Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দেবী লক্ষ্মীর বাহন পেঁচা হল কেন জানেন কী ?

Share:

নিজস্ব প্রতিনিধি : দুর্গাপুজো শেষ, তবে মায়ের কৈলাসে ফিরে যেতেই আগমন ঘটবে দেবী লক্ষ্মীর। এবার বাড়িতে বাড়িতে কোজাগরী লক্ষ্মীপুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।’কোজাগরী’ শব্দটির উৎপত্তি ‘কো জাগতী’ অর্থাৎ ‘কে জেগে আছ’ কথাটি থেকে। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন দেবী রাত্রে খোঁজ নেন কে জেগে আছেন…? কিন্তু আপনি কী জানেন এত প্রাণী থাকতে কেন পেঁচার পিঠে চড়েন দেবী লক্ষ্মী ? তবে জেনে নিন পেঁচা দেবী লক্ষ্মীর বাহন  হওয়ার পেছনে কোন রহস্য লুকিয়ে আছে।

একটা প্রচলিত কথা আছে, তা হল লক্ষ্মীপেঁচা। সাদা রঙের পেঁচা লক্ষ্মী পেঁচা নামে পরিচিত। এর কারণ হিসেবে অনেকে মনে করেন দেবী লক্ষ্মীর থেকে এই নাম এসছে। পুরানে একবার ডুব দিয়ে দেখে নিন পেঁচা কেন মা লক্ষ্মীর বাহন ।

পেঁচা হল নিশাচর পাখি। দিনের বেলা ঘুমোয় আর রাতের আকাশে উড়ে উড়ে শিকার ধরে। ঘুঁটঘুঁটে অন্ধকারে এদের চোখ আরও বেশি জ্বলে, প্রখর হয় দৃষ্টিশক্তি। তাই রাতজাগা এই প্রাণী হল শুভ ও আলোর প্রতীক। কেননা এটি অন্ধকারেও আলোর দিশা খুঁজে নিতে পারে। 

পুরাণ মতে, বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার পর দেবতারা মর্ত্যে এসেছিলেন সমস্ত জীবকূলকে পরিদর্শন করতে। কিন্তু সেইসময় তাঁদের কোন বাহন ছিল না। তাই মর্ত্যে হেঁটে চলাফেরা করতে হত দেবতাদের। পায়ে হেঁটে তাঁদের এক স্থান থেকে অন্য স্থানে যেতে হচ্ছিল দেখে বিভিন্ন পশু পাখিরা দেবদেবীদের একটি ভাল প্রস্তাব দেয়।

পশুপাখিরা সকলে দেবতাদের অনুরোধ করে যে, তারা প্রত্যকেই দেবতাদের বাহন হতে চায়। এভাবেই বিভিন্ন দেবদেবী বাহন হিসেবে এক একটি পশু বা পাখিকে বাহন হিসেবে বেছে নেন। এবার পালা আসে দেবী লক্ষ্মীর। দেবী লক্ষ্মীর বাহন হতে সমস্ত প্রাণীকূলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। বাহন হওয়ার জন্য সকলে আগ্রহ প্রকাশ করলেও দেবী লক্ষ্মী উপযুক্ত বাহন খুঁজছিলেন। তাই একটি পরিক্ষা নেবেন বলে ঠিক করেন।

দেবী লক্ষ্মী সকল পশুপাখীদের বলেন, তিনি প্রত্যেক কার্তিক অমাবস্যার রাতে মর্ত্যে তাঁর আগমন ঘটবে। যে প্রাণী সবার আগে এইদিন তাঁর কাছে পৌঁছোবে সেই হবে দেবীর বাহন।

আরও পড়ুন : লক্ষ্মীর আট অবতারের কথা জানেন ?

এরপর কার্তিক অমাবস্যার রাতে মর্ত্যের অন্যান্য প্রাণীরা ঘুমিয়ে পড়লেও জেগে ছিল পেঁচা সহ আরও কয়েকটি নিশাচর প্রাণী। অমাবস্যা রাতের ঘোর অন্ধকারে পেঁচার দৃষ্টিশক্তি হয়ে ওঠে অত্যন্ত তীব্র। বহুদূর থেকে দেখতে পায় যে দেবী আসছে। তাই উড়ে গিয়ে সোজা দেবীর পায়ের কাছে পৌঁছোয়। এতে খুশি হন দেবী লক্ষ্মী। দেবীর বাহন হয়ে বিশ্বব্রহ্মান্ডে পরিচিতি পায় এই নিশাচর পাখি।

বছরের শুরুতে ঘরে আনুন এই ৪ জিনিস, মা লক্ষ্মীর কৃপায় টাকার গদিতে বসবেন

সাক্ষাৎ মা লক্ষ্মীর রূপ, আপনার পায়ে এই চিহ্নগুলো আছে কিনা নিজেই দেখে নিন

কেন বৃহস্পতিবারেই মা লক্ষ্মীর পুজো করা হয় ? জেনে নিন কারণ

প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর এই পাঁচালী পাঠ করলে সংসারে থাকবেনা কোনো অভাব-অনটন 

জানেন কী দেবী লক্ষ্মী কেন সমগ্র ব্রাহ্মণ জাতিকে অভিশাপ দিয়েছিলেন ?

Lakshmi Puja : কোজাগরী লক্ষ্মীপুজো কী ? জেনে নিন এর মাহাত্ম্য

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00