নিজস্ব প্রতিনিধি : চলছে শ্রাবণ মাস ! শিবকে খুশি করতে ব্যস্ত ভক্তরা।একদিকে তিনি যেমন অল্পেই খুশি হন তেমন রেগে গেলে রুদ্ররুপ ধারণ করেন তিনি। সোমবার দিনটি হল মহাদেবের খুবই প্রিয়। এই দিনে মহাদেবকে খুশি করুন এই ৫ ফুল দিয়ে। এই ফুল নিবেদন করলে মহাদেব অত্যন্ত তুষ্ট হন ভক্তের উপর এবং মনের ইচ্ছে পূরণ করে থাকেন।
কলকে ফুল : এই কলকে ফুল হলদে করবী বা পীতকরবী নামেও পরিচিত। এই কলকে ফুল বিভিন্ন ধরনের হয়, তবে হলুদ কলকে ফুল শিবের খুব প্রিয়। এছাড়া সাদা, গোলাপী ও সিঁদুর রং কলকে ফুলও মহাদেবকে নিবেদন করতে পারেন।
আকন্দ ফুল: সাদা ও নীল রঙের আকন্দ ফুল ভোলানাথের খুব প্রিয়। তাই সোমবারে আকন্দ ফুল নিবেদন করতে পারেন। বলা হয় এতে ভক্তের প্রতি বিশেষ দৃষ্টি দেন মহাদেব।
পারিজাত ফুল : কথিত আছে যে পারিজাত ফুল হল শিবের ভীষণ প্রিয়। মনে করা হয় এটি স্বর্গের ফুল। এই ফুল নিবেদন করলে খুশি হন মহাদেব।
ধুতরো ফুল : শিবকে খুশি করতে সাদা অথবা নীল ধুতরো ফুল নিবেদন করতে পারেন। এই ফুলও মহাদেবের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়।
নিয়মবিধি : সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন, স্নান সেরে পবিত্র হয়ে নিন। ধোয়া কাপড় পড়ে বাড়ির শিব মন্দিরে বা যেকোন শিব মন্দিরে গিয়ে মহাদেবের জলাভিষেক করুন। এরপর মহাদেবকে প্রিয় ফুল অর্পন করুন।তারপর জলের সঙ্গে দুধ, মধু, দই, ঘি ও চিনি মিশিয়ে শিবলিঙ্গে লেপন করুন। পুনরায় আবার জলাভিষেক করুন। শিব চালিসা পাঠ করতে পারেন। এরপর ভোগ নিবেদন করুন ও আরতি সেরে নিন। এতে তুষ্ট হবেন মহাদেব।