Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বঙ্গবন্ধুর মূর্তি ধ্বংস ও বাড়িতে আগুন বাঙালি জাতির কলঙ্ক, বললেন বাঘা সিদ্দিকী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশে উত্তাল পরিস্থিতি। বুধবার ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়  ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। এই ঘটনার পর ওই বাড়ি পরিদর্শন করেন  কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।  সেখানে গিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু জাতির পিতা, স্বাধীনতার মহানায়ক। আজকে ধানমন্ডি ৩২ নম্বরে বাড়ি যেভাবে ধ্বংস হয়ে গিয়েছে, তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো।

আওয়ামী লিগ ক্ষমতায় থাকাকালীন সময় অনেক অন্যায় কাজ করেছে বলে জানিয়েছেন  বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে যে বিপর্যয় এসেছিল, এটা তার চাইতে বড় বিপর্যয় নয়। আওয়ামী লিগের অন্যায় কাজের জন্য বিপ্লব এসেছে। আর এই ঘটনার সঙ্গে বঙ্গবন্ধুর কোন যোগ নেই। আজকে যেভাবে তাঁর মূর্তি এবং ধ্বংস হচ্ছে তা বাঙালি জাতির জন্য কলঙ্কিত।‘

পাশাপাশি অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা নিয়ে মন্তব্য করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি। তিনি স্পষ্টভাবে জানান, ‘অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে। আমি তাকে অভিনন্দন জানাই।  তবে দেশের এই পরিস্থিতির মধ্যে তাঁর  এখন এক মুহূর্তও প্যারিসে বসে থাকার কোনও মানে হয় না। ‘ শুধু তাই নয় এদিন আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00