Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চেলসিকে ৫ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল আর্সেনাল

Share:

নিজস্ব প্রতিনিধি : চেলসিকে ৫ গোলে হেলায় হারাল আর্সেনাল। গত ৩৮ বছরে চেলসি কখনও এত বড় ব্যবধানে হারেনি। একের পর এক ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে চেলসি। অন্যদিকে ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে আর্সেনাল। আর্সেনাল শীর্ষে থাকলেও লিগে নিজের ভাগ্য নির্ভর করছে ম্যানচেস্টার সিটির ওপর।

মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়ামে চেলসির মুখোমুখি হয়েছিল আর্সেনাল। ম্যাচ শুরুর ৪ মিনিটের মাথায় লিয়ান্দ্রো ত্রোসারের গোলে পিছিয়ে পড়ে চেলসি। এরপর বিরতি পর্যন্ত অবশ্য কোনও গোল হয়নি। বিরতির পর বেন হোয়াইট ও কাই হাভার্টজ দুটি করে মোট চারটি গোল করেন। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, চেলসির বিপক্ষে এত বড় জয় আগে পাননি ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবটি। অসুস্থতার কারণে দলের সর্বোচ্চ স্কোরার কোল পালমারকে পায়নি ধনকুবের টড হোয়েলির এই ক্লাব। তবে ইংলিশ ক্লাবটি এত বড় ব্যবধানে হারকে কোনওভাবে মেনে নিতে পারছেন না ফুটবলপ্রেমীরা।

আর্সেনাল পয়েন্ট তালিকায় শীর্ষে থাকলেও শেষ পর্যন্ত তারা সেই স্থান ধরে রাখতে পারবে কিনা, তা নির্ভর করছে ম্যানচেস্টার সিটির ওপর। পয়েন্ট তালিকায় আর্সেনালের পরেই রয়েছে লিভারপুল। লিভারপুল ৩৩ ম্যাচে ৭৪ পয়েন্ট পেয়েছে। তৃতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট পেয়েছে এই ক্লাবটি। এখনও পর্যন্ত আর্সেনালের থেকে ২ ম্যাচ ও লিভারপুলের থেকে ১ ম্যাচ কম খেলেছে ম্যান সিটি। ফলে এই তিন ম্যাচের ওপরই নির্ভর করেছে আর্সেনালের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা না থাকা।

ফিরেই স্বমহিমায় মেসি, জোড়া গোল করে মায়ামিকে ফাইনালে তুললেন

ফেরা হল না, নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

শক্তিবৃদ্ধি মোহনবাগানের, পাঁচ বছরের চুক্তিতে যোগ দিলেন মেহতাব

‘শিশু ও সাধারণ মানুষকে হত্যা বন্ধ কর’, ইজরায়েলকে বার্তা উয়েফার

৯ বছরে সর্বনিম্ন! ক্রমতালিকায় ১৩৩ নম্বরে ভারতীয় ফুটবল, ফিফাকেই দায়ী করলেন কল্যাণ

ফের চোট পেয়ে মাঠ ছাড়লেন লিওনেল মেসি

এক ম্যাচে নিষিদ্ধ মেসি-আলবা, ক্ষুব্ধ মায়ামির‌ সমর্থকরা

ফের ব্রাজিলিয়ান জাদু, বিদায় ইন্টার মিলানের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00