নিজস্ব প্রতিনিধি : হাতে আর একটা দিন, এরপরই সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনায় মেতে উঠবে ভক্তরা। বিদ্যার দেবীকে তুষ্ট করতে সকলেই চাই। বলা হয় জ্ঞানের দেবী তুষ্ট হলে ভক্তের জীবনে জ্ঞান-বিদ্যার অভাব হয় না। এইদিন আরও একটা রীতি রয়েছে তা হল সকাল সকাল উঠে স্নানের জলে কাঁচা হলুদ মেশানোর রীতি। জানেন কী এর পেছনে কারণ কী ?
সরস্বতী পুজোর দিন গায়ে কাঁচা হলুদ মেখে স্নান করার পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখা। এইদিন সকালে কাঁচা হলুদ মেখে স্নান করলে, তা ত্বকের জন্য ভাল।ত্বকের যত্নে দীর্ঘদিন ধরে হলুদের ব্যবহার চলে আসছে। হলুদের মধ্যে কারকিউমিন নামের এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটা ত্বকের জন্য ম্যাজিক।
এছাড়াও হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান, যা ত্বকের বিভিন্ন সমস্যা সমাধান করতে সহায়ক।এছাড়াও হলুদের মধ্যে অ্যান্টিসেপ্টিক উপাদান রয়েছে। শীতের ত্বকের শুষ্কতা দূর করা, ব্রণর সমস্যা, ত্বকের দাগছোপ দূর করার ক্ষেত্রে হলুদের বিশেষ ভূমিকা রয়েছে। তাই সরস্বতী পুজোয় ত্বকের জেল্লা বাড়াতে আপনিও কাঁচা হলুদ ব্যবহার করতে পারেন।
কীভাবে ব্যবহার করবেন কাঁচা হলুদ :
কাঁচা হলুদ ডিরেক্ট মুখে অ্যাপ্লাই করতে পারেন। তবে ত্বকের কোন সমস্যা থাকলে সেক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এবার এটি মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। ময়েশ্চারাইজার মেখে নেবেন।
আরও পড়ুন : সরস্বতীর অভিশাপের কারণেই কী পূজিত হন না ব্রহ্মা ?
দুধের সরের সঙ্গে কাঁচা হলুদ বাটা মিশিয়ে মুখে লাগাতে পারেন। ত্বকের দাগ-ছোপ দূর করার ক্ষেত্রে হলুদ দারুণ উপযোগী। এতে শুষ্ক ত্বকের সমস্যা দূর হবে এবং ত্বকের জেল্লা বাড়বে।
ব্রণর সমস্যা দূর করতে মুলতানি মাটির সঙ্গে এক চিমটে হলুদ মিশিয়ে নিন। এবার এতে পরিমাণমতো গোলাপ জল দিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এই ফেসপ্যাক আপনি ব্রণ-প্রবণ ত্বকের উপর লাগাতে পারেন।