এক শহর মূর্তি ভাঙে মুজিবের, আরেক শহর বঙ্গবন্ধুর স্মৃতি আগলে রাখে

ঢাকা শহরে তো বটেই, বাংলাদেশের সর্বত্র ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে বঙ্গবন্ধুর মূর্তি ও মুরাল। ঠিক সেই অবস্থায় চূড়ান্ত বিপরীত ছবি কলকাতার বুকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই বাংলার দুই শহর। একটির নাম ঢাকা(Dhaka), অপরটি কলকাতা(Kolkata)। সেই দুই শহরে এখন দুই ভিন্ন চিত্র। এক শহরে মুজিবের(Sheikh Mujibar Rahaman) মূর্তি ভেঙে ফেলা হয়েছে, তাঁর মুরাল কালিমালিপ্ত করা হয়েছে। অন্য শহরে আজও আগলে ধরে রাখা হয়েছে কলেজ হোস্টেলের একটি ঘর। কেননা ছাত্রাবস্থায় সেই ঘরেই যে থাকতেন বাংলাদেশের জাতির জনক তথা বঙ্গবন্ধু(Bangabandhu) শেখ মুজিবর রহমান। বাংলাদেশের(Bangladesh) বুকে শেখ হাসিনার(Sheikh Hasina) নেতৃত্বাধীন সরকারের পতন ঘটার পর থেকেই সে দেশের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে। হাসিনার দেশত্যাগের পরে পরেই আক্রমণ নেমে এসেছে তাঁর দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। শয়ে শয়ে মানুষ খুন গুম হয়েছেন। আঘাত ও অত্যাচার নেমে এসেছে সে দেশের সংখ্যালঘুদের ওপরেও, বিশেষ করে হিন্দুদের ওপর। ছাত্র আন্দোলনের নামে যারা তাণ্ড চালাচ্ছে তাঁরা ঢাকা শহরে তো বটেই, দেশের সর্বত্র ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে বঙ্গবন্ধুর মূর্তি ও মুরাল। ঠিক সেই অবস্থায় চূড়ান্ত বিপরীত ছবি কলকাতার বুকে।

আরও পড়ুন ঝাড়গ্রাম থেকে ৩০০ কোটির প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী

বঙ্গবন্ধুর ছাত্রাবস্থা কেটেছে এই শহরে। পড়তেন তৎকালীন ইসলামিয়া কলেজে, যে কলেজের বর্তমান নাম মৌলানা আজাদ কলেজ(Maulana Azad College)। সেই কলেজে থাকার সময় তিনি থাকতেন কলেজের হোস্টেলে। তৎকালীন ইসলামিয়া কলেজের অধীনে থাকা তালতলার বেকার হস্টেলের তেতলায়, ২৪ নম্বর ঘরে থাকতেন তিনি। সেই ঘর আজ ‘বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ’। ১৯৪৫-’৪৬ সালে এই ঘরেই দিন কেটেছে মুজিবের। তিনি আর নেই, কিন্তু তাঁর স্মৃতিকে আজও বুকে ধরে আগলে রেখেছে কলকাতা। বাংলাদেশে যে কায়দায় বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলা হয়েছে, তাঁর মুরাল কালিমালিপ্ত করা হয়েছে, তাতে ব্যথিত এ পার বাংলার আপামর মানুষ। কারণ তাঁরাও যে বঙ্গবন্ধুকে ভালবাসেন, অন্তর দিয়েই। তাঁর অপমান যে বাঙালিরও অপমান। বাঙালি সত্ত্বার অপমান। চোখ ফেটে তাই জল গড়ালেও বাস্তবকে মেনে নিতে হচ্ছে এপার বাংলার বাসিন্দাদেরও। ১৯৯৮ সালে তৎকালীন বাম সরকার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধায় বেকার হস্টেলের ২৪ নম্বর ঘরটি ‘বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ’ হিসাবে সংরক্ষণে উদ্যোগী হয়। ওই বছর শেখ হাসিনাও এই ছাত্রাবাসে এসেছিলেন। বঙ্গবন্ধুর জন্মদিন ও মৃত্যুদিনে প্রতি বছর ২৪ নম্বর ঘরটি খুলে স্মরণসভা করা হয়।

আরও পড়ুন বাংলাদেশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষ পোস্ট নয়, সতর্ক করল পুলিশ

এখনও বাংলাদেশে যখন লাঞ্চিত হচ্ছে মুজিবের মূর্তি তখন কলকাতায় সযত্নে রক্ষিত হচ্ছে মুজিবের স্মৃতি। আজও সেই ঘর রয়েছে সুন্দর ভাবে সাজানো গোছানো অবস্থায়। এক কোণে রাখা খাট। ওপরে বিছানো সাদা চাদর। মাথার দিকে জলরঙে আঁকা বঙ্গবন্ধুর ছাত্রাবস্থার ছবি। খাটের পাশে রাখা চেয়ার, টেবিল। যেখানে বসে পড়াশোনা করতেন তিনি। টেবিলের ওপরে সার দিয়ে রাখা বঙ্গবন্ধুর লেখা একাধিক বই। দেওয়ালে রয়েছে অজস্র ছবি। ঘরে ঢুকতেই ডান দিকের ফ্রেমে কাজী নজরুল ইসলামের গলায় মালা পরিয়ে দিচ্ছেন বঙ্গবন্ধু। আবার রয়েছে শেখ হাসিনাকে নিয়ে মুজিবের হাসিমাখা ছবি। কোনও ফ্রেমে স্কুলপড়ুয়াদের হাত থেকে ফুল নিচ্ছেন বঙ্গবন্ধু। কোনও ছবিতে আবার দেখা গেল, বঙ্গবন্ধুর শপথ অনুষ্ঠানে পাশে বসে রয়েছেন ইন্দিরা গান্ধি। ঢাকা থেকে উৎখাত হয়েও কলকাতার হৃদয়ে থেকে গেল বঙ্গবন্ধু।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

ধন্যি মেয়ে, এবার ডক্টরেট হলেন সৃজিত ঘরণী মিথিলা

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া হবে না, সাফ জানালেন পাক বিদেশ মন্ত্রী

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

দেশত্যাগের বর্ষপূর্তির দিনেই প্রতীকি ফাঁসিতে ঝোলানো হলো শেখ হাসিনাকে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]