করতে হবে না বেকিং, বড়দিনের পার্টিতে মন ভরাবে ভিন্ন স্বাদের কেক

Share:

নিজস্ব প্রতিনিধি :- রাত পোহালেই বড়দিন। আর বড়দিনের আনন্দে মেতে উঠবে গোটা দেশবাসী। যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে কেক খেয়ে খুশিতে গা ভাসান সকলে। তবে এই কেক করতে বেকিং করতেই হবে। তবে এমন কিছু কেকের সন্ধান রয়েছে, তা করতে গেলে লাগবে না বেকিং। সেই সঙ্গে মন ভরবে ভোজনরসিক বাঙালির। সেই তিন কেকের রেসিপি থাকল এই প্রতিবেদনে। 

চিজ়কেকঃ- 

উপকরণ- ১২৫ গ্রাম চকোলেট কুকি বা বিস্কুট, ১/৪ কাপ মাখন,দেড় কাপ ফুল ফ্যাট ক্রিম চিজ়, ১৫০ গ্রাম হোয়াইট চকোলেট, ৩/৪ কাপ হেভি ক্রিম, ১ টেবিল চামচ ভ্যানিলা এক্সট্র্যাক্ট

পদ্ধতি: বেক না করে চিজ় কেক বানানোর জন্য এমন একটি কেকের ছাঁচ নিন, যেটি পাশ থেকে খুলে দেওয়া যায়। না হলে কেকটি বার করতে অসুবিধা হবে। প্রথমে কুকি বা বিস্কুট গুঁড়িয়ে নিন। গলিয়ে নেওয়া মাখনে কুকি গুঁড়ো ভাল করে মিশিয়ে নিতে হবে। কেকের পাত্রে বাটার পেপার দিয়ে গলানো মাখন ব্রাশের সাহায্যে লাগিয়ে নিন। বিস্কুটের গুঁড়ো দিয়ে প্রথম স্তরটি তৈরি করে ফ্রিজে ভরে রাখুন। পরের ধাপে ক্রিম চিজ়, গলিয়ে নেওয়া চকোলেট বৈদ্যুতিক হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভাল করে ফেটিয়ে নিন। দিয়ে দিন ভ্যানিলা এক্সট্র্যাক্ট। আর একটি পাত্রে হেভি ক্রিম খুব ভাল করে ফেটিয়ে ফেনার মতো করে নিন। এ বার তা ফেটিয়ে রাখা ক্রিম চিজ় এবং চকোলেটের সঙ্গে মিশিয়ে কুকি বা বিস্কুটের গুঁড়োর উপর চাড়িয়ে দিন। উপর থেকে কিছুটা কুকি গুঁড়ো ছড়িয়ে ফ্রিজে ঠান্ডা হতে দিন। কয়েক ঘণ্টা পরেই তা অতিথিদের পরিবেশন করা যাবে।

তিরামিসুঃ- 

উপকরণ- ২০টি তিরামিসু বিস্কুট বা মিষ্টি বিস্কুট, ৬ টেবিল চামচ কফি পাউডার, দেড় কাপ হুইপ্ড ক্রিম, ১ টেবিল চামচ কোকো পাউডার

পদ্ধতি: প্রথমে আড়াই টেবিল চামচ কফি পাউডার এক চামচ জলে গুলে নিন। এ বার বৈদ্যুতিক হ্যান্ড ব্লেন্ডারে ফেটিয়ে নেওয়া ক্রিমের সঙ্গে কফি ভাল করে মিশিয়ে নিন।তিন চামচ কফি ঈষদুষ্ণ জলে গুলে নিন। একটি কাচের ছোট গ্লাসে প্রথমে কফিতে চুবিয়ে নেওয়া বিস্কুট রাখুন। তার পর ক্রিম। আবার বিস্কুট রেখে ক্রিম দিয়ে পরতে পরতে সাজাতে হবে। তিরামিসু ইটালির খাবার। তাই অনেক রেসিপিতে চিজ়ের ব্যবহারও হয়। তবে এই ভাবে স্বল্প উপকরণে চটজলদি তিরামিসু বানানো যায়।

পানা কোটাঃ- 

উপকরণ- আড়াই টেবিল চামচ জেলাটিন, আড়াই কাপ হুইপ্ড ক্রিম, আধ কাপ ফ্যাট যুক্ত দুধ, ৪৫ গ্রাম চিনি, স্বাদমতো নুন, দেড় চামচ ভ্যানিলা এক্সট্র্যাক্ট

পদ্ধতি: একটি পাত্রে তিন টেবিল চামচ দুধ নিয়ে জেলাটিন ভিজতে দিন। আর একটি পাত্রে দুধ, ক্রিম, স্বাদমতো নুন দিয়ে কম আঁচে জ্বাল দিয়ে নিন। মিশ্রণটি ফুটতে শুরুর করার মুখে দিয়ে দিন জেলাটিন। ক্রমাগত নাড়তে থাকুন। যোগ করুন ভ্যানিলা এক্সট্র্যাক্ট। মিশ্রণটি ঘন হয়ে এলে আঁচ বন্ধ করে দিন। তা ঘরের তাপমাত্রায় এলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এক বার ফেটিয়ে নিন। মিশ্রণটি ঢেলে দিন একটি ছাঁচ বা ছোট গ্লাসে। ৪ ঘণ্টা ফ্রিজে রেখে ছাঁচ উল্টে জমাট মিশ্রণটি প্লেটে পরিবেশন করুন। বেরি সসের সঙ্গে তা পরিবেশন করুন ইটালীয় পদ।

 

বড়দিনের ভিড়ে জিতল কে? চিড়িয়াখানা নাকি ইকো পার্ক, প্রকাশ্যে তালিকা

সান্তা নয়, জানেন কী ক্রিসমাস ট্রিকে সারা বিশ্বে জনপ্রিয় করেছেন কে ?

বড়দিনের আমেজে  নবদ্বীপ ও মায়াপুর উপচে পড়ছে পর্যটকদের ভিড়

সত্যিই কী সান্তা ক্লজকে লাল পোশাক দিয়েছে বিখ্যাত পানীয় প্রস্তুতকারক সংস্থা?

‘রিয়েল সান্তা ক্লজ’কে শুভেচ্ছা জানাতে চান? চিঠি লিখুন এই ঠিকানায়

বড়দিনের পর টানা বন্ধ ব্যাঙ্ক ! টাকা লেনদেনের আগে জেনে নিন ছুটির তালিকা  

বড়দিনের আমেজে গোপাল ও মহাপ্রভুর পাতে পড়বে ছানার কেক

সস্তায় বড়দিনের কেক খুঁজছেন, নিশ্চিন্তে ঢুঁ মারতে পারেন নিউমার্কেটের ৫ দোকানে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]