Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গ্রেফতারি পরোয়ানা থাকা স্বত্তেও পুতিনকে স্বাগত জানালো মঙ্গোলিয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বের মধ্যেই রাষ্ট্রীয় সফরে গেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার(৩ সেপ্টেম্বর)মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে পৌঁছান পুতিন। ২০২৩ সালে আন্তর্জাতিক আদালত গ্রেপ্তারির পরোয়ানা জারি করেছিল পুতিনের বিরুদ্ধে। সেই গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রথমবারের মত আইসিসির সদস্য দেশের মাটিতে পা রাখলেন পুতিন।

পুতিনের এই সফরকে কেন্দ্র করে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় উলানবাটোরে। সেই সময় মঙ্গোলিয়ার শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান। লাল গোলাপ দিয়ে স্বাগত জানানো হয় পুতিনকে। ইতিমধ্যেই মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনাগিন খুরেলসুখের সঙ্গে সাক্ষাত করেছেন পুতিন।

এদিকে পুতিনের এই সফরের সময় যেন তাকে গ্রেফতার করা হয় সে বিষয়ে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন ও পশ্চিমা মিত্র দেশগুলি। এই নিয়ে সোমবার(২ সেপ্টেম্বর) কিয়েভের তরফে জানানো হয়েছে, বিমানবন্দরে নামার পর যদি মঙ্গোলিয়া কতৃপক্ষ পুতিনকে গ্রেপ্তার না করে তবে ‘যুদ্ধপরাধের দায়’ মঙ্গোলিয়াকে নিতে হবে।

অবশ্য আদেশ মানার বিষয়ে সদস্য দেশগুলোকে তাঁদের বাধ্যবাধকতার কথা গত সপ্তাহে স্মরণ করিয়ে দিয়েছে আইসিসি। মঙ্গোলিয়া যেহেতু আইসিসির সদস্য, তাই আদেশ মেনে পুতিনকে গ্রেপ্তারে দেশটির বাধ্যবাধকতা রয়েছে। তবে দেশটি যদি এই আদেশ না মানে, সেক্ষেত্রে তেমন কিছু করার নেই।  

অন্যদিকে রাজধানী উলানবাটোরে পুতিনকে স্বাগত জানানোর জন্য পথের দুইধারে দুই দেশের পতাকা দিয়ে সাজানো হয়েছে। অবশ্য উলানবাটোর শহরের সেন্ট্রাল চেঙ্গিস খান চত্বরে সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে ‘যুদ্ধাপরাধী পুতিনকে বের করে দেওয়ার’ দাবিতে বিক্ষোভ হয়েছে।

মঙ্গলবার(৩ সেপ্টেম্বর মঙ্গোলিয়ায় পুতিনের বিরুদ্ধে আরও বড় বিক্ষোভের করার আঁচ পাওয়া যাচ্ছে। যদিও এই নিয়ে কিছু জানায় নি মঙ্গোলিয়া সরকার। পুতিনকে গ্রেপ্তারের বিষয় নিয়েও কোন কথা বলেন নি দেশটির প্রেসিডেন্ট উখনাগিন খুরেলসুখের।

‘জল্লাদ’ নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আর্জি খারিজ আইসিসি’র  

নারী নির্যাতনের অভিযোগে দুই শীর্ষ তালিবান নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আইসিসি’র

ইরানকে পরমাণু কর্মসূচিতে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া, জানালেন পুতিন

ট্রাম্প প্রশাসনের যথেচ্ছাচার অব্যাহত, আইসিসির ৪ বিচারকের উপর জারি নিষেধাজ্ঞা

মানবতাবিরোধী অপরাধের দায়ে বিমানবন্দর থেকে গ্রেফতার ফিলিপাইনের প্রাক্তন প্রেসিডেন্ট

‘মেনে নেওয়া যায় না’ আইসিসির ওপর নিষেধাজ্ঞা ট্রাম্পের

খেলা পাগল! প্রিয় দলের খেলা দেখতে ১১ মাস সাইকেল চালিয়ে ১৪ হাজার কিমি পাড়ি ফুটবল ভক্তের

গ্রেফতার হচ্ছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী? পরোয়ানা জারি আন্তর্জাতিক আদালতের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00