Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারতীয় হিন্দু স্থাপত্যে এই করাল বদন বিশিষ্ট জন্তুর নাম কী ? জানুন অজানা কাহিনী

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : ভারতের বিভিন্ন প্রাচীন মন্দিরে কিংবা মূর্তির ওপরে কোথাও না কোথাও কোনও বীভৎস মুখওয়ালা জন্তুর মাথা হয়তো অনেকেই দেখেছেন। এমন করাল বদন দেখে আজ পর্যন্ত অনেকেই অবাক হয়েছেন। তবে জানেন কী, এই মুখটি কার? কেনই বা মুখটি এমন বীভৎস ? এর নাম হল কীর্তিমুখ (Face of Glory)। তবে এবার মনে প্রশ্ন জাগতেই পারে যে, কে এই কীর্তিমুখ? পৌরাণিক কাহিনী অনুসারে দেবাদিদেব মহাদেবের কার্তিক ও গণেশ ছাড়াও অনেক সন্তান ছিল। জানা যায়, তাঁদের মধ্যে কেউ আবার ভয়ানক অসুর হয়ে উঠেছিলেন। মহেশ্বর শিবের এমনই এক ভয়ঙ্কর শক্তিধর রাক্ষস সন্তান ছিলেন জলন্ধর। তবে তাঁর সম্পর্কে সেভাবে কিছু শোনা যায় না, একারণে তিনি আমাদের অনেকের কাছেই অপরিচিত।

পুরাণে বর্ণিত তথ্য থেকে জানতে পারা যায়, একদা ইন্দ্র এবং ব্রহ্মা ভগবান শিবের দর্শন করবার জন্য কৈলাশে যাচ্ছিলেন। পথে এক নগ্ন যোগী তাঁদের পথ আটকায়। আসলে মহাদেব স্বয়ং তাঁদের জ্ঞান পরীক্ষা করবার জন্য যোগীরূপ ধারন করেছিলেন। ইন্দ্র মহাদেবকে না চিনতে পেরে তাঁকে পথ ছেড়ে দিতে বলেন। যোগীরূপী মহাদেব তাঁর কথায় কর্ণপাত না করলে ইন্দ্র বজ্র দিয়ে তাঁকে প্রহার করেন। ইন্দ্রের এই কর্মে মহাদেব প্রচন্ড ক্রুদ্ধ হন এবং রাগে তাঁর তৃতীয় নয়ন খুলে যায়। ব্রহ্মা তখন শিবকে চিনতে পারেন এবং ইন্দ্রের জন্য প্রাণভিক্ষা চান। ইন্দ্রের জীবন বাঁচাতে শিব তখন সমুদ্রের দিকে দৃষ্টিপাত করেন এবং ক্রোধাগ্নি সমুদ্রের জলে মিশে যায়। সেই ক্রোধাগ্নি থেকে জন্ম হয় একটি শিশুর। জন্মেই সে প্রচন্ড কাঁদতে থাকে। তাঁর কান্নার শব্দ শুনে ব্রহ্মা সেখানে এসে উপস্থিত হন এবং সাগর তাঁকে জানান যে, শিশুটি কোথা থেকে এসেছে সে জানেনা। অতঃপর ব্রহ্মা শিশুটিকে কোলে তুলে নেন এবং তাঁর নামকরণ করেন “জলন্ধর”। পরে ধীরে ধীরে জলন্ধর একজন অসমসাহসী, সুদর্শন পুরুষ রূপে বড় হয়ে ওঠেন। দৈত্যগুরু শুক্রাচার্য তাঁর রাজ্যাভিষেক করান ও দৈত্যদের রাজা হয়ে ওঠেন জলন্ধর। জানা যায়, তিনি বিয়ে করেছিলেন কালনেমী অসুরের কন্যা বৃন্দাকে, যিনি আবার ছিলেন ভীষন বিষ্ণুভক্ত। পতিব্রতা স্ত্রীর এই বিষ্ণুভক্তির কারণেই জলন্ধর হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। তিনি দেবতাদের পরাজিত করে ত্রিলোকের অধিপতি হয়ে ওঠেন।

