বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের শপথবাক্যে বদল, ‘বঙ্গবন্ধু’র পরিবর্তে ‘আল্লাহ’র নামে শপথ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গেই বাংলাদেশকে ‘মুসলিম’ রাষ্ট্র হিসাবে গড়ার কাজ শুরু করে দিল মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়াদের শপথ বাক্যে পরিবর্তন আনা হয়েছে। সকল প্রাথমিক বিদ্যালয়ে এবং পিটিআইয়ে প্রতিদিনের সমাবেশে জাতীয় সংগীত পরিবেশনের পর নতুন শপথবাক্য পাঠের আদেশ জারি করা হয়েছে। আর তাতে দেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম বাদ দিয়ে ‘আল্লাহ’র নামে শপথ নেওয়ার কথা বলা হয়েছে।

শেখ হাসিনা জমানায় প্রাথমিক স্তরের পড়ুয়াদের জাতীয় সঙ্গীত গাওয়ার পরে বিশেষ শপথবাক্য পাঠ করতে হত। ওই শপথ বাক্যটি ছিল-‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আমি দৃপ্তকণ্ঠে শপথ করছি, শহিদদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন।’

মঙ্গলবার (২০ আগস্ট) প্রাথমিক শিক্ষ অধিদফতরের তরফে এক আদেশে পুরনো শপথবাক্য বাতিল করা হয়েছে। নতুন কী শপথবাক্য পাঠ করানো হবে, তারও নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, দেশের সকল সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআই-এর প্রাত্যহিক সমাবেশকালে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর সরকার নিম্নোক্ত শপথ বাক্য পাঠের সিদ্ধান্ত গ্রহণ করেছে। নতুন শপথ বাক্য হল-আমি শপথ করিতেছি, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন।’

শিক্ষাবিদরা মনে করছেন, ‘নয়া প্রজন্মের মন থেকে জাতির জনককে মুছে দেওয়ার ক্ষেত্রেই এমন শপথবাক্য পাঠ করানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।’

আকাশ থেকেও বঙ্গবন্ধুর নাম মুছে দিচ্ছে মোল্লা ইউনূসের সরকার

নিষিদ্ধ ‘বঙ্গবন্ধু’, বাতিল ১৫ অগস্টের ছুটি

বঙ্গবন্ধুর মূর্তি ধ্বংস ও বাড়িতে আগুন বাঙালি জাতির কলঙ্ক, বললেন বাঘা সিদ্দিকী

এক শহর মূর্তি ভাঙে মুজিবের, আরেক শহর বঙ্গবন্ধুর স্মৃতি আগলে রাখে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]