আজ কতক্ষণ সময় পাবেন বজরংবলীর আরাধনার, জেনে নিন বিশদে

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ১২ ফেব্রুয়ারি হনুমান জয়ন্তী। শনিবার বজরংবলির বিশেষ দিন বলে ধরা হয়। এ’বছর শনিবারই পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী অনুষ্ঠিত হয়।

হনুমান জয়ন্তীতে এই বছর রয়েছে পঞ্চগ্রহী যোগ, রবি যোগ, চৈত্র পূর্ণিমা, চিত্রা নক্ষত্র এবং বজ্র যোগের সংযোগ তৈরি হচ্ছে। ফলে এ’বছরের হনুমান জয়ন্তী হতে চলেছে অত্যন্ত বিশেষ।

সাধারণত হনুমান জয়ন্তীতে ভক্তরা হনুমান মন্দিরে গিয়ে বজরংবলির আরাধনা করেন। নিবেদন করেন বজরংবলীর প্রিয় ভোগ। চলুন জেনে নিই এই বছর হনুমান জয়ন্তী পালনের শুভ সময় কী।

এবছর চৈত্র মাসের পূর্ণিমা তিথি ১২ এপ্রিল দুপুর ৩: ২১ মিনিট থেকে শুরু হচ্ছে। ১৩ এপ্রিল বিকেল ৫: ৫১ মিনিট পর্যন্য শুভ সময় স্থায়ী হবে। এই দিন চার প্রহরের পুজো হবে।

প্রথম প্রহরের পুজো হবে ১২ এপ্রিল সকাল ৭: ৪৬ মিনিট থেকে ৯: ২০ মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহরের পুজো হবে ১২: ০২ থেকে ১২: ৫২ মিনিট পর্যন্ত, তৃতীয় প্রহরের পুজো ১২: ৫১ থেকে ২: ০১ মিনিট পর্যন্ত, চতুর্থ প্রহরের পুজো ৩: ৩৫ থেকে বিকেল ৫: ০৮ মিনিট পর্যন্ত হবে।

সর্বোপরি এই বছর হনুমান জয়ন্তী শনিবার পালিত হচ্ছে। এটা কোনও সংযোগের থেকে কম কিছু নয়। কারণ শনিবার দিন শনি মহারাজের সঙ্গে পূজিত হন বজরংবলী হনুমানও।

হনুমানজীর পুজো করুন সবসময় অভিজিত মুহূর্তে। এই দিন উত্তর পূর্ব দিকে জলচৌকি পেতে তাতে লাল শালু পাতুন। এরপর হনুমানজি এবং রামচন্দ্রের মূর্তি বা ছবি জলচৌকির উপর বসান।

হনুমানজীকে লাল বা এবং শ্রীরামচন্দ্রকে হলুদ রঙের ফুল অর্পণ করুন। তারপর তুলসী দিন, লাড্ডু দিন। শেষে প্রথমে শ্রীরামের মন্ত্র ‘ওম রাম রামায় নমঃ’, এবং হনুমান মন্ত্র ‘ওম হং হনুমতে নমঃ’ জপ করুন।

বজরংবলীর জন্য ৫৬ ভোগের আয়োজন, নিবেদন করা হল পাঁচ হাজার কেজির লাড্ডু

হনুমান জয়ন্তী উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

হনুমানজির এই ৯টি সম্পর্কে জানেন না কেউ, এর শক্তি বহুমুখী

হনুমান জয়ন্তীঃ গেরুয়া পোশাকে পুজো করুন, ভুলেও এই কাজগুলি করবেন না….

জানুন সঙ্কটমোচন হনুমানের জন্মস্থান অঞ্জনেয়াদ্রি সম্পর্কে অজানা তথ্য

৫৭ বছর পর দুর্লভ সংযোগ, হনুমান জয়ন্তীতে সাফল্যের শিখরে থাকবেন কারা?

হাইকোর্টের ‘না’ সত্ত্বেও রেড রোডে হনুমান জয়ন্তী পালনে অনুমতির দাবিতে ফের আদালতে বিজেপি

১০০ বছর পর অদ্ভুত সংযোগ, হনুমান জয়ন্তীতে ভাগ্য খুলতে চলেছে এই রাশির জাতকদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]