এরপর পরাজিত ও অপমানিত দেবতারা পরিকল্পনা করে নারদকে জলন্ধরের কাছে পাঠান। নারদ জলন্ধরের কাছে গিয়ে গল্পোচ্ছলে শিবের বাসস্থান কৈলাশের সম্পদ ও সৌন্দর্যের বর্ণনা করতে থাকেন। জলন্ধরও তাঁর সম্পদ নারদকে দেখিয়ে বলেন তিনিও কিছু কম সম্পদশালী নন। তখন নারদ পার্বতীর সৌন্দর্যের বর্ণনা দিতে থাকেন এবং জানান তাঁর চাইতে সুন্দরী এই পৃথিবীতে আর কেউ নেই। এই কথা শুনে জলন্ধরের পার্বতী বাসনা ক্রমে বৃদ্ধি পেতে থাকে ও তিনি ভেবেচিন্তে রাহুকে দূত বানিয়ে শিবের কাছে পাঠান। তিনি বার্তা পাঠান, যে ভিখারী শ্মশানে থাকে, ভূত-প্রেত নিয়ে কারবার করে, নিজেকে যোগী বলে দাবী করে, তাঁর অমন অপরূপা স্ত্রী রত্নের কি দরকার? শিব যেন পার্বতীকে জলন্ধরের হাতে তুলে দেন।

এই অসহনীয় অপমানে দেবাদিদেব ভয়ানক ক্রুদ্ধ হন ও তাঁর ক্রোধে ত্রিলোক কেঁপে ওঠে। সেই ভয়ঙ্কর বিধ্বংসী ক্রোধবশত তাঁর তৃতীয় নয়ণে শক্তির বিস্ফোরণ ঘটে এবং জন্ম নেয় কিছুটা সিংহের মতো দেখতে এক করাল, বুভুক্ষু, ভয়ানক জন্তু। সেই জন্তু তৎক্ষণাৎ রাহুকে ছিঁড়ে খেতে উদ্যত হয়। আতঙ্কিত রাহু ভগবান শিবের কাছে ক্ষমাপ্রার্থনা করতে থাকে। মহাদেব রাহুকে ক্ষমা করে দেন, কিন্তু সেই ক্ষুধার্ত ভয়াবহ জন্তুকে তখন থামানোই মুশকিল। ভগবান শিব তখন সেই জন্তুটিকে নিজেকেই খেয়ে ফেলতে আদেশ দেন। মহেশ্বরের আদেশে ভয়াবহ জন্তুটি নিজেই নিজের লেজ থেকে শুরু করে, হাত-পা সব খেয়ে ফেলে, শুধু মুখটি অবশিষ্ট থাকে। তাঁর আদেশ পালনার্থে জন্তুটির এই আত্ম-উৎসর্গ দেখে ভগবান শিব প্রসন্ন হন এবং জন্তুটির নামকরণ করেন “কীর্তিমুখ”। তিনি কীর্তিমুখকে আশীর্বাদ করে বলেন, এখন থেকে সমস্ত মন্দিরে তোমার মূর্তি থাকবে। এই “কীর্তিমুখ” হলেন ভগবান শিবেরই প্রতীক । জানা যায়, মহাদেব তাঁর পায়ের আঙুল থেকে সৃষ্ট একটি চক্র দিয়ে জলন্ধরের শিরচ্ছেদ করেছিলেন ও তাঁর মৃত্যুর পর তাঁর আত্মা মহেশ্বর শিবের সাথেই মিলিত হয়েছিল ও বৃন্দার আত্মা মিলিত হয়েছিল পার্বতীর সাথে।

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

কৈলাস পর্বত তুলতে গিয়ে কী দশা হয়েছিল রাবণের ? জেনে নিন অজানা কাহিনি

ফের বেনজির কীর্তি, ১০ ব্যাটারই শূন্য, চার রানে অলআউট গোটা দল

বিয়ের নামে ‘তোলাবাজি’, নবম পাত্রের সঙ্গে দেখা করতে গিয়ে পাকড়াও ‘লুটেরি দুলহান’

কেন কেতকীকে অভিশাপ দিয়েছিলেন দেবাদিদেব মহেশ্বর?

কী ভাবে সৃষ্টি হয়েছিল মহাদেবের প্রধান অস্ত্র ত্রিশূলের?  

সোমনাথ মন্দির থেকে দক্ষিণ মেরুর পথ নির্দেশ করে এই বিস্ময়কর বান স্তম্ভ

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00