Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কী ভাবে সৃষ্টি হয়েছিল মহাদেবের প্রধান অস্ত্র ত্রিশূলের?  

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : তিনি রজতগিরির ন্যায় শুভ্র, চন্দ্রালঙ্কারে ও নানান রত্নে ভূষিত, ব্যাঘ্র চর্ম পরিহিত, বর ও অভয় মুদ্রা ধারণকারী, পদ্মাসনে উপবিষ্ট, সকল ভয় দূরকারী , সৃষ্টির বীজ ধারণকারী, তিনিই মহাকাল দেবাদিদেব মহাদেব। সনাতন ধর্মে একমাত্র তিনিই সকল দেবদেবীর দেবতা, কারণ তিনি একাধারে সৃষ্টি, সংরক্ষণ ও প্রলয়ের নিয়ন্তা। তাঁর অস্ত্র—ত্রিশূল। নামেই বোঝা যায়, যে তাঁর অস্ত্র কোনও সাধারণ অস্ত্র  শুধু বাহ্যিক অস্ত্র নয়, তাঁর এই অস্ত্র সমগ্র মহাজগতের অন্যতম শক্তিশালী অস্ত্র। জানা যায়, সেই ত্রিশূলের সাথেই থাকে ডমরু বা ডুগডুগি, যা এক গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। এক্ষেত্রে প্রশ্ন জাগা স্বাভাবিক, নানা অস্ত্রে পারদর্শী হয়েও কেন তাঁর হাতে সবসময় ত্রিশূল ও ডমরু দেখা যায়? আর, কেমন করেই বা এই ত্রিশূল সৃষ্টি হয়েছিল ?

ত্রিশূল, যার প্রতিটি শূল বা ফলা একটি করে গুণ বা শক্তির প্রতীক। জানা যায়, মানুষের তিনটি গুণ হলো তম, সত্ত্ব ও রজ — যা এই জগতের মূলভিত্তি। এই তিনটি গুণ থেকেই সৃষ্টি, স্থিতি ও লয়ের চক্র আবর্তিত হয়। মনে করা হয়, শিবের ত্রিশূল এই তিন গুণকে একত্র করে নিয়ন্ত্রণ করেন। আবার অন্য ব্যাখ্যায়, ত্রিশূল প্রতীক হয়ে দাঁড়ায় জন্ম, জীবন ও মৃত্যু— এই ত্রয়ীর। অর্থাৎ ত্রিশূলধারী শিব সময় বা কাল ও জীবনের অচঞ্চল নিয়ন্তা।

 ত্রিশূল নির্মাণ

বিষ্ণুপুরাণে বলা হয়েছে, মহাদেবের জন্য ত্রিশূল নির্মাণের দায়িত্ব পড়েছিল দেবতাদের প্রকৌশলী বিশ্বকর্মার উপর। কিন্তু সাধারণ ধাতুতে এমন অস্ত্র তৈরি সম্ভব নয়, কারণ মহেশ্বরের  জন্য অস্ত্র হতে হবে অতুলনীয় শক্তির আধার। সেই সময় বিশ্বকর্মা স্মরণ করেন তাঁর কন্যা সংজ্ঞাকে, যিনি সূর্যদেবের পত্নী। সংজ্ঞা সূর্যের তীব্র তেজ সহ্য করতে না পেরে বিপর্যস্ত ছিলেন। কথিত আছে, তখন বিশ্বকর্মা সূর্যের তেজকে মোট আট ভাগে ভাগ করে একটি মূল ভাগ দ্বারা এক মহা শক্তিশালী অস্ত্র নির্মাণের উপযুক্ত ধাতু প্রস্তুত করেন। এই ধাতু দিয়েই তৈরি হয় ত্রিশূল— যা এক অমোঘ ও অনন্ত শক্তির প্রতীক। বলা হয়, এই অস্ত্রে সূর্যের চিরস্থায়ী তেজ সঞ্চিত রয়েছে, যা শিবকে দেয় সংহার ও রক্ষার অতুল ক্ষমতা।

