফেরার জন্য প্রস্তুত নন।

এবার নেইমারের ফেরা নিয়ে ডোরিভাল জানিয়েছেন, ‘আমরা জানি সে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা তার অপেক্ষায় আছি। আমাদের ধৈর্য ধরতে হবে। সে অক্টোবর, নভেম্বর বা ফেব্রুয়ারিতে ফিরবে কি না, সেটা কোনো ব্যাপার না। তাকে আত্মবিশ্বাসী এবং পুরোপুরি ফিট হতে হবে।’

চলতি বছরের গত জুলাই মাসে তার সৌদি ক্লাব আল-হিলালের অনুশীলনে ফিরেছেন নেইমার। তবে আল-হিলাল কোচ হোর্হে জেসুস জানিয়েছেন, ৩২ পেরুনো তারকা এখনো খেলার জন্য প্রস্তুত না। স্বাভাবিকভাবেই চিলি ও পেরুর বিপক্ষে আগামী মাসে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচে রাখা হয়নি নেইমারকে।

চিলি ও পেরুর বিপক্ষে দুই ম্যাচে বার্সেলোনা উইঙ্গার রাফিনহা ও আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে ডেকেছেন ডোরিভাল। আছেন রিয়াল মাদ্রিদের ত্রয়ী ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও এন্দ্রিক।বাছাই পর্বে ব্রাজিলের অবস্থা সুবিধার না বোঝাই যাচ্ছে।

১০ পয়েন্ট নিয়ে পাঁচে আছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ছয়ে থাকা প্যারাগুয়ে থেকে এক পয়েন্ট উপরে তারা। ছয়ে থাকা দলকে খেলতে হবে প্লে-অফ। কাজেই ব্রাজিলের অবস্থান এখন কিছুটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

উল্লেখ্য, ভুলে যাওয়ার মতো এক সময় পার করছে ব্রাজিলের ফুটবল। ‘ভালো সময়’ কথাটা ব্রাজিলের জন্য অপেক্ষার বিষয় বলা যেতে পারে। কাতার বিশ্বকাপে শুরু হওয়া দুঃসময় কাটেনি। কোপা আমেরিকায় ব্যর্থতার পর বিশ্বকাপ বাছাইয়েও ম্যাচ হেরেছে ডোরিভাল জুনিয়রের দল। তবে এখন নেইমারের সেরে উঠে ফেরা নিয়ে ধৈর্য ধরতে চান তিনি।

ফেরা হল না, নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন নেইমার, কপাল পুড়ল ভিনিসিয়ুসের

ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারোকে গৃহবন্দি করার নির্দেশ সুপ্রিম কোর্টের

‘মনের কথা শুনেই সিদ্ধান্ত’, সান্তোসে নয়া চুক্তি নেইমারের

ভিনিসিয়ুসের গোলে বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেয়ে গেল ব্রাজিল

আনচেলত্তিকে পেতে বড় অঙ্কের গাঁটের কড়ি খসাতে হবে ব্রাজিলকে

চাকরি হারাতে চলেছেন দরিভাল! কে হবেন ব্রাজিলের নয়া কোচ?

আর্জেন্টিনার বিরুদ্ধে দলে চার নতুন খেলোয়াড়কে ডেকে নিলেন ব্রাজিল কোচ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]