জানেন কী দেবী লক্ষ্মী কেন সমগ্র ব্রাহ্মণ জাতিকে অভিশাপ দিয়েছিলেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি : কোজাগরী লক্ষ্মী পুজো শুরু হয়েছে বুধবার এবং এটি চলবে বৃহস্পতিবার সন্ধ্যে পর্যন্ত। ‘কোজাগরী’ কথার মধ্যেই লুকিয়ে আছে এর মাহাত্ম্য। অর্থাৎ দেবী দেখতে চান ‘কে জেগে আছে’..। লক্ষ্মী দেবীর আরাধনার মাধ্যমে ব্যক্তির জীবন থেকে দূর হয় সমস্ত বাধা। জীবন ভরে ওঠে সুখ-সমৃদ্ধিতে। তবে লক্ষ্মী যতটা কোমল ততটাই রাগী। একবার লক্ষ্মীর রোষে পড়লে আর রক্ষে নেই। একবার লক্ষ্মীর রোষের মুখে পড়েছিল মহর্ষি ভৃগু। আর ভৃগুর সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে বসে সমস্ত ব্রাহ্মণকূলকে। তবে জেনে নিন দেবী লক্ষ্মী কেন ব্রাহ্মণদের অভিশাপ দিয়েছিল।

ঋষি ভৃগু হিন্দু ধর্মের তিন প্রধান দেবতা ব্রহ্মা, বিষ্ণু ও শিবের শক্তি ও ধৈর্য পরীক্ষা করার জন্য সিদ্ধান্ত নিলেন। যেমন ভাবা তেমন কাজ। বেরিয়ে পড়লেন নিজের কার্যসিদ্ধি করতে। ত্রিদেব আগে থেকে কোন বার্তা না দিয়ে সোজা গিয়ে পৌঁছোলেন কৈলাসে। প্রথমে সৃষ্টিকর্তা ব্রহ্মা ও পরে মহাদেবকে ক্রোধের বশে অভিশাপ দিয়ে ফেললেন। কারণ তাঁরা উভয়েই ব্যস্ত ছিল। এবার পালা মহাবিশ্বের রক্ষাকর্তা স্বয়ং ভগবান বিষ্ণুর। তাঁর মন পরীক্ষা করতে ঋষি এলেন বৈকুন্ঠে। সেখানে এসে দেখলেন নারায়ন বিশ্রাম করছেন।ভৃগু তাকে ঘুম থেকে উঠতে বলল, কিন্তু বিষ্ণু গভীর ঘুমে মগ্ন। কোন সাড়া না পেয়ে ঋষি ভগবান বিষ্ণুর বুকে সজোরে লাথি মারলেন।

আরও পড়ুন : দেবী লক্ষ্মীর বাহন পেঁচা হল কেন জানেন কী ?

আঘাতে চমকে উঠে ভগবান বিষ্ণু ঘুম থেকে জেগে উঠলেন এবং বুঝতে পারলেন কি ঘটেছে।বিনীতভাবে ভৃগুকে জিজ্ঞেস করলেন, ‘মহর্ষি,  তোমার পায়ে কোন আঘাত লাগে নি তো ? তোমার নরম পা কি আমার শক্ত বুকে আঘাত লেগেছে?’এই বলে মহর্ষি ভৃগুর পা টিপতে থাকলেন স্বয়ং নারায়ন। ভগবান বিষ্ণুর নম্র আচরণ দেখে ঋষি ভৃগু খুশি হলেন এবং শ্রেষ্ঠ বলে ঘোষণা করলেন।

এদিকে এই মর্মান্তিক দৃশ্য দেখে ক্রোধে ফেটে পড়ে দেবী লক্ষ্মী।কেননা ভৃগু যে স্থানে বিষ্ণুর বুকে লাথি মেরেছিলেন, সেখানে দেবী লক্ষ্মী বাস। তিনি প্রকৃতপক্ষে দেবীকেই লাথি মেরেছেন। এরপর দেবী লক্ষ্মীর রোষের মুখে পড়েন ঋষি ভৃগু। তাঁকে অভিশাপ দিয়ে বসেন দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মী শুধু তাঁকে নয় পুরো ব্রাহ্মন সমাজকে অভিশাপ দেন, কোন ব্রাহ্মণ লক্ষ্মীর কৃপা পাবে না। সমস্ত ব্রাহ্মণরা সর্বদা সম্পদহীন থাকবেন। তাঁদের দারিদ্রতাই সঙ্গী হবে।

যদিও এর পরে ঋষি ভৃগু ক্ষমা চাইলে দেবী লক্ষ্মী তাঁকে বলেন, যদি কোন ব্রাহ্মণ নিষ্ঠা ভরে ভগবান বিষ্ণুর আরাধনা করে তবেই সে এই অভিশাপ থেকে মুক্তি পাবে।

আরও পড়ুন : ধারে কাছেও ঘেঁষবে না শত্রু, জানেন কী কোন সমস্যায় লক্ষ্মীর কোন রূপের পুজো করবেন ?

বছরের শুরুতে ঘরে আনুন এই ৪ জিনিস, মা লক্ষ্মীর কৃপায় টাকার গদিতে বসবেন

সাক্ষাৎ মা লক্ষ্মীর রূপ, আপনার পায়ে এই চিহ্নগুলো আছে কিনা নিজেই দেখে নিন

কালীর আশীর্বাদে কী ভাবে শত্রু ভয় থেকে মুক্তি পাবেন? জেনে নিন দেবীকে তুষ্ট করার মোক্ষম উপায়

বহু রূপে ধরা দেন ভক্তের কাছে, জানেন কী কোন কোন রূপে পুজিতা হন দেবী কালী

জেনে নিন মা কালী বিবস্ত্র থাকার পেছনে কোন রহস্য লুকিয়ে আছে ?

দেবী লক্ষ্মীর বাহন পেঁচা হল কেন জানেন কী ?

Bhadra : কথাতেই বলে, কাজে ভদ্রা লাগা – এই ভদ্রা আসলে কে ?

লক্ষ্মীর আট অবতারের কথা জানেন ?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]