Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গণেশ পুজোর আগে ঘর থেকে অবশ্যই সরিয়ে ফেলুন এই অশুভ জিনিসগুলি

Share:

নিজস্ব প্রতিনিধি: ঋদ্ধি ও সিদ্ধিদাতা ভগবান গণেশের উদ্দেশ্যে উৎসর্গীকৃত গণেশ চতুর্থী উৎসব। হিন্দু ধর্মে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই উৎসব মহারাষ্ট্রে মহাধুমধাম সহকারে পালিত হয়। চলতি বছর গণেশ চতুর্থী পালিত হবে ২৭ অগস্ট বুধবার। এই দিনে প্রতিটি বাড়িতে গণপতি বাপ্পা প্রতিষ্ঠা করা হয় এবং ১০ দিন ধরে তাঁর যথাযথ আচারে পুজো করা হবে।

এছাড়াও চলতি বছর গণেশ বিসর্জন ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এই ১০দিন ব্যাপী সময়কালে ভক্তরা মণ্ডপ, ঘরবাড়ি এবং মন্দিরে ভগবানের জমকালো অনুষ্ঠান আয়োজনে ব্যস্ত থাকবেন।

ধর্মীয় বিশ্বাস অনুসারে বাপ্পাকে স্বাগত জানানোর আগে ঘরকে পবিত্র ও ইতিবাচক করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্রে কিছু জিনিসের কথা উল্লেখ করা হয়েছে, যা গণেশ চতুর্থীর আগে ঘর থেকে সরিয়ে ফেলা উচিত।

আসুন জেনে নিই বাপ্পার আগমনের আগে ঘর থেকে কোন কোন জিনিসগুলি সরিয়ে ফেলা উচিত

বন্ধ ঘড়ি

বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে ভাঙা বা বন্ধ ঘড়ি রাখা অশুভ বলে মনে করা হয়। এটি নেতিবাচক শক্তি তৈরি করে এবং পরিবারের অগ্রগতি বন্ধ করে দিতে পারে। অতএব গণেশ চতুর্থীর আগে এই ধরনের ঘড়ি বাড়িতে থাকলে তা মেরামত করুন অথবা অবিলম্বে সরিয়ে ফেলুন। না হলে এটি ঘরে দারিদ্র্যের কারণ হতে পারে। ভাঙা বা পুরনো মূর্তি ঘরে রাখা শুভ বলে মনে করা হয় না। এতে সুখ ও সমৃদ্ধিতে বাধা সৃষ্টি হয়। এই মূর্তিগুলোকে ভক্তিসহকারে কোনও প্রবাহিত জলে ভাসিয়ে দিন।

অপ্রয়োজনীয় ভাঙা জিনিসপত্র

ভাঙা জিনিসপত্র, মরচে ধরা বাসনপত্র বা দীর্ঘদিন ধরে ব্যবহার না করা আসবাবপত্র বাস্তু দোষের জন্ম দেয়। এটি ঘরের ইতিবাচক শক্তিকে প্রভাবিত করে

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00