Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৫৭ বছর পর দুর্লভ সংযোগ, হনুমান জয়ন্তীতে সাফল্যের শিখরে থাকবেন কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু পঞ্জিকা অনুসারে, চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী উৎসব পালিত হয়। চলতি বছর হনুমান জয়ন্তী ১২ এপ্রিল, শনিবার পালিত হবে। তবে এবারের হনুমান জয়ন্তী খুবই বিশেষ বলে মনে করছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা। কারণ এই দিন শনি ৫৭ বছর পর পঞ্চগ্রহী যোগ তৈরি করতে চলেছে।

এই দিনে মীন রাশিতে হস্ত নক্ষত্রে পঞ্চগ্রহী যোগ তৈরি হবে। সূর্য, শনি রাহুর ত্রিযুতি থাকবে। পাশাপাশি শুক্র-বুধের সংযোগের কারণে লক্ষ্মী নারায়ণ যোগও তৈরি হবে। এই গ্রহের পরিবর্তনের ফলে কিছু রাশির উপর তার বিরূপ প্রভাব পরতে চলেছে। যা কারও পক্ষে ভাল আবার কারও পক্ষে মন্দ সময় নিয়ে আসবে। দেখে নেওয়া যাক কাদের জন্য হনুমান জয়ন্তী শুভ সময় নিয়ে আসতে চলেছে।

মেষ রাশি

হনুমান জয়ন্তীতে শনির সংযোগ মেষ রাশির জাতকদের জন্য খুবই বিশেষ বলে মনে করা হয়। এই সময় মেষ রাশির জাতক-জাতিকারা অগ্রগতি লাভ করবেন। কর্মক্ষেত্রে আপনি প্রশংসা পাবেন।

মিথুন রাশি

হনুমান জয়ন্তীতে, শনি সংযোগের কারণে মিথুন রাশির জাতকদের ব্যবসায়িকভাবে লাভবান হতে দেখা যাবে। আটকে থাকা টাকা পেয়ে যাবেন। নতুন মানুষের সঙ্গে দেখা হবে।

কর্কট রাশি

হনুমান জয়ন্তীতে শনির সংযোগের কারণে কর্কট রাশির জাতক জাতিকারা ভাগ্যের সমর্থন পাবেন। এমনকী এই সময় আপনি খুব ভাল খবর পেতে পারেন। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।

কন্যা রাশি

হনুমান জয়ন্তীতে শনির সংযোগের কারণে কন্যা রাশির জাতক-জাতিকদের জীবনে সুখ আসবে। তাঁরা সকল কাজে সাফল্য লাভ করবেন। কাঠোর প্ররিশ্রমের জন্য তাঁরা ভাল ফলাফল পাবেন। চাকরিতে নতুন সুযোগ পাবেন।

কুম্ভ রাশি

হনুমান জয়ন্তীতে শনির সংযোগের কারণে, কুম্ভ রাশির জাতক-জাতিকারা পদোন্নতি করবেন। আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি হবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00