ত্রিশূলের বহুমাত্রিক ব্যাখ্যা

ত্রিশূলের তিনটি ফলা আরও কিছু সূক্ষ্মতর দার্শনিক ভাবনার সঙ্গে যুক্ত। অনেক মত অনুসারে, এই তিন ফলা বোঝায় অতীত, বর্তমান ও ভবিষ্যৎ—সময়চক্রের প্রতিফলন, যা শুধুমাত্র মহাকাল শিবের আয়ত্তে। আবার অনেকে বলেন, এই তিন ফলা মানুষের দেহ, মন ও আত্মা-র প্রতীক, যা শিবের আশ্রয়ে মুক্তির পথে চলতে পারে।

মহাদেবের ডমরুর নাদ ও সৃষ্টির উৎস

ত্রিশূলের পাশাপাশি শিবের আরেকটি অস্ত্র—ডমরু, যা এক অভিনব আধ্যাত্মিক অস্ত্র। পুরাণ মতে, বিশ্বব্রহ্মাণ্ডের আদিতে যখন কোনও সুর বা তাল ছিল না, তখন শিব তাঁর নৃত্যকলায় ১৪ বার ডমরু বাজাতেন। সেই শব্দ থেকে জন্ম নেয় ধ্বনি, স্বর, সঙ্গীত এবং সংস্কৃত ব্যাকরণের মহেশ্বরসূত্র। বলা হয়ে থাকে, ডমরুর আকৃতি দেখতে অনেকটা ব্রহ্মাণ্ডের মতো—একটি সংকোচ ও সম্প্রসারণের ধারা। এতে প্রতিফলিত হয় সৃষ্টি ও লয়ের চক্র।

অতএব, ত্রিশূল ও ডমরু—এই দুই অস্ত্রের মাধ্যমে দেবাদিদেব মহাদেব নিজেকে প্রকাশ করেন এক নিরপেক্ষ, নিরাসক্ত ও সর্বজ্ঞ শক্তি হিসেবে। ত্রিশূল দ্বারা তিনি জগৎকে পরিচালনা করেন, আর ডমরুর দ্বারা সৃষ্টি ও সৃষ্টির ছন্দ বজায় রাখেন। মহেশ্বরের এই অস্ত্রসমূহ কেবল তাঁর শক্তির প্রতীক নয়, বরং সনাতন ধর্মের গভীর দার্শনিক ভাবনারও মূর্ত প্রতীক। ত্রিশূলের মাধ্যমে তিনি জীবনচক্রের তিন স্তম্ভকে ধারণ করেন, আর ডমরুর মাধ্যমে বিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে দেন সুরের মহাত্ম্য। এই অস্ত্রদ্বয়ের মধ্যেই নিহিত রয়েছে শিবের মহিমা ও তাঁর একমাত্রিক শক্তির বহুমাত্রিক প্রকাশ। হর হর মহাদেব।

কৈলাস পর্বত তুলতে গিয়ে কী দশা হয়েছিল রাবণের ? জেনে নিন অজানা কাহিনি

কেন কেতকীকে অভিশাপ দিয়েছিলেন দেবাদিদেব মহেশ্বর?

কবে পড়ছে শ্রাবণের প্রথম সোমবার, জানুন ভোলেনাথের পুজোর সঠিক সময়, নিয়মকানুন

প্রত্যেক দেব দেবীর রয়েছে পৃথক দিক, জেনে নিন আপনিও

শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ নিয়মিত খাচ্ছেন, কী হতে পারে জানেন?

প্রলয়ের বার্তা শুনে পিনাক নিক্ষেপ করেছিলেন দেবাদিদেব, জেনে নিন মারণাস্ত্রের পৌরাণিক কাহিনি 

জানেন কী এই মন্দিরের গর্ভগৃহে একই সঙ্গে বিরাজমান মা কালী ও শিব

ব্রাহ্মণ বেশে পার্বতীর কাছে এসেছিলেন স্বয়ং মহাদেব : জানুন হর-পার্বতীর বিবাহের অভূতপূর্ব কাহিনী 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00