নিজস্ব প্রতিনিধি : হাতে আর কিছু সময়ের অপেক্ষা মাত্র। এরপরেই আসছে বড়দিন। অনেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বড়দিন আসার আগেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে গোটা বিশ্বজুড়ে। বড়দিনের আগের রাতে প্রচলন রয়েছে লাল মোজা ঝোলানোর। মোজা ঝোলানো নিয়ে বহু প্রচলিত কাহিনী রয়েছে। অনেকেই মনে করেন এই মোজার ভেতরেই রাতে সান্তা ক্লজ এসে উপহার রেখে যাবে। জানেন কী এর আসল রহস্য ?
একটি কাহিনী অনুযায়ী একবার এক গরীব মানুষের তিনটি মেয়ে ছিল। কিন্তু এই মেয়েদের বিয়ে দেওয়ার মতো আর্থিক সঙ্গতি ছিল না ওই ব্যক্তির। বড়দিনের রাতে তাঁকে সাহায্য করার জন্য নাকি সেন্ট নিকোলাস এক ব্যাগ সোনা তাঁর বাড়ির চিমনির মধ্যে দিয়ে ফেলে দেন। সেই ব্যাগ ভর্তি সোনা চিমনির কাছে ঝুলিয়ে রাখা মোজার মধ্যে গিয়ে পড়ে। সেই থেকেই মানুষ বড়দিনের রাতে মোজা ঝুলিয়ে রাখেন। মনে করা হয়, ওই মোজায় ভালবাসা উপহার ভরে দিয়ে যান সান্তা।
ভিক্ষা নিয়েছিলেন স্বয়ং মহাদেবও, জানেন কী অন্নদা দেবীর কাহিনী
বলা হয়, আনুমানিক চতুর্থ শতাব্দীতে তুরস্কে সেন্ট নিকোলাস নামে এক অত্যন্ত দয়ালু ব্যক্তি বাস করতেন।গরীবদের সাহায্য করতেন তিনি, এমনকি গোপনে রেখে আসতেন তাদের জন্য উপহারও। যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী উপহার দিতেন তিনি। সেই থেকে প্রত্যেক বড়দিনে জানালায় মোজা ঝুলিয়ে রাখার রীতি রয়েছে।
স্বামীকে ধনকুবের বানান এই তিন তারিখে জন্ম নেওয়া স্ত্রীরা, কোন-কোন তারিখ জানেন?