হনুমানজির এই ৯টি সম্পর্কে জানেন না কেউ, এর শক্তি বহুমুখী

Share:

নিজস্ব প্রতিবেদন: আজ শনিবার দেশ জুড়ে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। মহাবলীর এই বিশেষ দিনে জেনে নিন তাঁর ৯টি রূপ সম্পর্কে।

দক্ষিণমুখী হনুমান: ভগবান হনুমানের মুখ যখন দক্ষিণ দিকে থাকে তখন তাকে দক্ষিণমুখী বলা হয়। এই রূপে বজরঙ্গবলীর পূজা করলে ভয়, সংকট এবং উদ্বেগ দূর হয়।

সূর্যমুখী হনুমান: ভগবানের এই রূপটি সূর্য দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত। হনুমানজি সূর্যদেবকে তাঁর গুরু মনে করেন। তাই সূর্যমুখী হনুমানজির উপাসনা করলে আপনি জ্ঞান, খ্যাতি এবং অগ্রগতি লাভ করেন।

সঙ্কটমোচন হনুমান: ভগবানের এই রূপ ভক্তদের সমস্ত অশান্তি থেকে মুক্ত করে। এতে তিনি ভক্তদের দুঃখ দূর করেন এবং তাদের ভয় থেকে মুক্ত করেন।

বাল হনুমান: বাল হনুমানের রূপে তিনি পবিত্র, নির্দোষ এবং অতিপ্রাকৃত শক্তিতে সমৃদ্ধ।

বীর হনুমান: এই রূপে, হনুমানজি তাঁর সর্ব শক্তি দিয়ে গন্ধমাদন পর্বতটি তুলে নিয়েছিলেন। আগুন ধরিয়ে দিয়েছিলেন রাবনের সোনার লঙ্কায়। হনুমানজির বীরত্বপূর্ণ রূপের পূজা করলে ভয় দূর হয়।

রুদ্র হনুমান: এই রূপে হনুমানজি ক্রোধান্বিত। তাই ঈশ্বরের এই রূপের পূজা করা হয় না।

রামভক্ত হনুমান: এটি হনুমানজির সবচেয়ে বিখ্যাত রূপ, যেখানে তিনি শ্রী রাম এবং মাতা সীতার ভক্তিতে নিমগ্ন। তাঁর হৃদয়ে শ্রী রাম ও সীতার একটি প্রতিচ্ছবি রয়েছে।

যোগ হনুমান: এই রূপে হনুমান ধ্যানভঙ্গিতে থাকেন, যা যোগ অনুশীলন এবং অভ্যন্তরীণ শক্তির প্রতীক।

পঞ্চমুখী হনুমান: এই রূপে হনুমানের পাঁচটি মুখ রয়েছে। সেগুলি হল হনুমান, নরসিংহ, গরুড়, বরাহ এবং হায়গ্রীব। এই রূপেই বজরঙ্গবলী অহিরাবানকে হত্যা করেছিলেন।

বজরংবলীর জন্য ৫৬ ভোগের আয়োজন, নিবেদন করা হল পাঁচ হাজার কেজির লাড্ডু

হনুমান জয়ন্তীঃ গেরুয়া পোশাকে পুজো করুন, ভুলেও এই কাজগুলি করবেন না….

জানুন সঙ্কটমোচন হনুমানের জন্মস্থান অঞ্জনেয়াদ্রি সম্পর্কে অজানা তথ্য

আজ কতক্ষণ সময় পাবেন বজরংবলীর আরাধনার, জেনে নিন বিশদে

৫৭ বছর পর দুর্লভ সংযোগ, হনুমান জয়ন্তীতে সাফল্যের শিখরে থাকবেন কারা?

১০০ বছর পর অদ্ভুত সংযোগ, হনুমান জয়ন্তীতে ভাগ্য খুলতে চলেছে এই রাশির জাতকদের

হনুমান জয়ন্তীতে রেড রোডে শোভাযাত্রার অনুমতি চেয়ে হাইকোর্টে হিন্দু সেবা দল

১২ না ১৩ এপ্রিল কবে পড়ছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই পুজোর নির্ঘন্ট…

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]