নিজস্ব প্রতিনিধি : নতুন বছরে পুরনো সবকিছু ভুলে নতুন ভাবে বাঁচতে সকলেই চায়। নতুন ভাবনাই পারে আপনার জীবন বদলে দিতে। বছরের শুরুতে কিছু জিনিস বাড়িতে আনলে অত্যন্ত প্রীত হন মা লক্ষ্মী। তার উপর আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মীর প্রিয় দিন। আজকের দিনে ঘরে কিছু জিনিস রাখলে সারাবছর সুখ-সমৃদ্ধির অভাব হবে না বাড়িতে। জানেন কী আর্থিক সমৃদ্ধির জন্য কোন জিনিস ঘরে রাখা জরুরী ? পজিটিভ এনার্জি বাড়ানোর জন্য কয়েকটি মূর্তি রাখার পরামর্শ দিচ্ছে বাস্তুশাস্ত্র। তবে জানুন কি বলছেন বাস্তু বিশেষজ্ঞরা।
হাতি : বাড়িতে হাতির মূর্তি রাখা খুবই শুভ। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে বাড়িতে। তামা, পেতল বা রুপোর তৈরি হাতি রাখলে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি লাভ করা যায়। সংসারে উন্নতি উপচে পড়ে। আর্থিক উন্নতি হয়।
কচ্ছপ : নারায়নের দ্বিতীয় অবতার হল কূর্ম বা কচ্ছপ। মনে করা হয় যেখানে নারায়ণ থাকেন, সেখানেই মা লক্ষ্মীরও বাস। তাই বাড়িতে ধাতুর তৈরি কচ্ছপ রাখলে লক্ষ্মীরও আশীর্বাদ লাভ করা সম্ভব হয়।
পেঁচা : মা লক্ষ্মীর বাহন হল পেঁচা। বাস্তু মতে বাড়িতে পেঁচার মূর্তি রাখা শুভ। যে বাড়িতে পেঁচার মূর্তি থাকে, সেই বাড়িতে মা লক্ষ্মী বাস করেন বলে প্রচলিত বিশ্বাস। দূর হয় অর্থাভাব। সংসারে ফিরে আসে সুখ-সমৃদ্ধি।
আরও পড়ুন : এই ৪ লক্ষণই ইঙ্গিত দেবে ঘরে মা লক্ষ্মী আসছেন কিনা?
লক্ষ্মী মূর্তি : নারায়ন পত্নী দেবী লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির দেবী। বাস্তু অনুসারে বাড়িতে লক্ষ্মীর মূর্তি রাখা অত্যন্ত শুভ। এতে দারিদ্রতা দূর হয়। পরিবারের সদস্যদের কল্যাণ হয়। ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয়।
আরও পড়ুন : বছরের প্রথম দিনে ঘরে টাঙান ঘোড়ার ছবি, এই দিকে রাখলে সাফল্য মিলবেই….