Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নর্থ লন্ডন ডার্বিতে অ্যাওয়ে জার্সিতে আর্সেনাল

Share:

নিজস্ব প্রতিনিধি:  ইংলিশ ফুটবলে সবচেয়ে হাই ভোল্টেজ ডার্বি হল নর্থ লন্ডন ডার্বি। এই ম্যাচে মুখোমুখি হয় আর্সেলান ও টটেনহ্যাম। রবিবার চলতি প্রিমিয়ার লিগে মাঠে নামতে চলেছে এই দুই দল। তবে এবারের ডার্বিতে আর্সেনালকে যে রূপে দেখা যাবে তা ৩৮ বছর আগে দেখা গিয়েছিল। হঠাৎ করে জার্সি বিভ্রাটের মধ্যে পড়েছে আর্সেনাল। এতদিন ধরে আর্সেনাল নিজেদের জার্সি পরেই মাঠে নামত। আর্সেনালের জার্সিতে লালের আধিক্য বেশী আর টটেনহ্যামের জার্সিতে সাদার আধিক্য বেশী থাকে। দুই দলের জার্সি একেবারে আলাদা হওয়ায় এতদিন কোনও সমস্যা হয়নি।

তবে এবারের নতুন জার্সিতে আর্সেলানের জার্সিতে সাদার আধিক্য বেশী। তাই প্রফেশনাল গেম ম্যাচ অফিশিয়াল লিমিটেড মাঠে জার্সিটি পরার অনুমতি দিল না। ৩৮ বছর পর অ্যাওয়ে জার্সি পরে আবারও আর্সেনালকে মাঠে নামতে হবে। আর্সেনাল এক বিবৃতিতে বলে, “পিজিএমওএল ও প্রিমিয়ার লিগ রায় দিয়েছে যে আমাদের ২০২৪-২৫এর হোম কিটে সাদার আধিক্য অনেক বেশী যা টটেনহ্যামের ঐতিহ্যবাহী রঙের সঙ্গে আবার মিলে যাচ্ছে। এমনকি লাল শর্টস ও লাল মোজা থাকলেও চলবে না।”

আর্সেনালের অ্যাওয়ে জার্সিতে কালো রঙের আধিক্য বেশী। সেই সঙ্গে মিশেছে ধূসর রঙও। এর পাশাপাশি লাল ও সবুজ রঙের ছোঁয়াও মিশেছে।

ফিরেই স্বমহিমায় মেসি, জোড়া গোল করে মায়ামিকে ফাইনালে তুললেন

ফেরা হল না, নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

শক্তিবৃদ্ধি মোহনবাগানের, পাঁচ বছরের চুক্তিতে যোগ দিলেন মেহতাব

‘শিশু ও সাধারণ মানুষকে হত্যা বন্ধ কর’, ইজরায়েলকে বার্তা উয়েফার

৯ বছরে সর্বনিম্ন! ক্রমতালিকায় ১৩৩ নম্বরে ভারতীয় ফুটবল, ফিফাকেই দায়ী করলেন কল্যাণ

ফের চোট পেয়ে মাঠ ছাড়লেন লিওনেল মেসি

এক ম্যাচে নিষিদ্ধ মেসি-আলবা, ক্ষুব্ধ মায়ামির‌ সমর্থকরা

ফের ব্রাজিলিয়ান জাদু, বিদায় ইন্টার মিলানের

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00