বড়দিনের আমেজে  নবদ্বীপ ও মায়াপুর উপচে পড়ছে পর্যটকদের ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে শীতের মরশুম। আর এই সময়তেই নবদ্বীপ ও মায়াপুর জুড়ে ভক্তদের উপচে পরা ভিড় । মূলত, শনি এবং রবিবার ছুটির দিনগুলিতে আরও বাড়ছে  ভক্তদের সমাগম। তবে শুধু স্থানীয় বা রাজ্যের বাসিন্দারা নয়  ভিনদেশী মানুষদের  সংখ্যা বেশি নবদ্বীপ ও মায়াপুরে। আর  তাতেই মুখে হাসি ফুটছে  সেখানকার  ব্যবসায়ীদের ।

মায়াপুর ফেডারেশন অব হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ দেবনাথ জানিয়েছেন, আশা রাখছি ছুটির দিন এবং বড়দিনে আরও বাড়বে ভিড় ।  বর্তমানে এখানে রয়েছে মোট ৫০ টি লজ এবং হোটেল। সেখানে প্রতিদিন পর্যটক এবং পুণ্যার্থীদের থাকে উপচে পরা ভিড় । তবে আমরা ব্যবসার সঙ্গে পর্যটকদের নিরাপত্তার বিষয়টিও খেয়াল রাখছি। ইতিমধ্যেই মায়াপুরের পুলিশের তরফে জানান হয়েছে, বিশেষ করে ২৫ ডিসেম্বর বড়দিন এবং ১ জানুয়ারি উপলক্ষ্যে অতিরিক্ত পুলিস অফিসার, মহিলা পুলিসকর্মী, সিভিক ভলেন্টিয়ার ফেরিঘাট থেকে রাস্তায় সর্বত্রই মোতায়েন করা হচ্ছে। একথায় মায়াপুরের সর্বত্র চলছে পুলিশি নজরদারি ।

অন্যদিকে পুণ্যার্থীদের ভিড় প্রসঙ্গে মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন, ‘প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ হাজার মানুষ ভিড় করছেন মায়াপুর ইসকন মন্দিরে। সেইসঙ্গে সামনের দোলে যারা আসবে তারা এখন থেকেই বুকিং করে নিচ্ছেন। সেইসঙ্গে অনলাইনে চলছে দেদার বুকিং।  তাই আগামী মার্চ মাস পর্যন্ত ভিড়ের কোনও খামতি হবে না মনে করছেন গৌরাঙ্গ দাস।  

 

নবদ্বীপে মাইক বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, জখম একাধিক, পুলিশের গাড়িতে ভাঙচুর

তৃণমূলের শক্তিবৃদ্ধি নবদ্বীপে, ঘর ভেঙে ঘাসফুলে যোগ সিপিএম নেত্রীর

ওয়াকফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি নবদ্বীপে

মাত্র ১ টি সর্ষের দানা দিয়ে সরস্বতী প্রতিমা তৈরি করে  তাক লাগালেন নবদ্বীপের শিল্পী

বড়দিনের ভিড়ে জিতল কে? চিড়িয়াখানা নাকি ইকো পার্ক, প্রকাশ্যে তালিকা

সান্তা নয়, জানেন কী ক্রিসমাস ট্রিকে সারা বিশ্বে জনপ্রিয় করেছেন কে ?

করতে হবে না বেকিং, বড়দিনের পার্টিতে মন ভরাবে ভিন্ন স্বাদের কেক

সত্যিই কী সান্তা ক্লজকে লাল পোশাক দিয়েছে বিখ্যাত পানীয় প্রস্তুতকারক সংস্থা?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]