Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘরের দরজায় এই একটি জিনিস বাঁধুন, জীবন ভরে উঠবে আনন্দে   

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় যে বাস্ত শাস্ত্রের নিয়ম মেনে চললে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। বাস্তুতে কিছু জিনিস কে অত্যন্ত শুভ বলে মনে করা হয় আবার কিছু জিনিস কে অশুভ বলে বিশ্বাস করা হয়।

বাস্তুশাস্ত্র অনুসারে ঘর আমাদের দৈনন্দিন সুখের সঙ্গে সম্পর্কিত। ঘরের প্রতিটি জিনিস সম্পদ, সুখ এবং সমৃদ্ধির সঙ্গে প্রবলভাবে জড়িত। আজ আমরা এমন একটি জিনিস সম্পর্কে বলতে যাচ্ছি যা আপনার ঘরের দরজা চিরকালের সুখ এবং আনন্দের জন্য খুলে দেবে। এই একটি কাজ করলে আপনার ব্যবসার উন্নতি হবে এবং আর্থিক সমস্যা দূরীভূত হবে।

একটি লাল কাপড়ে দুটি আস্ত কর্পূর এবং এক চিমটি কমলা সিদুর বেঁধে আপনার বাড়ির প্রধান দরজায় রেখে দিন। লাল কাপড়ে কর্পূর এবং সিদুর বেঁধে আপনি মা দুর্গার মন্দিরে যান এবং সেটি মায়ের পায়ের কাছে নিবেদন করুন। এরপর সেখানে একটি ঘি এর প্রদীপ জ্বালান এবং দুর্গাচল্লিশা পাঠ করুন। এতে দেবী খুব খুশি হবেন। আর তিনি তুষ্ট মানে উপছে উঠবে আপনার ঘর।

মন্দির থেকে পুঁটলিটা এনে এটি আপনার বাড়ির প্রধান দরজার ডান দিকে বেঁধে নিন। এই ছোট্ট কাজটি করার পর আপনার ঘর থেকে দুঃখ, কষ্ট, ঋণজনিত সমস্যা সবকিছু দূর হয়ে যাবে। এই প্রতিকারটি প্রতি দেড় মাস অন্তর পুনরাবৃত্তি করা উচিত। যদি তাও সম্ভব না হয় তাহলে তিন মাস অন্তর এটি পরিবর্তন করতে পারেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00