সান্তা নয়, জানেন কী ক্রিসমাস ট্রিকে সারা বিশ্বে জনপ্রিয় করেছেন কে ?

Share:

নিজস্ব প্রতিনিধি : ‘ক্রিসমাস ট্রি’ ছাড়া বড়দিনের কথা ভাবাই যায় না। ক্রিসমাস উৎসবের অন্যতম প্রধান অংশ হল এই ‘ক্রিসমাস ট্রি’। একদিকে শীতের শিরশিরানি। আকাশে কুয়াশা কুয়াশা ভাব। কখনও বা নরম রোদের ঝিলিক। চারদিকে ছুটির আমেজ। রকমারি কেক-পেস্ট্রির গন্ধে মোঁ মোঁ করছে চারপাশ। তবে এই ক্রিসমাস ট্রি এর জন্য যদি ধন্যবাদ দিতে চান তবে কাকে দেবেন ? অবশ্যই এর জন্য আপনাকে ব্রিটেনের রাণী ভিক্টোরিয়া ও প্রিন্স আলবার্টকে ধন্যবাদ জানাতে হবে।  এই উৎসবে ক্রিসমাস ট্রি কীভাবে যোগ হয়েছিল জানেন ?

প্রিন্স কে ছিলেন জানেন ? ব্রিটেনের রাণী ভিক্টোরিয়ার স্বামী। ব্রিটেনের রানীর স্বামী হলেও তিনি কিন্তু ব্রিটিশ ছিলেন না। জাতিতে জার্মান কনসর্ট আলবার্ট নামের এই ভদ্রলোক ব্রিটেনে বড়দিনে উৎসবে একটি বিশেষ অংশ যোগ করেন। আর সেটা হলো ক্রিসমাস ট্রি। তিনি ও তাঁর স্ত্রী মিলে পরিবারের বড়দিনের উৎসব পালনের সময় টেবিলে ক্রিসমাস ট্রি সাজিয়ে রাখা শুরু করেন।

আরও পড়ুন : ক্রিসমাসে বাঙালি কেন পার্ক স্ট্রিটে হেঁটে বেড়ায়? ইতিহাস জানলে চমকে যাবেন…

এই দৃশ্য ইলাস্ট্রেটর লন্ডন নিউজ পত্রিকায় স্কেচ বা ছবি আকারে প্রকাশ করা হয়। এরপর থেকে বড়দিনে ক্রিসমাস ট্রির প্রচলন জনপ্রিয় হয়ে ওঠে। তাঁদের অনুসরণ করতে থাকে অন্যান্যরাও। এখানে আরও একটা জানার বিষয় হল বড়দিনে যে সান্তাক্লাজকে আমরা দেখি, তিনি খুব হাসিখুশি আর মজার এক চরিত্র। কিন্তু বাস্তবে সেন্ট নিকোলাস ছিলেন একটু আলাদা। তাঁর সারাটা জীবন উৎসর্গ করেছেন অভাবী মানুষদের সেবায়। অভাবীদের চিন্তায় বহু রাত না ঘুমিয়ে কাটিয়ে দিতেন তিনি। শুধু তাঁদের মুখে হাসি ফোটাতে চুপিচুপি তাঁদের ঘরে রেখে আসতেন প্রয়োজনীয় অর্থ।

বড়দিনের ভিড়ে জিতল কে? চিড়িয়াখানা নাকি ইকো পার্ক, প্রকাশ্যে তালিকা

বড়দিনের আমেজে  নবদ্বীপ ও মায়াপুর উপচে পড়ছে পর্যটকদের ভিড়

করতে হবে না বেকিং, বড়দিনের পার্টিতে মন ভরাবে ভিন্ন স্বাদের কেক

সত্যিই কী সান্তা ক্লজকে লাল পোশাক দিয়েছে বিখ্যাত পানীয় প্রস্তুতকারক সংস্থা?

‘রিয়েল সান্তা ক্লজ’কে শুভেচ্ছা জানাতে চান? চিঠি লিখুন এই ঠিকানায়

বড়দিনের পর টানা বন্ধ ব্যাঙ্ক ! টাকা লেনদেনের আগে জেনে নিন ছুটির তালিকা  

বড়দিনের আমেজে গোপাল ও মহাপ্রভুর পাতে পড়বে ছানার কেক

আদেও কী সূর্য সবচেয়ে দেরিতে ডোবে ? জানুন ক্রিসমাসকে ‘বড়দিন’ বলার পেছনে অজানা ইতিহাস..

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]