Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল আর্সেনাল

Share:

নিজস্ব প্রতিনিধি : ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানে উঠে এল আর্সেনাল। উলভসকে ২-০ গোলে হারিয়েছে প্রিমিয়ার লিগের এই দলটি। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে লিভারপুল।

শনিবার উলভসের বিরুদ্ধে গোল করেছেন লিয়ানদ্রো ত্রোসার্দ ও অধিনায়ক মার্টিন ওডেগার্ড। ম্যাচ শুরু ৪৫ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন লিয়ানদ্রো ত্রেসার্দ। এর ৫ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন ওডেগার্ড। উলভসের বিরুদ্ধে ম্যাচটি জেতার ফলে ৩৩ ম্যাচে ৭৪ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে আর্সেনাল। ম্যাচ শেষের পর অধিনায়ক মার্টিন ওডেগার্ড জানান, ‘এটা আমাদের জন্য একটা বিশাল জয়। এটা আমাদের কাছে একটা ঘুরে দাঁড়ানোর দিন ছিল। তবে এখনও অনেকটা পথ যেতে হবে।‘ পাশাপাশি উলভসের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরমেন্স করায় আর্সেনালের খেলোয়াড়দের কৃতিত্ব দিয়েছেন কোচ মিকেল আরতেতা। এই প্রসঙ্গে তিনি জানান, ‘ওরা জিততে চায়। ওরা ওদের সেরাটা দিতে চায়। ওদের এই ধরনের মানসিকতা দেখে খুব ভালো লাগছে।‘

উল্লেখ্য, এর আগে গত রবিবার অ্যাস্টন ভিলার কাছে হেরে প্রিমিয়ার লিগের লড়াই থেকে পিছিয়ে পড়েছিল আর্সেনাল। এরপর গত বুধবার বায়ার্ন মিউনিখের কাছে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে হেরে চ্যাম্পিয়ান্স লিগ থেকে ছিটকে যায় মিকেল আরতেতার দল। তবে এক সপ্তাহের মধ্যেই আর্সেনালের এই কামব্যাক সকলকেই চমকে দিয়েছে।

ফিরেই স্বমহিমায় মেসি, জোড়া গোল করে মায়ামিকে ফাইনালে তুললেন

ফেরা হল না, নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

শক্তিবৃদ্ধি মোহনবাগানের, পাঁচ বছরের চুক্তিতে যোগ দিলেন মেহতাব

‘শিশু ও সাধারণ মানুষকে হত্যা বন্ধ কর’, ইজরায়েলকে বার্তা উয়েফার

৯ বছরে সর্বনিম্ন! ক্রমতালিকায় ১৩৩ নম্বরে ভারতীয় ফুটবল, ফিফাকেই দায়ী করলেন কল্যাণ

ফের চোট পেয়ে মাঠ ছাড়লেন লিওনেল মেসি

এক ম্যাচে নিষিদ্ধ মেসি-আলবা, ক্ষুব্ধ মায়ামির‌ সমর্থকরা

ফের ব্রাজিলিয়ান জাদু, বিদায় ইন্টার মিলানের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00