Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সূর্যাস্তের পর করুন এই ছোট্ট কাজ, দূর হবে দারিদ্র

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্র মতে সন্ধ্যার সময়কে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই সময় দেবীর লক্ষ্মীর গৃহে প্রবেশ ঘটে। শাস্ত্র অনুসারে সন্ধ্যাবেলা কিছু কাজ করা অত্যন্ত ফলপ্রসূ হলে মনে করা হয়। এই কাজগুলি ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি করে এবং সুখ ও সমৃদ্ধিতে সংসারকে ভরিয়ে তোলে। বিশ্বাস করা হয়, যে ব্যক্তি এই নিয়মকানুন মানেন না তাকে সারা জীবন দারিদ্রের মধ্যে বসবাস করতে হয়। তাই চলুন দেখে নিই দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কোন কাজ করবেন।

কমবেশি প্রতিটি গৃহস্থ বাড়িতেই তুলসী গাছ থাকে। সন্ধ্যাবেলা তুলসী গাছের কাছে ঘৃত সলতের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তুলসী গাছের কাছে দেওয়া ঘিয়ের প্রদীপ সংসারে ইতিবাচকতা ডেকে আনে। যেখানে এই নিয়ম পালন করা হয় সেখানে দেবী লক্ষ্মীর ঠাঁই হয়।

শাস্ত্র মতে বিশ্বাস, তুলসি গাছের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালালে দেবী লক্ষ্মী সন্ধ্যাবেলা এসে বিশ্রাম নেন। জ্যোতিষশাস্ত্র মতে মনে করা হয় সন্ধ্যাবেলা ঘরে কর্পূর এবং লবঙ্গ একসঙ্গে জ্বালিয়ে তা ধুনো হিসাবে দিলে ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করে ও নেতিবাচক শক্তি দূরীভূত হয়।

সন্ধ্যায় দক্ষিণ দিকে সরষের তেলের প্রদীপ জ্বালালে পূর্বপুরুষরা শান্তি পান। তারা যদি সন্তুষ্ট হন তাহলে পিতৃ দোষ কেটে যায়। এছাড়া যে কোনও গৃহস্থ বাড়িতে সন্ধ্যা দেওয়ার সময় শঙ্খ বাজানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শঙ্খধ্বনি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত কোনও বিপদ আসতে পারে না।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00