Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাইকোর্টের ‘না’ সত্ত্বেও রেড রোডে হনুমান জয়ন্তী পালনে অনুমতির দাবিতে ফের আদালতে বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাই কোর্ট থেকে অনুমতি দেওয়া হল না রেড রোডে হনুমান জয়ন্তী পালনে। ১২ এপ্রিল অর্থাৎ শনিবার রেড রোডে এই উৎসব পালন করার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুদীপকুমার রাম। শুক্রবার পুলিশের যানজট হওয়ার যুক্তিতে মান্যতা দিয়ে হাই কোর্টে ওই আবেদন খারিজ করে দিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ। এর পরেই সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে বিজেপি। শুক্রবারই ডিভিশন বেঞ্চে মামলার শুনানি।

আগামী ১২ এপ্রিল, শনিবার হনুমানজয়ন্তী উপলক্ষে বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রেড রোডে মিছিল করার কর্মসূচি নিয়েছে বিজেপি। তবে যানজটের মতো সমস্যা দেখিয়ে মিছিলে অনুমতি দেয়নি পুলিশ। এর পরেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় তারা। তাদের বক্তব্য হল, ওখানে সারা বছর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়। অথচ তাঁদের মাত্র তিন ঘণ্টার মিছিলে অনুমতি দেওয়া হচ্ছে না কেন? এই বিষয় পাল্টা অভিযোগ করে বিজেপি।

এ বিষয়ে শুক্রবার আদালতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, মিছিলের অনুমতি দেওয়া যাবে না। মূলত যানজটের আশঙ্কাতেই ওই এলাকায় মিছিল করা যাবে না। পাশাপাশি, আদালতের আরও পর্যবেক্ষণ, অন্য ধর্মের লোককে ওই জায়গায় অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয় বলেই হনুমানজয়ন্তীতেও দিতে হবে, তার কোনও যুক্তি নেই। ওই এলাকায় ইদের নামাজ বহু বছর ধরে হয়ে আসছে। খিলাফত আন্দোলনের পর থেকেই ওখানে চলে আসছে শতবর্ষপ্রাচীন এই ধর্মীয় অনুষ্ঠান। এ ছাড়া, রাজ্য সরকারের উদ্যোগে ওখানে প্রতি বছর কার্নিভাল হয়। অথচ, হনুমানজয়ন্তীর অনুষ্ঠান তো আগে কখনও হয়নি। তাই ওখানে মিছিলের অনুমতি দেওয়া যাবে না। বিচারপতি ঘোষ বলেন, ‘‘১০০ বছর ধরে ওখানে ইদের অনুষ্ঠান হয়ে আসছে। আপনারা আপনাদের তেমন ইতিহাস দেখান!’’ এর পরেই সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে বিজেপি।

উল্লেখ্য, দিন কয়েক আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, রামনবমীর মতোই এ বার রাজ্যে হনুমানজয়ন্তীতেও মিছিল হবে। সেইমতো প্রস্তুতিও শুরু হয়েছে। তবে হাই কোর্টের রায়ে প্রশ্নের মুখে পড়ল রেড রোডের অনুষ্ঠান। এর আগে, রামনবমীতে হাওড়ায় জোড়া মিছিল করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সেই মামলাও দায়ের হয়েছিল বিচারপতি ঘোষের এজলাসেই। অভিযোগ ছিল, পুলিশ তাদের মিছিলের অনুমতি দেয়নি। পরে হাই কোর্ট শর্তসাপেক্ষে জোড়া মিছিলেই সায় দেয়।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00